তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

আ.লীগ নেতাকে নিরাপদ রাখতে গাড়ি উপহার নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর ব্যবহৃত একটি লাল গাড়ি ভাইরাল হয়েছে। আওয়ামীলীগের মন্ত্রী এনামূর রহমানকে বিএনপির লোক বলে দাবি করা ও একাধিক আওয়ামীলীগ নেতাকে শেল্টার দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি শ্রীপুরে এক আওয়ামীলীগ নেতা কর্তৃক বিএনপি নেতা বাচ্চুকে উপহার দেয়া একটি লাল গাড়ি ও একাধিক আওয়ামীলীগ নেতার সাথে বাচ্চুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ি উপহার দেয়া আওয়ামীলীগ নেতা বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি হয়ে এখন পলাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঢাকা মেট্রো-ঘ-১৪-৬৪১৩ নম্বর গাড়িটির উপহার দাতা হিসেবে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: নাজমূল হুদা ও উপহার গ্রহীতা হিসেবে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম বাচ্চু নাম এখন আলোচনা-সমালোচনায় গাজীপুরের মানুষের মুখে মুখে।
সূত্রমতে, গাড়িটি উপহার পাওয়ার পর ডা. বাচ্চু নাজমুল হুদার সভাপতিত্বে একটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এতে নাজমুল হুদা প্রকাশ্যে থাকার গ্যারান্টি পেয়ে যান। গাড়িটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সম্প্রতি নাজমুল হুদার নামে একটি বৈষম্যবিরোধী হত্যা মামলা হলে তিনি গা ঢাকা দেন। লাল গাড়ি ও উপহার দাতা-গ্রহীতার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একই সঙ্গে বিভিন্ন আওয়ামীলীগ নেতাদের সাথে বিএনপি নেতা ডা: বাচ্চুর একাধিক ছবিও ভাইরাল হচ্ছে। লাল গাড়িটি তার বাড়ির সামনে ও বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চুকে বহন করতেও দেখা গেছে। এই গাড়িটির মালিক কে তা জানার জন্য ঢাকা ও গাজীপুর বিআরটিএতে একাধিকবার যোগাযোগ করা হলেও তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে বিআরটিএ।
তবে একটি গোপন সূত্র জানায়, গাড়ির মালিক খায়রুল ইসলাম পিতা: জহুর আলী, ময়মনসিংহ রোড ঢাকা এই টুকু ঠিকানা বিআরটিএর রেজিস্ট্রারে লেখা আছে। গাড়ির মালিকের হাতবদলের পর বর্তমান মালিক কে তা জানা যায়নি। কিন্তু বিএনপি নেতা বাচ্চু গাড়িটি ব্যবহার করেছেন বলে স্বীকার করায় গাড়িটি তার নিয়ন্ত্রণে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ডাঃ বাচ্চু গাজীপুর বিএনপির সবচেয়ে বড় নেতা হতে বড় বড় বিএনপি নেতাদের বিরুদ্ধে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। নিজ দলের আর কেউ যেন প্রতিদ্বন্ধি প্রার্থী হতে না পারে সেজন্য ডা: বাচ্চু সব ধরণের কাজ করছেন। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে যে সকল বিএনপির নেতা-কর্মী আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে সরাসারি মাঠে কাজ করেছেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহন করেছেন তাদের নিয়ে একাধিক অনুষ্ঠানে কম্বলও বিতরণ করেছেন বাচ্চু। বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিএনপির প্রতিষ্ঠিাকালীন সময়ের যে সকল নেতা-কর্মী রয়েছেন তাদের অনেকের সাথেই কোন যোগাযোগ নেই তার। আগামী সংসদ নির্বাচনে আর কেউ যেন ধানের শীষ চাইতে না পারে সেজন্য বাচ্চু এখন মরিয়া। শ্রীপুরে প্রায় শতাধিক শিল্পকারখানায় নিজস্ব লোক ও সুবিধাভোগী কিছু নেতাকর্মীদের দিয়ে দিয়ে ঝুট ব্যবসা করাচ্ছেন বলেও বিএনপির এই নেতার বিরুদ্ধে অভিযোগ।
নাম প্রকাশ অনিচ্ছুক শ্রীপুরের স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানায়, ডা: বাচ্চু তৃনমূল থেকে বিএনপি করেননি। তিনি পেশাজীবী সংগঠনের কেন্দ্রিয় নেতা। আওয়ামীলীগের পুরো সময় তিনি আওয়ামীলীগ সরকারের ত্রাণমন্ত্রী ডা: এনামুর রহমানের সাভারস্থ এনাম মেডিকেলে চাকুরী করে নিরাপদেই ছিলেন বাচ্চু। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হওয়ার আগে বাচ্চুর গোপন ষড়যন্ত্রের কারণে গাজীপুর জেলা বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হয়।
এই বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আলোচিত লাল গাড়িটি আমি কিছুদিন ব্যবহার করেছি। গাড়িটি একজন বিএনপি নেতার। আওয়ামীলীগ নেতা নাজমুল হুদাকে তিনি চিনেন না বলে জানালেও তিনি নাজমূল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে যাননি বলে জানান। আওয়ামীলীগ নেতা খোকন, আ: জলিলসহ বহু আওয়ামীলীগ নেতার সাথে বাচ্চুর ছবি থাকলেও তিনি তাদেরকে চিনেন না বলে জানান। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আওয়ামীলীগের সাবেক মন্ত্রী এনামূর রহমানের এনাম মেডিকেলে চাকুরী করার কথা স্বীকার করে বাচ্চু বলেন, এনামূর রহমান বিএনপির লোক ছিলেন, এটা জেনে রাখেন।
ভাইরাল গাড়িটির কথিত উপহার দাতা শ্রীপুর পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাজমূল হুদাকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

1 thought on “আ.লীগ নেতাকে নিরাপদ রাখতে গাড়ি উপহার নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে”

Leave a Comment

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক

বরিশাল সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যিনি ছাত্রদল নেতাদের সহযোগিতায় পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার সেতুর ওপর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটক করেছিল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহনাফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। তবে সংগঠনটির দুইটি গ্রুপ ছিলো, একটি গ্রুপের ক্যাডার ছিলো মঞ্জু। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করাসহ নানা অপকর্মের জড়িত ছিল। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, সোমবার ইংরেজি বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে

আরও পড়ুন
language Change