বস্তির শিশুদের মাঝে ২২ মার্চ ২০২৫ শনিবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শি'শুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন জামা উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।
উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেলস্টেশন ব'স্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদ-উল-ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত