তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

ভোলপাল্টে দুর্নীতি সচল রেখেছেন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক এর অনিয়ম দুর্নীতির মূল হোতা ইমারত পরিদর্শক মুরাদ আলী খান এতদিন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ তিনি হয়ে গেছেন সাবেক ছাত্রদল নেতা। কে এই মুরাদ আলী খান?
পটুয়াখলী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলী খান এর পুত্র মুরাদ আলী খান । ২৯ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দে ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করে রাজউকে। যোগদানের পরে জোন-২ ও জোন-৫ এ দায়িত্ব পালনকালে দুর্নীতির চমক দেখান তিনি। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ তার এই দুর্নীতির দায় থেকে বাচতে ২০২০ সালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক প্রতিষ্ঠা হলে মুরাদ আলী খানকে সেখানে বদলি করা হয়। নবগঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক মুরাদ আলী খানের দুর্নীতির রাস্তা আরও প্রশস্ত করে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের ছত্রছায়ায় গাউক কে দুর্নীতির আখরায় পরিনত করেছিলেন মুরাদ আলী খান। নতুন ভবনের প্ল্যান পাস, ছাড়পত্র সহ ইমারত সম্পর্কিত বিভিন্ন কাজ জালিয়াতির মাধ্যমে সম্পাদন করেছেন তিনি। যে সব ভবন অনুমোদন পাওয়ার কথা না সেগুলোও মুরাদ আলী খান গণহারে অনুমোদন করিয়ে দিয়েছেন। এছাড়াও নোটিশ বাণিজ্য, অন্যায় আবদার ও যেসব ভবন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি সেই সব ভবন মালিকদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন মুরাদ আলী খান। মুরাদ আলীর এই অপকর্ম যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করছেন। এভাবে দিনের পর দিন অনিয়ম করে গেলেও শাস্তি হচ্ছে না মুরাদ আলী খানের।
নাম প্রকাশে অনিচ্ছুক গাউক এর এক কর্মকর্তা বলেন, মুরাদ আলী খান তার এই অপকর্মের ব্যাপারে বলে বেড়ান “মাঠ থেকে যে অর্থ আদায় হয় তার ভাগ চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে দেই তাই আমাকে কেউ কিছু করতে পারবে না”। এমন পরিস্থিতিতে মুরাদ আলী খানের উর্ধতন কর্মকর্তারাও অসহায়ত্ব প্রকাশ করেন।
২০২৪ সালের এক অনুসন্ধান থেকে জানা গেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২০২৪ সালে ৩০০ এর মতো ফাইল জমা পড়েছিল যার মধ্যে অন্তত দুইশ ফাইল মুরাদ আলী খানের রেফারেন্সে এসেছে। এ সব ফাইল পাস করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন মুরাদ আলী খান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খান ও রাজউকের একজন ডিরেক্টর মোস্তাফিজুর রহমানের আশ্রয়-প্রশ্রয়ে মুরাদ আলী খান এই সকল অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।
মুরাদ আলী খানের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রাজউকে চাকুরির পূর্বে তার নিজের ও পরিবারের অঢেল সম্পদ না থাকলেও বর্তমানে তিনি অগাধ সম্পদের মালিক। ১০ম গ্রেডের রাজউকের একজন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান সরকারি চাকুরি করে এত সম্পদ অর্জন করেছেন যে, সব নিজের দখলে না রাখতে পেরে স্ত্রী, শ্বশুর ও পরিবারের অন্যদের নামেও কিনেছেন জমি ও ফ্লাট। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বদলির আদেশের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তা প্রভাবিত করে থেকে গেছেন গাজীপুরেই। কারন হিসেবে জানাগেছে মুরাদ আলী খান গাজীপুরে একাধিক প্লট ও ফ্লাট ক্রয় করায় তিনি গাজীপুরের বাহিরে যেতে চান না।
ফ্যাসিস্ট আওয়ামী নেতা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের অত্যান্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন দুর্নীতিপরায়ণ ইমারত পরিদর্শক মুরাদ আলী খান হঠাৎ এখন পরিচয় দেন তিনি পূর্বে ছাত্রদল নেতা ছিলেন। তবে কি রাজনৈতিক ভোলপাল্টে দুর্নীতির দুর্গ গড়ে তুলবেন এই ইমারত পরিদর্শক মুরাদ আলী খান?
তার সকল দুর্নীতি ও আয় বহির্ভুত সম্পদ নিয়ে অনুসন্ধান চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়কে শহীদ সৌরভ চত্ব হিসেবে মোড়ক উন্মোচন

৫ ই আগস্ট উপলক্ষে ঝিনাইগাতী শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ

শেরপুর সংবাদদাতা: ৫ই আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থান দিবসে শেরপুরের ঝিনাইগাতী থানা মোড়ে শহীদ সৌরভ চত্বরের মোড়ক উন্মোচন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আশরাফুল আলম রাসেল। তার সাথে ছিলেন, ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃরাজীব সাহা ও থানার ওসি মো: আল-আমিন। পরে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়। উল্লেখ্য যে, গত বছর জুলাই গনঅভ্যুত্থানে শেরপুর জেলার শহীদ শারদুল আশিস সজীব (সৌরভ) শহীদ হন। তার নামে ঝিনাইগাতী থানা মোড়কে “শহীদ সৌরভ চত্ত্বর” নামে ফলক উন্মোচন করা হলো। তাছাড়া ঝিনাইগাতী উপজেলার সকল শহীদদের কবরে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় এবং কবর জিয়ারত ও বৃক্ষ রোপন করা হয়। এসব কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ রাজীব সাহা

আরও পড়ুন
language Change