তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

আ.লীগ নেতাকে নিরাপদ রাখতে গাড়ি উপহার নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর ব্যবহৃত একটি লাল গাড়ি ভাইরাল হয়েছে। আওয়ামীলীগের মন্ত্রী এনামূর রহমানকে বিএনপির লোক বলে দাবি করা ও একাধিক আওয়ামীলীগ নেতাকে শেল্টার দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি শ্রীপুরে এক আওয়ামীলীগ নেতা কর্তৃক বিএনপি নেতা বাচ্চুকে উপহার দেয়া একটি লাল গাড়ি ও একাধিক আওয়ামীলীগ নেতার সাথে বাচ্চুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ি উপহার দেয়া আওয়ামীলীগ নেতা বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি হয়ে এখন পলাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঢাকা মেট্রো-ঘ-১৪-৬৪১৩ নম্বর গাড়িটির উপহার দাতা হিসেবে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: নাজমূল হুদা ও উপহার গ্রহীতা হিসেবে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম বাচ্চু নাম এখন আলোচনা-সমালোচনায় গাজীপুরের মানুষের মুখে মুখে।
সূত্রমতে, গাড়িটি উপহার পাওয়ার পর ডা. বাচ্চু নাজমুল হুদার সভাপতিত্বে একটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এতে নাজমুল হুদা প্রকাশ্যে থাকার গ্যারান্টি পেয়ে যান। গাড়িটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সম্প্রতি নাজমুল হুদার নামে একটি বৈষম্যবিরোধী হত্যা মামলা হলে তিনি গা ঢাকা দেন। লাল গাড়ি ও উপহার দাতা-গ্রহীতার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একই সঙ্গে বিভিন্ন আওয়ামীলীগ নেতাদের সাথে বিএনপি নেতা ডা: বাচ্চুর একাধিক ছবিও ভাইরাল হচ্ছে। লাল গাড়িটি তার বাড়ির সামনে ও বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চুকে বহন করতেও দেখা গেছে। এই গাড়িটির মালিক কে তা জানার জন্য ঢাকা ও গাজীপুর বিআরটিএতে একাধিকবার যোগাযোগ করা হলেও তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে বিআরটিএ।
তবে একটি গোপন সূত্র জানায়, গাড়ির মালিক খায়রুল ইসলাম পিতা: জহুর আলী, ময়মনসিংহ রোড ঢাকা এই টুকু ঠিকানা বিআরটিএর রেজিস্ট্রারে লেখা আছে। গাড়ির মালিকের হাতবদলের পর বর্তমান মালিক কে তা জানা যায়নি। কিন্তু বিএনপি নেতা বাচ্চু গাড়িটি ব্যবহার করেছেন বলে স্বীকার করায় গাড়িটি তার নিয়ন্ত্রণে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ডাঃ বাচ্চু গাজীপুর বিএনপির সবচেয়ে বড় নেতা হতে বড় বড় বিএনপি নেতাদের বিরুদ্ধে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। নিজ দলের আর কেউ যেন প্রতিদ্বন্ধি প্রার্থী হতে না পারে সেজন্য ডা: বাচ্চু সব ধরণের কাজ করছেন। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে যে সকল বিএনপির নেতা-কর্মী আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে সরাসারি মাঠে কাজ করেছেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহন করেছেন তাদের নিয়ে একাধিক অনুষ্ঠানে কম্বলও বিতরণ করেছেন বাচ্চু। বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিএনপির প্রতিষ্ঠিাকালীন সময়ের যে সকল নেতা-কর্মী রয়েছেন তাদের অনেকের সাথেই কোন যোগাযোগ নেই তার। আগামী সংসদ নির্বাচনে আর কেউ যেন ধানের শীষ চাইতে না পারে সেজন্য বাচ্চু এখন মরিয়া। শ্রীপুরে প্রায় শতাধিক শিল্পকারখানায় নিজস্ব লোক ও সুবিধাভোগী কিছু নেতাকর্মীদের দিয়ে দিয়ে ঝুট ব্যবসা করাচ্ছেন বলেও বিএনপির এই নেতার বিরুদ্ধে অভিযোগ।
নাম প্রকাশ অনিচ্ছুক শ্রীপুরের স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানায়, ডা: বাচ্চু তৃনমূল থেকে বিএনপি করেননি। তিনি পেশাজীবী সংগঠনের কেন্দ্রিয় নেতা। আওয়ামীলীগের পুরো সময় তিনি আওয়ামীলীগ সরকারের ত্রাণমন্ত্রী ডা: এনামুর রহমানের সাভারস্থ এনাম মেডিকেলে চাকুরী করে নিরাপদেই ছিলেন বাচ্চু। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হওয়ার আগে বাচ্চুর গোপন ষড়যন্ত্রের কারণে গাজীপুর জেলা বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হয়।
এই বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আলোচিত লাল গাড়িটি আমি কিছুদিন ব্যবহার করেছি। গাড়িটি একজন বিএনপি নেতার। আওয়ামীলীগ নেতা নাজমুল হুদাকে তিনি চিনেন না বলে জানালেও তিনি নাজমূল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে যাননি বলে জানান। আওয়ামীলীগ নেতা খোকন, আ: জলিলসহ বহু আওয়ামীলীগ নেতার সাথে বাচ্চুর ছবি থাকলেও তিনি তাদেরকে চিনেন না বলে জানান। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আওয়ামীলীগের সাবেক মন্ত্রী এনামূর রহমানের এনাম মেডিকেলে চাকুরী করার কথা স্বীকার করে বাচ্চু বলেন, এনামূর রহমান বিএনপির লোক ছিলেন, এটা জেনে রাখেন।
ভাইরাল গাড়িটির কথিত উপহার দাতা শ্রীপুর পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাজমূল হুদাকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

1 thought on “আ.লীগ নেতাকে নিরাপদ রাখতে গাড়ি উপহার নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে”

Leave a Comment

জন্মদিনে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

  ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০নভেম্বর) নিজের জন্মদিনে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন,এটা অস্বীকার করার উপায় নেই যে,প্রযুক্তির বিশ্ব এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। আমাদের দৈনন্দিন রুটিন থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক সবই প্রযুক্তির গতির সঙ্গে বদলে যাচ্ছে। প্রযুক্তি যে গতিতে বিশ্বকে এবং বাংলাদেশকে পাল্টে দিয়েছে,এটি আমরা কেউই অস্বীকার করতে পারি না। তিনি লিখেছেন,কখনও কখনও আমার স্ত্রী আর আমি ভাবি আমরা যে প্রজন্মে বড় হয়েছি,তার তুলনায় আমাদের কন্যার জন্য

আরও পড়ুন
language Change