তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

এলজিইডিতে কে এই বহুরূপী ফাত্তাহ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নাম তার মো. আবু ফাত্তাহ। কখনো সাংবাদিক, কখনো সম্পাদক। কখনো বা এলজিইডি’র পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে নিজেকে পরিচয় দেন। তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, সিনিয়ির জার্নালিস্ট হিসেবে নিজের পরিচয় দিয়ে রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তিনি এলজিইডি’র মিডিয়া পরামর্শক হিসাবে নিয়োজিত রয়েছেন। এখানে যোগদানের পূর্বে একটি জাতীয় দৈনিকে সাব-এডিটর হিসেবে কাজ করতেন তিনি। এলজিইডিতে মিডিয়া পরামর্শক পদটি তিনি বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে। পতিত শেখ হাসিনা সরকার প্রধানের তৎকালীন জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামের সুপারিশে এলজিইডিতে মোটা অংকের বেতনে মিডিয়া কনসালটেন্ট হিসেবে চাকরি পান সিরাজগঞ্জের আবু ফাত্তাহ। প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত অনেক প্রধান প্রকৌশলী অবসরে গেলেও এবং ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে মিডিয়া কনসালটেন্ট ফাত্তাহ। পুরো আওয়ামী সরকারের আমলে আওয়ামী প্রভাব খাঁটিয়ে মিডিয়া কনসালটেন্সির আড়ালে বিভিন্ন প্রকল্পে চাকরির তদবির-বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর চাকরি বাঁচাতে রাতারাতি ভোল পালটিয়ে নিজেকে বিএনপিপন্থী একজন হিসেবে জাহির করছেন। জানা যায়, সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তার করে আতাতের মাধ্যমে নির্দিৃষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেন তিনি। প্রকল্প পরিচালক থেকে শুরু করে সবার কমিশন ঠিক-ঠাক মতো নিজ দায়িত্বে পৌঁছে দেয়ার দায়িত্বও তার। অনুসন্ধানে জানা যায়, সংবাদ প্রকাশের জন্য আগারগাঁও এলজিইডি ভবনে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর সাক্ষাতকার অথবা বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিক প্রবেশ করলে তিনি সেখানে উপস্থিত হয়ে যান। এবং কী বিষয়ে এসেছেন তা জানতে চান। পরে ওই সাংবাদিককে তিনি নিউজ না করার জন্য চাপ দিতে থাকেন। সংবাদ প্রকাশ না করার শর্তে কখনো কখনো বিজ্ঞাপনের প্রস্তাব করেন। কখনো তিনি নিজেকে বড় সাংবাদিক দাবী করে প্রভাব বিস্তার করেন। তার নিজের একটি পত্রিকা অফিস আছে এবং তিনি ওই পত্রিকার সম্পাদক বলেও দাবী করেন। আরো জানা যায়, এলজিইডি ভাবনে অপেশাদার বা ভূইফোড় সাংবাদিকদের দৌরাত্ম রয়েছে। ফাত্তাহ তাদের কাছে বিভিন্ন প্রকৌশলীদের দুর্নীতি-অনিয়মের তথ্য-উপাত্ত সরবরাহ করেন। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার এসব কার্ডধারী পত্রিকার সাংবাদিককে নির্দিষ্ট প্রকৌশলীর কাছে পাঠিয়ে সংবাদ প্রকাশ করার ভয়-ভীতি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করেন। পরে দায়িত্ব নিয়ে ওই সাংবাদিককে ম্যানেজ করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন ফাত্তাহ নিজেই। এটিই মূলত তার মোটা অংকের টাকা রোজগার করার একটি মাধ্যম। নাম প্রকাশ না করার শর্তে এলজিইডি’র একাধিক প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন। ফাত্তাহ’র অত্যাচারে ভবনের অনেক প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কে থাকেন বলেও জানিয়েছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেবীদ্বারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর আয়োজনে বীমা দিবস পালিত

  রিপোর্টার (কুমিল্লা জেলা)। কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদ থেকে কুমিল্লা সিলেট মহাসড়কে আনন্দ শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য আজ ১ মার্চ ২০২৩ খ্রীঃ সারাদেশে চতুর্থবারের মতো পালন হচ্ছে ‘জাতীয় বীমা দিবস’। ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর দিবসটি উদযাপন করা হয়। ১৯৬০ সালে ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সালে ১৫ জানুয়ারি মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করা হয়। সে অনুযায়ী কুমিল্লা দেবীদ্বার সহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে জাতীয় বীমা দিবস। দেবীদ্বারে প্রায় ৫শত বীমা কর্মী নিয়ে দিবসটি পালিত হয়। ১লা মার্চ বীমা দিবস

আরও পড়ুন
language Change