তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা

ভোলপাল্টে দুর্নীতি সচল রেখেছেন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক এর অনিয়ম দুর্নীতির মূল হোতা ইমারত পরিদর্শক মুরাদ আলী খান এতদিন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ তিনি হয়ে গেছেন সাবেক ছাত্রদল নেতা। কে এই মুরাদ আলী খান?
পটুয়াখলী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলী খান এর পুত্র মুরাদ আলী খান । ২৯ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দে ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করে রাজউকে। যোগদানের পরে জোন-২ ও জোন-৫ এ দায়িত্ব পালনকালে দুর্নীতির চমক দেখান তিনি। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ তার এই দুর্নীতির দায় থেকে বাচতে ২০২০ সালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক প্রতিষ্ঠা হলে মুরাদ আলী খানকে সেখানে বদলি করা হয়। নবগঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বা গাউক মুরাদ আলী খানের দুর্নীতির রাস্তা আরও প্রশস্ত করে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের ছত্রছায়ায় গাউক কে দুর্নীতির আখরায় পরিনত করেছিলেন মুরাদ আলী খান। নতুন ভবনের প্ল্যান পাস, ছাড়পত্র সহ ইমারত সম্পর্কিত বিভিন্ন কাজ জালিয়াতির মাধ্যমে সম্পাদন করেছেন তিনি। যে সব ভবন অনুমোদন পাওয়ার কথা না সেগুলোও মুরাদ আলী খান গণহারে অনুমোদন করিয়ে দিয়েছেন। এছাড়াও নোটিশ বাণিজ্য, অন্যায় আবদার ও যেসব ভবন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি সেই সব ভবন মালিকদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন মুরাদ আলী খান। মুরাদ আলীর এই অপকর্ম যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করছেন। এভাবে দিনের পর দিন অনিয়ম করে গেলেও শাস্তি হচ্ছে না মুরাদ আলী খানের।
নাম প্রকাশে অনিচ্ছুক গাউক এর এক কর্মকর্তা বলেন, মুরাদ আলী খান তার এই অপকর্মের ব্যাপারে বলে বেড়ান “মাঠ থেকে যে অর্থ আদায় হয় তার ভাগ চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে দেই তাই আমাকে কেউ কিছু করতে পারবে না”। এমন পরিস্থিতিতে মুরাদ আলী খানের উর্ধতন কর্মকর্তারাও অসহায়ত্ব প্রকাশ করেন।
২০২৪ সালের এক অনুসন্ধান থেকে জানা গেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২০২৪ সালে ৩০০ এর মতো ফাইল জমা পড়েছিল যার মধ্যে অন্তত দুইশ ফাইল মুরাদ আলী খানের রেফারেন্সে এসেছে। এ সব ফাইল পাস করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন মুরাদ আলী খান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খান ও রাজউকের একজন ডিরেক্টর মোস্তাফিজুর রহমানের আশ্রয়-প্রশ্রয়ে মুরাদ আলী খান এই সকল অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।
মুরাদ আলী খানের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রাজউকে চাকুরির পূর্বে তার নিজের ও পরিবারের অঢেল সম্পদ না থাকলেও বর্তমানে তিনি অগাধ সম্পদের মালিক। ১০ম গ্রেডের রাজউকের একজন ইমারত পরিদর্শক মুরাদ আলী খান সরকারি চাকুরি করে এত সম্পদ অর্জন করেছেন যে, সব নিজের দখলে না রাখতে পেরে স্ত্রী, শ্বশুর ও পরিবারের অন্যদের নামেও কিনেছেন জমি ও ফ্লাট। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বদলির আদেশের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তা প্রভাবিত করে থেকে গেছেন গাজীপুরেই। কারন হিসেবে জানাগেছে মুরাদ আলী খান গাজীপুরে একাধিক প্লট ও ফ্লাট ক্রয় করায় তিনি গাজীপুরের বাহিরে যেতে চান না।
ফ্যাসিস্ট আওয়ামী নেতা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আজমত উল্লা খানের অত্যান্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন দুর্নীতিপরায়ণ ইমারত পরিদর্শক মুরাদ আলী খান হঠাৎ এখন পরিচয় দেন তিনি পূর্বে ছাত্রদল নেতা ছিলেন। তবে কি রাজনৈতিক ভোলপাল্টে দুর্নীতির দুর্গ গড়ে তুলবেন এই ইমারত পরিদর্শক মুরাদ আলী খান?
তার সকল দুর্নীতি ও আয় বহির্ভুত সম্পদ নিয়ে অনুসন্ধান চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারী সংবাদদাতা: নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হেনা বেগম নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি আন্তঃনগর ট্রেন ঢাকা অভিমুখে যাওয়ার সময় ওই নারী রেললাইনের পাশে অবস্থান করছিলেন। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ তিনি লাইনের ওপর উঠে পড়েন এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত

আরও পড়ুন
language Change