তারিখ লোড হচ্ছে...

অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ী পরিচালকের পরিবারের হাতে

পাঠক সংখ্যা
638

 

# চালকের বেতন ও জ্বালানি খরচও সরকারি কোষাগার থেকে
# অভিযোগ অস্বীকার করলেও বাড়িতে গিয়ে মিলেছে সত্যতা
# সরকারের জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা উপেক্ষিত

স্টাফ রিপোর্টারঃ

সরকারি পরিবহন প্রাপ্তির প্রাধিকার অনুযায়ী, ১ম থেকে ৪র্থ গ্রেডের কর্মকর্তারা সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি পাবেন। অর্থাৎ দিনে-রাতে যে কোন সময়, যে কোন প্রয়োজনে গাড়িটি ব্যবহার করতে পারবেন। গাড়ির চালকের বেতন এবং নির্দিষ্ট পরিমানের জ্বালানি খরচও বহন করবে সরকার। তবে এই কর্মকর্তারা কোনভাবেই একাধিক কিংবা পরিবারের জন্য সরকার থেকে গাড়ি পাবেন না। সেক্ষেত্রে সরকারি অর্থে বেতনভুক্ত চালক ও জ্বালানি খরচের প্রশ্নই আসে না। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক সকল নিয়ম-নীতি ভেঙে দিয়ে প্রাধিকার হিসেবে একটি গাড়ি ব্যবহারের পাশাপাশি প্রকল্পের জন্য বরাদ্দের গাড়ি পরিবারের সার্বক্ষণিক ব্যবহারের জন্য নিজ বাড়িতেই রাখছেন। আবার সেই গাড়ির চালকের বেতন ও জ্বালানি খরচও মেটানো হচ্ছে সরকারি কোষাগার থেকে। এমন নজিরবিহীন ঘটনার অনুঘটকের নাম ডা. মো. নাজমুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)। বর্তমানে সরকার যেখানে জ্বালানি খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, সেখানে নিয়ম বহির্ভুতভাবে পরিবারের জন্য সরকারি গাড়ি, তেল ও চালক ব্যবহার করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করছেন তিনি।
যদিও অভিযোগ প্রসঙ্গে জানতে পরিচালক নাজমুল ইসলামের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। লোক মারফৎ এই প্রতিবেদককে জানান, তিনি প্রাধিকার অনুযায়ী প্রাপ্ত একটি গাড়িই ব্যবহার করেন। দ্বিতীয় কোন গাড়ি নিজে কিংবা পরিবার ব্যবহার করে না। তবে সরেজমিনে নাজমুল ইসলামের বসবাস করা উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী সড়কের ত্রি-মাত্রা রোকেয়া’স ড্রিম নামের ২৭৬ নং বাড়িতে গিয়ে দেখা গেল, তার দাবি মিথ্যা। ওই বাড়ির নিচ তলায় অবৈধভাবে ব্যবহার করা গাড়িটি পার্ক করা অবস্থায় পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতায় ম্যালেরিয়া বিষয়ক প্রকল্পের কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রকল্পের টাকায় কেনা আনুমানিক অর্ধকোটি টাকা মূল্যের পাজেরো ভি-৬ মডেলের (ঢাকা মেট্রো-ঘ ১১-৫৬৯৩) গাড়িটি কয়েক বছর আগে দেওয়া হয়। ২০২১ সালের শুরুর দিক থেকে গাড়িটি ডা. নাজমুল ইসলাম নিজ বাড়িতে নিয়ে রেখেছেন। তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত প্রয়োজনে ওই গাড়ি ব্যবহার করে থাকে। তবে চালক কিংবা জ্বালানি তেলের খরচ ব্যয় করতে হয় না তাদের। স্বাস্থ্য অধিদপ্তরে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চালক আমিনুল ইসলাম ওই গাড়ি নাজমুল ইসলামের পরিবারের প্রয়োজনে চালালেও তার বেতন হয় সরকারি কোষাগার থেকে। গাড়িটির জ্বালানি খরচ বাবদ আগে প্রতি মাসে ৩০০ লিটার অকটেন বরাদ্দ পেতেন। বর্তমানে তেলের বরাদ্দ কমিয়ে দেওয়ায় ১৪০ লিটার পান।
এদিকে, গত ৫ আগস্ট এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি যত্রতত্র ব্যবহার না, যে কাজের জন্য তাকে গাড়ি দেওয়া হয়েছে, সেই কাজের বাইরে যদি তারা গাড়ি ব্যবহার করে, যখনই আমাদের কাছে খবর আসবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সেই হিসেবে ডা. নাজমুল ইসলাম মন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করছেন। প্রাধিকার অনুযায়ী তিনি সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো গাড়ি ব্যবহার করছেন। অপরদিকে, সম্পূর্ণ অবৈধভাবে সরকারি টাকায় পরিবারের জন্য পরিবহন সুবিধা নিচ্ছেন।
এ বিষয়ে জানতে মোবাইলে কল করলে ডা. নাজমুল ইসলাম রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বিষয়টি তাকে জানালে তার পরিচিত একজন সংবাদকর্মীর মাধ্যমে জানান, অভিযোগ সত্য নয়। পরবর্তীতে ডা. নাজমুলের বাড়িতে গিয়ে ভবনের নিচ তলায় গাড়িটি দেখা যায়।
এ প্রসঙ্গে কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) একাধিকবার কল করা হলেও তারা রিসিভ না করায় কারো মন্তব্য জানা সম্ভব হয়নি।
ক্ষুদে বার্তা পাঠালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জবাবে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুগদা বিশ্ব রোডে যুগ যুগ ধরে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ অভিযানে মতিঝিল ট্রাফিক বিভাগ

স্টাফ রিপোর্টার: টি টি পাড়া থেকে বাসাবো পর্যন্ত কমলাপুর আইসিডি এর পন্যবাহী লরি, কভার ভ্যান, লং ভেকেল, ট্রাক যুগ যুগ ধরে অবৈধ গাড়ি পার্কিং করে আসছিল।সাধারণ মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার হাবিবুর রহমান তার নির্দেশনায় ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান তত্ত্বাবধানে ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস এর সহযোগিতায় টিআই পলাশ সরকার তার সঙ্গীয় সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল নিয়ে জোরালো অভিযান পরিচালনা করে রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করেন। যুগ যুগ ধরে অবৈধ গাড়ী পার্কিং রাখা অবসান হলো। ইতিহাস তৈরি করলেন টি আই পলাশ সরকার। স্থানীয় এলাকাবাসী যানজট মুক্ত নগর পেলেন। সরজমিনে দেখা যায় মুগদা, বৌদ্ধ মন্দির, বাসাবো ও খিলগাঁও এলাকায় ১০ লক্ষ লোক বসবাস করে বেশিরভাগে লোক

আরও পড়ুন
language Change