তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা ১৮ আসনে বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর এশিয়ান এক্সেলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ প্রদান সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা ইসলামিক বিধানে ধনসম্পদ ব্যবহার জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে জামায়াত আমিরের বিদায়ী সাক্ষাৎ পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা আটক আগুনে দগ্ধ হলেন শুভ গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় খুন হন সাম্য রাষ্ট্রপতির সাক্ষাত চেয়ে চিঠি দিয়েছে ইসি বিজিবির অভিযানে চকো প্লাস সিরাপ জব্দ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে আসছে জুবাইদা রহমান বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হলো চাল আমদানি পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক ডিএমপির গুরুত্বপূর্ণ ১৪ ডিসি ও ৫০ থানার ওসি রদবদল চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাক চাঁদা দাবি বারবার ভূমিকম্পের কারণ জানা গেল জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি প্রতীকের নিবন্ধন সনদ পেল এনসিপি বিআইডব্লিউটিএ’র নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ঘোপালে অসহায় পরিবারের মাঝে পায়রার হুইল চেয়ার বিতরণ খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া চেয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ গণতন্ত্রের মা এভারকেয়ারে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ইমারত নির্মাণ আইন ভাঙতে সহযোগিতা করেন রাজউক ইমারত পরিদর্শক উজ্জ্বল বিজিবির অভিযানে বিশ কেজি গাঁজা জব্দ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা বিমানবন্দরে রপ্তানি কার্গো হতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জাল এমপিও শিক্ষক চিহ্নিত শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চাই বিমানের সিপাহীর আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিজিবির অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ শিক্ষকদের কর্ম-বিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন টোল প্লাজার চেকপোষ্ট থেকে পিস্তল ও গুলিসহ আটক-১ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা বরিশালে ভুয়া চিকিৎসক আটক কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান

সেনাবাহিনীকে দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী দেশের বর্তমান পরিস্থিতিতে যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এই মন্তব্য করেন। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে বৈঠকে অংশ নেন।

সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা দেশ সব সময় স্মরণ করবে।”

এদিকে, বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এটি একটি নিয়মিত বৈঠক, যেখানে সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

রমজানে অনেক সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি মন্তব্য করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়।

সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, এমন কিছু করা যাবে না, যাতে উসকানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়।

সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে; কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ।

আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে।

অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে মন্তব্য করে জানান সেনাপ্রধান বলেন, এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হভে। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তিনি।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে, সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারস সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারো বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে আবুল কালাম (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় আল-মদীনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় ফিলিং স্টেশনটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙ মিস্ত্রি। আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈমসহ (২৪) তিনজন। জানা জায়, ঘটনার সময় গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদিনা নামের লোকাল বাসটি গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম

আরও পড়ুন
language Change