তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তারেক রহমান জানালেন ২৫ তারিখে দেশে যাচ্ছি নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বেগম খালেদা জিয়ার অসুস্থতা সকলের জন্য উদ্বেগের বিষয়: প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ বিজয় দিবসে পেশাজীবি সাংবাদিক সোসাইটির শ্রদ্ধা নিবেদন স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার এয়ার শো দেখতে লাখো মানুষের ঢল বিজয় উদযাপনে মুসলিমদের রীতি জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল - মির্জা আব্বাস দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

বালুদস্যু নকীবের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে দুর্বার আন্দোলনের হুশিয়ারী সাংবাদিক নেতাদের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ও ডিইউজে সদস্য এবং সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমানের বিরুদ্ধে ভোলা সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ রাখার উচ্চ আদালতে নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করার খবর প্রকাশ করায় ভোলার চিহ্নিত সন্ত্রাসী ও বালুদস্যু এবং টেন্ডারবাজ জহুরুল ইসলাম নকীব কর্তৃক ভোলার সদর চীফ জুডিসিয়াল আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ । রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনে এই প্রতিবাদ জানান । মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং ভুমিদস্যু, জলদস্যু, বালুদস্যুদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করিলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন ও সাংবাদিক সমাজ নির্বিক সাংবাদিক হুমায়ুন কবির ও জিয়াউর রহমানের পাশে আছে এবং থাকবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের সাবেক দপ্তর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের সদস্য শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, এস এম তাজুল ইসলাম, প্রদীপ কুমার পাল,মোশারফ হোসেন ভূইয়া, এইচ এম আল-আমিন, কামাল হোসেন, সাগর চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর ও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আব্দুল্লাহ বলেন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, এই দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সরকার। অবিলম্বে বালুদস্যু, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ এই মামলা প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন ও সাংবাদিক সমাজ নির্বিক সাংবাদিক হুমায়ুন কবির ও জিয়াউর রহমানের পাশে আছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং ভুমিদস্যু, জলদস্যু, বালুদস্যুদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করিলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক হুমায়ুন কবির ও সাংবাদিক জিয়াউর রহামানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলাকারীর বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক লিটন, জেসমিন জুঁই, সাবেক নির্বাহী সদস্য শাখাওয়াত মুকুল, ডিইউজের সদস্য শাহীন গাজী, রাসেল আহমেদ, মিজানুর রহমান, মোঃ মতিউর রহমান সরদার, আবদুল্লাহ মজুমদার, আবু হানিফ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:  বসুন্ধরার পাশে কাঞ্চন ব্রিজ থেকে ৩০০ ফিট আসার সময় ৪ নাম্বার ব্রিজের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মেয়েটির কাছে আইডি কার্ড মোবাইল কিছুই পাওয়া যায়নি।এখন রুপগঞ্জ থানায় লাশ রয়েছে।   সবা:স:জু- ৩৮৭/২৪

আরও পড়ুন
language Change