তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নংঃবি-১৯৪০ এর স্বঘোষিত সভাপতি জুলফিকার মতিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে তেজগাঁও থানায় সাধারণ ডায়রী পরবর্তী নির্দিষ্ট অভিযোগ দাখিল হয়েছে। সোমবার ১২ মে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মোঃ শরিফুল ইসলাম তেজগাঁও থানায় এই অভিযোগ করেন। থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে এক পক্ষের মৌখিক সভাপতি খন্দকার জুলফিকার মতিন দুই বছর আগে অবসরপ্রাপ্ত হন। প্রায় সময়ে বহিরাগত লোকজন এনে তিনি শিল্প সংযোগের তদবির, অবৈধ লাইন কেটে এনে দ্রুত সংযোগ প্রদান, আউটসোর্সিং নিয়োগ সহ সকল ধরনের অবৈধ সুবিধা গ্রহণের জন্য তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ ও হুমকি প্রদর্শন করে থাকেন। তার এসব কাজে সহযোগিতা করে আসছিলেন, তিতাস গ্যাসের সিনিয়র সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর হোসেন (কোডনং-০৮৯১১), সিনিয়র অফিস সহকারি মোঃ আলমগীর (কোড নং-০৮৭৬৬), সিনিয়র ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেন (কোড নং-০৯১১৩), গাড়িচালক ইয়াসিন আলী (কোড নং-০৯২৬৯), গাড়ি চালক ছাইফুল ইসলাম (কোড নং ০৯৮৮৩), সিনিয়র পিসি অপারেটর রাসেল আহমেদ (কোড নং-০৯৬৫৫), গাড়ি চালক লিটন সিকদার (কোড নং-০৯৯১৯) সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা বহিরাগত কিছু লোকজন। এদের কথা মত অবৈধ কাজে সহযোগিতা না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহ নানা ধরনের কুৎসা রটনা করে পত্রিকায় ছবি দিয়ে মিথ্যা রটনা রটিয়ে কর্মকর্তাদের বদনাম করার চেষ্টা করে থাকে। এরূপ ঘটনার অংশ হিসেবে গত ৮ মে ২০২৫ তারিখে খন্দকার জুলফিকার মতিনের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে অন্তঃ দলীয় কোন্দলের প্রেক্ষিতে ইউনিয়নের রুমে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্য গ্রুপের সদস্যগণ তালাবদ্ধ করে দেয়। তিতাস গ্যাস অফিসে নির্বাচিত কোনো শ্রমিক প্রতিনিধি নেই। জুলফিকার মতিন গ্রুপের লোকজন প্রায় সারা দিনই সন্ধ্যার পরে বিভিন্ন বহিরাগত লোকজন সহ সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন রুমে আড্ডা মারেন, যা তিতাস গ্যাস প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ। বর্তমানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মনে করে দুই গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক জমা প্রদানের মাধ্যমে এবং নির্বাচিত প্রতিনিধি (সিবিএ) গঠন হলে তবেই দায়িত্বপ্রাপ্ত সিবিএ প্রতিনিধির কাছে ইউনিয়ন রুমের চাবি বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং ইউনিয়ন রুমের চাবিটি বৃহত্তর স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নিকট রক্ষিত আছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, সোমবার ১২ মে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (প্রশাসন) আতিয়া বিলকিসের কক্ষে কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম খন্দকার জুলফিকার মতিন ও তার সাঙ্গপাঙ্গদের উপস্থিতিতে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেয়। সামগ্রিক বিষয় বিবেচনা করে তিতাস গ্যাস প্রধান কার্যালয় ইউনিয়ন অফিসের রুমে তালা দেয়াকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে উদ্ভব না ঘটে সে লক্ষ্যে তেজগাঁও মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে জিয়া শিশু কিশোর মেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের অসাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক এবং নজরুল গবেষক কবি জাকির আবু জাফর। আলোচনা সভার সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর সিকদার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাসুদ, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক এবং হাফিজুর রহমান শফিক, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু কিশোর মেলার

আরও পড়ুন
language Change