তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই

‘হেযবুত তাওহীদ’? এরা কারা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন পাবলিক প্লেসে এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর বিজ্ঞাপনের দ্বারা ছড়ানো হেযবুত তাওহীদ নামক একটি সংগঠনের নানা প্রচারণা দৃষ্টি কেড়েছে সবার। বিগত কয়েক বছর ধরে এই সংগঠনটি ইসলামের মৌলিক বিষয়াবলির ব্যাপারে নানামাত্রিক আপত্তি এবং ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তওহিদি জনতাকে ধর্মব্যবসায়ী আখ্যা দিয়ে অব্যাহতভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। সংখ্যায় স্বল্প হলেও সাধারণ পর্যায়ের এক শ্রেণির মানুষ তাদের এই প্রোপাগাণ্ডায় প্রভাবিত হয়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন।

কারা এই ‘হেযবুত তাওহিদ’?

সংগঠনটির ওয়েব সাইট ঘেঁটে দেখা গেছে এর প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের করটিয়া এলাকার বায়াজীদ খান পন্নী নামক এক লোক। ১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি হেযবুত তাওহীদ নামক এই সংগঠনের জন্ম দেন। এবং নিজেকে সংগঠনটির সর্বোচ্চ নেতা ও ‘এমামুযযামান’ হিসেবে অভিহিত করেন। ২০০৮ সালে তিনি দাবি করেন, বিশেষ এক ‘মোজেজা’র মাধ্যমে আল্লাহ তাআলা নাকি নিজেই তাঁকে ‘এমামুযযামান’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং ‘হেযবুত তাওহীদ’কে বর্তমান সময়ের একমাত্র সত্যাশ্রিত দল হিসেবে ঘোষণা করেছেন।

অথচ ইসলাম সম্পর্কে খানিকটা ধারণা যাঁদের আছে, তারাও জানেন যে, ‘মোজেজা’ নামক অলৌকিক যে ব্যাপারটা, তা কেবল নবি-রাসুলগণের জন্যই বিশেষায়িত, নবি-রাসুলের বাইরের কারও সঙ্গে যেটা ঘটে তাকে কারামাত বলা হয়। এবং সেটা কেবল ধর্মীয় গুণাগুণে ঋদ্ধ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের বেলায়ই ঘটে। বায়াজীদ খান পন্নীর বাহ্যিক সুরত এবং জীবনযাপন যার সম্পূর্ণ বিপরীত ছিল। তাছাড়া মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের ওফাতের মাধ্যমে ওহির দরোজা চিরতরে বন্ধ হয়ে গেছে, নবিজির পরে আর কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কোনো বার্তা বা সংবাদপ্রাপ্ত হবেন না।

২০১২ সালের ১৬ জানুয়ারি বায়াজীদ খান পন্নী নামক কথিত এ এমামুযযামানের মৃত্যু হয়। তাঁর পরে ‘হেযবুত তাওহীদে’র ‘এমাম’ হিসেবে দায়িত্বে আসেন হোসাইন মোহাম্মদ সেলিম নামক এক ব্যক্তি। সংগঠনটির দেওয়া তথ্য থেকে জানা যায় এই লোক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামের বাসিন্দা। ১৯৭২ সালে জন্ম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘বিসিএস’ ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার দাবি করলেও অ্যাকাডেমিকভাবে ধর্মীয় কোনো পড়াশোনা নেই তাঁর।

তাছাড়া কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে এই লোক একটি মুদি দোকানের দোকানদারি করছেন। এই ছবি যাঁরা ছড়িয়েছেন, তাঁদের দাবি, বছর দশেক আগে তিনি মুদি দোকানদার ছিলেন। মুদি দোকানের ব্যবসা থেকে বছর কয়েকের ব্যবধানে কীভাবে তিনি ‘হকপন্থী’ ‘একমাত্র’ ধর্মীয় সংগঠনের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন, তা খুবই রহস্যজনক। ধর্মীয় নেতা হয়েও ক্ষ্যান্ত হননি, ২০১২-এর পর থেকে ধর্মীয় ব্যাপারে নানা ধরনের ‘ফতোয়া’ জারি করছেন তাঁর ভক্তদের মধ্যে এবং ওলামায়ে কেরামকে ধর্মব্যবসায়ী, জঙ্গিবাদী ইত্যাদি নানা অপবাদে জর্জরিত করে অব্যাহতভাবে বিভ্রান্তি ছড়ানোর কোশেশ করছেন।

উগ্রবাদ ছড়ানোর দায়ে কালো তালিকাভুক্ত সংগঠন

বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অব্যাহত বক্তব্য-বিবৃতি দিলেও কয়েক বছর আগে উগ্রবাদ ও নানামাত্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালো তালিকাভুক্ত হয়েছিল হেযবুত তাওহীদ নামক এই সংগঠন। হেযবুত তাওহীদ বা এর সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী যেন সম্পৃক্ত না হন, সে-ব্যাপারে কয়েক বছর আগে একটা নির্দেশনাও এসেছিল সরকারের তরফ থেকে। ২০১৪ সালের ২৩ নভেম্বর মন্ত্রিপরিষদ থেকে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছিল।

এর পরে ২০১৫ সালের ২২ জানুয়ারি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘কালো তালিকাভুক্ত’ সংগঠন হিজবুত তাওহীদ বা এর কোনো অঙ্গপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ না দিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক।

গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব ‘সন্দেহভাজন’ সংগঠন নিষিদ্ধকরণের পর্যলোচনার তালিকায় আছে, তাদের মধ্যে অন্যতম হেযবুত তাওহীদ। কয়েক বছর ধরে সংগঠনটি প্রচারণার নতুন কৌশল গ্রহণ করেছে। দলীয় পত্রিকাসহ বিভিন্ন নামে সভা-সেমিনার করছে তারা। সরকারি বিভিন্ন দপ্তরসহ গণমাধ্যম অফিসে তারা তাদের প্রচারপত্র বিলি করছে। তারা সরকারি দলের নেতা-কর্মীদের নিজেদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করারও চেষ্টা করছে বলে জানা গেছে গোয়েন্দাদের এই সূত্র থেকে। এ দিগে আরো জানাযায় দেশের প্রচলিত আইনকেউ তারা মানে না এই সংগঠন থেকে ঈদের দিনও একটি দৈনিক পত্রিকা প্রকাশ করা হয় আর সেই পত্রিকা গুলো নারী সদস্যরা শহর এলাকায় বিক্রি করে থাকে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

স্টাফ রিপোর্টার॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।রোববার ১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।একই সঙ্গে, প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ারও আহ্বান জানান তিনি। পরিচ্ছন্নতাকর্মীদের কাছে গণসংযোগে এসে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সবাইকে ঘর বরাদ্দ দেওয়া হবে, প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে, তাদের চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, একজন মারা গেলে পরিবারের আরেকজনকে চাকরিতে পুনর্বহাল করা হবে।ইশরাক

আরও পড়ুন
language Change