স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া একজন আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে এ খবর পাওয়া যায়।
মৃত দু’জন হলেন- ফারিয়া জান্নাত (১৫) ও আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫)। উভয়ই পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত