তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

প্রধান প্রকৌশলীর পিএস মুজিবরের মাসিক অবৈধ আয় লাখ টাকা

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি নৌ-পরিবহন অধিদপ্তরে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যেমন ছিলো এখনো তেমনই আছে নৌখাতের এই সেবামুলক প্রতিষ্ঠানটি।
বিগত সময়ে এই প্রতিষ্ঠানটি বারবার কলংকিত হয় ঘুস-দুর্নীতির কারণে। পরপর তিনজন প্রধান প্রকৌশলী দুদকের জালে আটক হয়ে চাকুরী থেকে বরখাস্ত হয়। এরপর কয়েকবার মহাপরিচালক বদল করা হলেও কোন মহাপরিচালকই প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করতে পারেন নি। বরং দুর্নীতির মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। ৫ আগষ্টের পর কিছু কর্মচারি ও কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে অন্যত্র বদলী করা হলেও লোভনীয় পদগুলোতে পরিবর্তন আসেনি। ফলে যে লাউ সেই কদু অবস্থা বিরাজ করছে প্রতিষ্ঠানটিতে।
নৌ-পরিবহন অধিদপ্তরে প্রায় ৭ বছর ধরে প্রেষনে কর্মরত রয়েছেন একজন প্রধান প্রবৌশলী। যিনি চট্রগ্রাম নৌ প্রশিক্ষণ একাডেমির একজন শিক্ষক মাত্র। ৩ মাসের জন্য প্রেষণে এসে তিনি ৭ বছর কি ভাবে রয়েছেন তা কারো বোধগম্য নয়। চলতি দায়িত্বে থাকা এই প্রধান প্রকৌশলীর নাম মো: মঞ্জুরুল কবীর। তিনি এই অধিদপ্তরে যোগদান করার পর থেকে প্রতিষ্ঠানটি মুখথুবড়ে পড়েছে। অনভিজ্ঞ এই কর্মকর্তার কারণে নৌ-পরিবহন অধিদপ্তর এখন ঘুস-দুর্নীতির হাটে পরিণত হয়েছে বলে একাধিক নৌযান মালিক,শ্রমিক, নৌ এজেন্ট ও কর্মচারিরা মন্তব্য করেছেন।
প্রবাদ আছে যে, কোন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা যদি দুর্নীতিগ্রস্থ হন তবে তার অধিনস্থ কর্মচারিরাও সেই রোগে আক্রান্ত হতে বাধ্য। নৌ-পরিবহন অধিদপ্তরের অবস্থাও হয়েছে তাই। উর্ধ্বতন কর্মকর্তাদের অনুস্মরণ করে নিন্মস্তরের কর্মচারিরাও বেপরোয়া ঘুস-দুর্নীতিতে মেতে উঠেছেন। এমন একজন কর্মচারি হলেন মো: মুজিবুর রহমান। তিনি প্রধান প্রকৌশলীর পিএস পদে কর্মরত আছেন। তিনি এতটাই ক্ষমতাশালী যে, গত ১৫ বছরেও তাকে প্রধান কার্যালয় থেকে অন্যত্র বদলী করা যায়নি। এই মহাক্ষমতাধর কর্মচারি সম্পর্কে খোঁজখবর নিয়ে পাওয়াগেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি টাকা ছাড়া কোন ফাইলে পজেটিভ নোট দেন না বলে অভিযোগ করেছেন একাধিক নৌযান মালিক শ্রমিক এবং নৌ খাতের এজেন্টরা। তাদের অভিযোগ: পিএস মো: মুজিবর রহমান ক্ষমতার অপব্যবহার করে নৌযান সার্ভে,রেজিষ্ট্রেশন,মালিকানা বদল,মামলা নিস্পত্তি, সিডিসি সনদ ইস্যু, বে ক্রসিং সনদ প্রদান সহ মাষ্টার ও ড্রাইভারশীপ পরীক্ষায় পাশ বাণিজ্য করে প্রতিমাসে লক্ষাধীক টাকা অবৈধ আয় করেন। এ ছাড়া তিনি প্রধান প্রকৌশলীর দপ্তরে আসা ফাইল আটকিয়ে নৌযান মালিক ও এজেন্টদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করেন। প্রতিটি প্রটৌকল চিঠি প্রদানে এক হাজার টাকা ঘুস নেন। তার মাধ্যমে থেকে নৌযান সার্ভে ,রেজিষ্ট্রেশন ,মালিকানা বদল না করলে তিনি ক্ষিপ্ত হয়ে ফাইলে নেতিবাচক নোট লিখে প্রধান প্রকৌশলীর টেবিলে উপস্থাপন করেন। আবার চাহিদা মত উতকোচ দিলে ফাইল নোট ইতিবাচক করে দেন। এভাবে তিনি নৌযান মালিক ও এজেন্টদের জিম্মি করে রেখেছেন। অবৈধ পথে উপার্জিত অর্থে তিনি ঢাকার মিরপুর, বসিলা, উত্তরা ও গাজিপুরে প্রচুর জমি ক্রয় করেছেন। ঢাকার মালিবাগ,শান্তিনগর, রামপুরা ও বনশ্রী এলাকায় ৪/৫ টি ফ্ল্যাটও কিনেছেন। পরিবারের চলাচলের জন্য প্রাইভেট গাড়িও কিনেছেন। নৌযান মালিক ও নৌ এজেন্টরা আরো জানান যে, প্রধান প্রকৌশলীকে বড বড ইলিশ মাছ,বোয়াল মাছ,চিংড়ি মাছ খাইয়ে তিনি কব্জাগত করে রেখেছেন। যে কারণে শতবার নালিশ করেও তাকে প্রধান কার্যালয় থেকে বদলী করা যায় নি। এ বিষয়ে জানতে চাইলে পিএস মুজিবর রহমান বলেন, আমি কোন অবৈধ ইনকাম করি না। ঢাকায় আমার কোন বাড়ী গাড়িও নাই।
পিএস মো: মুজিবর রহমানের ঘুস-দুর্নীতি এবং জিম্মিদশা থেকে মুক্তির জন্য তারা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এসএসসি উত্তীর্ণদের জন্য সুখবর

এসএসসি উত্তীর্ণদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাউশি থেকে পাঠানো এক অফিশিয়াল চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নির্ধারিত ছকে প্রতিটি বোর্ডকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত ও জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে তথ্য পাঠাতে হবে। প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাত থেকে বৃত্তি দিয়ে থাকে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন পান মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন পান সাধারণ বৃত্তি। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে

আরও পড়ুন
language Change