তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করলেন তরুণ সাংবাদিক ইব্রাহিম হোসেন যুক্তরাষ্ট্রে ট্রাম্প গোল্ড ভিসা চালু করল এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন

সস্তার যেসব খাবারে ভালো থাকে কিডনি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

কিডনি হলো দেহের ছাঁকনি। এই অঙ্গটির মাধ্যমেই রেচন কার্য সম্পূর্ণ হয়। কিডনি ক্ষতিকারক সব পদার্থ দেহ থেকে বের করে দেয়। এটাই এর মূল কাজ। এছাড়া এই অঙ্গটি বিভিন্ন হরমোন তৈরি করে। সেই হরমোন দেহের নানাবিধ কাজে অংশগ্রহণ করে।

আবার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কিডনি। তবে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো অসুখ এবং মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের ভুলত্রুটি কিডনিকে সমস্যায় ফেলছে। হচ্ছে কঠিন কিছু অসুখ। এই তালিকায় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি রয়েছে।

তাই গুরুত্বপূর্ণ এই অঙ্গটিকে বিভিন্ন অসুখ থেকে বাঁচতে অবশ্যই সস্তার খাবারগুলো পাতে রাখতেই হবে। চলুন তবে জেনে আসি সেই খাবারগুলো সম্পর্কে।

পর্যাপ্ত পানি পান

আমরা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি। তাই এপ্রিল পড়তেই ঘরের বাইরে পা দিলে গলদঘর্ম অবস্থা। এই পরিস্থিতিতে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন, তাহলে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। এমনকি কিডনির ক্ষতি হয়। তাই এই সময় পানি পান বাড়ান।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করলেই কিডনি নিজের কাজ ঠিকমতো করতে পারে। এক্ষেত্রে দিনে অন্ততপক্ষে তিন লিটার পানি পান করুন। পানি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন।

মিষ্টি আলু

আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি আলু চাষ হয়। বাজারে দামেও সস্তা। সস্তা হলেও এই আলুর কিন্তু অনেক গুণ। চিকিৎসকরা জানাচ্ছেন, মিষ্টি আলু খেলে সুগার বাড়ে না। তাই ডায়াবেটিসের রোগীরাও চাইলে অল্প পরিমাণে খেতে পারেন।

মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন ও মিনারেলের ভাণ্ডার। এতে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের লেভেল নিয়ন্ত্রণ করে। তাই কিডনি সুস্থ থাকে। তবে ইতোমধ্যে যদি আপনি কিডনির সমস্যায় ভুগে থাকেন, তবে মিষ্টি আলু কম পরিমাণে খান।

সবুজ শাক-পাতা

আমাদের শস্য শ্যামলা বাঙলা। এখানে শাকের কোনো অভাব নেই। গ্রামে তো এখনো বাড়ির পাশেই শাক পাওয়া যায়। শহরে সেই সুযোগ না থাকলেও এক পা বেরোলেই শাক কিনতে পারবেন। এই শাকপাতা শরীরের জন্য উপকারী।

বিশেষ করে পালং শাক, ডাটা শাক, কলমি শাকসহ যত ধরনের সবুজ শাক রয়েছে, সেগুলো কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। এসব শাকে ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা কিডনিকে সুস্থ রাখে। তাই নিয়মিত শাকপাতা থাকুক ডায়েটে।

প্রতিদিন একটা আপেল

প্রতিদিন আপেল খেতে পারেন । আপেল স্বাস্থ্যকর। এতে রয়েছে পেকটিন নামক একটি উপাদান। এই উপাদান কিডনি ড্যামেজ থেকে রক্ষা করে। ব্লাড সুগার লেভেল এবং কোলেস্টেরলও কমায়। তাই প্রতিদিন একটা আপেল খেতেই পারেন।

আরও যা খেতে পারেন

এছাড়া খেতে পারেন ফ্যাটি ফিশ। সাধারণত বিদেশি সামুদ্রিক মাছে ওমেগা থ্রি থাকে। এই ফ্যাট কিন্তু কিডনি সুস্থ রাখে। বাজারে নানা ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এক্ষেত্রে টুনা, সার্ডিন, স্যামলন খেতে পারেন।

এছাড়া বিদেশি বেরি জাতীয় ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির জন্য উপকারী। তাই এই ফলও খাওয়া যায়। তবে এ সব খাবারের দাম বড্ড বেশি। তাই পকেট সায় দিলে তবেই এদিকে হাত বাড়ান। নইলে সস্তার শাকপাতা, মিষ্টি আলু আর পানিতেই ভরসা রাখুন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সন্ধীপ নৌ রুটে ভাড়া কমাতে চায় বিআইডব্লিউটিএ, রাজি নয় জেলা পরিষদ

স্টাফ রিপোর্টারঃ সগীর আলীর মেয়ে থাকে চট্টগ্রামের হালিশহর। মেয়ে অনেকদিন ধরে অসুস্থ। এদিকে দিনমজুর সগীর আলীর সংসার চলে তার আয়ে। ছেলের স্কুলে পরীক্ষার ফি জমা দেয়ার জন্য মেয়েকে দেখতে যেতে পারছে না। গতকালের পারিশ্রমিক ৬০০ টাকা আছে সগীর আলীর কাছে। আজকেই মেয়েকে দেখে ফিরতে হবে তার জন্মভূমি সন্ধীপে। ৬০০ টাকা নিয়ে চিন্তা করে ঘাটে বসে, স্পীড বোট ভাড়া ৩৮০ টাকা করে, যাওয়া-আসাতেই তার লেগে যাবে ৭৬০ টাকা। মেয়েকে আর দেখতে যেতে পারে না,তার বাবা। পুরো একটা দিনের পারিশ্রমিক দিয়েও সন্ধীপ থেকে চট্টগ্রাম আসতে পারে না সগীর আলী। বুক ফাটা কান্না নিয়ে সগীর ফিরে যায় তার বাড়ি। সগীর আলী এখানে উপমা হলেও এরকম হাজারো বাবা প্রতিদিন ফিরে যাচ্ছে চাপা কান্না নিয়ে। সন্ধীপ থেকে চট্টগ্রাম আসার সবচেয়ে জনপ্রিয় ঘাট হল কুমিরা-গুপ্তছড়া ঘাট।

আরও পড়ুন
language Change