তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস তথ্য উপদেষ্টা মাহফুজের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সে আলোকে সংবাদপত্রের প্রতিষ্ঠানের মালিক পক্ষদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
গতকাল শনিবার রাজধানীর তথ্য ভবনে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ও অসুস্থ- অসচ্ছ্বল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান দেওয়ার হয়তো প্রয়োজন হতো না। গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।
সভাপতিত্বে বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ৫ আগষ্টের আগে এই সংস্থাটি ছিলো অন্য রকম, এখন বর্তমানে তা পরিবর্তন হচ্ছে। আস্থার জায়গা হিসেবে গড়ে উঠেছে। আমরা এই সংস্থাটিকে শতভাগ স্বচ্ছ হিসেবে রাখতে চাই। চলতি রমজান মাসে সারাদেশের ১৫শ সাংবাদিকদের কাছে ইফতার সামগ্রীসহ খাদ্য প্যাকেজ উপহার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রবীণ ও গুণী সাংবাদিদের কিভাবে পেনশনের তালিকার আনা যায় সেদিক কাজ করছে সরকার। আগামীতে যেন কোন প্রবীণ সাংবাদিকরা কষ্ট করতে না হয় সে বিষয় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে। আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে ফেলোশিপ। অচিরেই গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চলতি বছরে ৫জন সাংবাদিককে ফেলোশীপ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, সাংবাদিকদের আস্থার ঠিকানা ‘সংবাদিক কল্যাণ ট্রাস্ট’ নিজস্ব কোন ভবন নেই। এই জন্য নিজস্ব ভবন, নিজস্ব আয়ের সৃষ্টি ও বহুমুখী কল্যাণমূলক গড়ে তোলার লক্ষ্যে একটি জায়গা সরকার থেকে বরাদ্দ পাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান প্রমুখ।
উল্লেখ্য, ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মধ্যে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১১টি। এছাড়া, অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন ১৯২ জন।
এর আগে ৩০ জানুয়ারি দ্বিতীয় কিস্তিতে ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে ৮৯ লাখ টাকা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ৩০ অক্টোবর প্রথম কিস্তিতে ঢাকাসহ সানাদেশে ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গফরগাঁওয়ে শালিস বিচারকদের রায় না মেনেই বাদীর উপর হামলা ও মেরে ফেলার হুমকি 

লিমা আক্তার :ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় মামলার বাদীর উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।  উপজেলার ভারইল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ভারইল এলাকার মুঞ্জুরুল হকের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মো. সাদ্দাম হোসেন, তাসলিমা খাতুন, মালা বেগম ও মো. লাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ই জানুয়ারি সাদ্দাম গংরা মঞ্জুরুল হকের জমি দখলের উদ্দেশ্যে জমির সীমানা  তুলে ফেলে দেওয়ায় প্রতিবাদ করতে গেলে  মঞ্জুরুল হককে বেধরক মারপিট করে। পরে এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ শাফিয়া খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত  অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ প্রদান করেন। এরপর থেকে সাদ্দাম গংরা মুঞ্জুরুল হকের পরিবারকে নানা

আরও পড়ুন
language Change