তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা মেসিকে না দেখতে পেয়ে ভারতীয়দের ক্ষোভ বাংলাদেশি জাহাজ জব্দ করল ইরান মনোনয়ন দাখিলে প্রার্থীদের যা যা করনীয় : ইসি হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলপাল্টে দুর্নীতি সচল রেখেছেন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক এর অনিয়ম দুর্নীতির মূল হোতা ইমারত পরিদর্শক মুরাদ আলী খান এতদিন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ তিনি হয়ে গেছেন সাবেক ছাত্রদল নেতা। কে এই মুরাদ আলী খান?
পটুয়াখলী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলী খান এর পুত্র মুরাদ আলী খান । ২৯ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দে ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করে রাজউকে। যোগদানের পরে জোন-২ ও জোন-৫ এ দায়িত্ব পালনকালে দুর্নীতির চমক দেখান তিনি। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ তার এই দুর্নীতির দায় থেকে বাচতে ২০২০ সালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক প্রতিষ্ঠা হলে মুরাদ আলী খানকে সেখানে বদলি করা হয়। নবগঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক মুরাদ আলী খানের দুর্নীতির রাস্তা আরও প্রশস্ত করে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের ছত্রছায়ায় গাউক কে দুর্নীতির আখরায় পরিনত করেছিলেন মুরাদ আলী খান। নতুন ভবনের প্ল্যান পাস, ছাড়পত্র সহ ইমারত সম্পর্কিত বিভিন্ন কাজ জালিয়াতির মাধ্যমে সম্পাদন করেছেন তিনি। যে সব ভবন অনুমোদন পাওয়ার কথা না সেগুলোও মুরাদ আলী খান গণহারে অনুমোদন করিয়ে দিয়েছেন। এছাড়াও নোটিশ বাণিজ্য, অন্যায় আবদার ও যেসব ভবন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি সেই সব ভবন মালিকদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন মুরাদ আলী খান। মুরাদ আলীর এই অপকর্ম যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করছেন। এভাবে দিনের পর দিন অনিয়ম করে গেলেও শাস্তি হচ্ছে না মুরাদ আলী খানের।
নাম প্রকাশে অনিচ্ছুক গাউক এর এক কর্মকর্তা বলেন, মুরাদ আলী খান তার এই অপকর্মের ব্যাপারে বলে বেড়ান “মাঠ থেকে যে অর্থ আদায় হয় তার ভাগ চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে দেই তাই আমাকে কেউ কিছু করতে পারবে না”। এমন পরিস্থিতিতে মুরাদ আলী খানের উর্ধতন কর্মকর্তারাও অসহায়ত্ব প্রকাশ করেন।
২০২৪ সালের এক অনুসন্ধান থেকে জানা গেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২০২৪ সালে ৩০০ এর মতো ফাইল জমা পড়েছিল যার মধ্যে অন্তত দুইশ ফাইল মুরাদ আলী খানের রেফারেন্সে এসেছে। এ সব ফাইল পাস করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন মুরাদ আলী খান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খান ও রাজউকের একজন ডিরেক্টর মোস্তাফিজুর রহমানের আশ্রয়-প্রশ্রয়ে মুরাদ আলী খান এই সকল অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।
মুরাদ আলী খানের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রাজউকে চাকুরির পূর্বে তার নিজের ও পরিবারের অঢেল সম্পদ না থাকলেও বর্তমানে তিনি অগাধ সম্পদের মালিক। ১০ম গ্রেডের রাজউকের একজন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান সরকারি চাকুরি করে এত সম্পদ অর্জন করেছেন যে, সব নিজের দখলে না রাখতে পেরে স্ত্রী, শ্বশুর ও পরিবারের অন্যদের নামেও কিনেছেন জমি ও ফ্লাট। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বদলির আদেশের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তা প্রভাবিত করে থেকে গেছেন গাজীপুরেই। কারন হিসেবে জানাগেছে মুরাদ আলী খান গাজীপুরে একাধিক প্লট ও ফ্লাট ক্রয় করায় তিনি গাজীপুরের বাহিরে যেতে চান না।
ফ্যাসিস্ট আওয়ামী নেতা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের অত্যান্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন দুর্নীতিপরায়ণ ইমারত পরিদর্শক মুরাদ আলী খান হঠাৎ এখন পরিচয় দেন তিনি পূর্বে ছাত্রদল নেতা ছিলেন। তবে কি রাজনৈতিক ভোলপাল্টে দুর্নীতির দুর্গ গড়ে তুলবেন এই ইমারত পরিদর্শক মুরাদ আলী খান?
তার সকল দুর্নীতি ও আয় বহির্ভুত সম্পদ নিয়ে অনুসন্ধান চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বায়ু দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্কঃ বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজও বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে রাজধানী ঢাকা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১৩। গতকাল শুক্রবারও ঢাকা শীর্ষে অবস্থান করেছে। একই সময়ে আজও ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় ঢাকার পরেই আছে পাকিস্তানের লাহোর। গত সপ্তাহে সাত দিনের (শুক্র থেকে বৃহস্পতিবার) ছয় দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ ছিল ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকায় জানিয়েছে এ তথ্য। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় প্রতিষ্ঠানটি। একিউআই স্কোরে আজ সকাল ৯টায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই ১৯০, চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর (১৮৭), পঞ্চম স্থানে আছে কুয়েতের কুয়েত সিটি (১৭০)। এর

আরও পড়ুন
language Change