তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না মহিবুরের। মা, বাবা, স্ত্রী, সন্তানের স্বপ্ন রয়ে গেছে। সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মহিবুর রহমান (৩০)।

বৃহস্পতিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিবুর। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির তাজুল খা’র ছেলে।

মহিবুরের মামাতো ভাই আজমিরীগঞ্জের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ভাই এক বোনের মধ্যে মহিবুর রহমান সবার বড়। পরিবারে মা, বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে তার। তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে দেশে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। অভাবের সংসারে মা, বাবা, ভাই-বোন ও স্ত্রী, সন্তানের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।

ধীরে ধীরে অভাব ঘোচাতে শুরু করেছিলেন মহিবুর। সুখের মুখও দেখার পালা এসেছিল এবার। কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে গোসলে ঢোকেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার রুমে থাকা একজনের মাধ্যমে পরিবারের সদস্যরা মহিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এরপরই পরিবারে নেমে আসে অমানিশার অন্ধকার। বাড়িতে কান্নার রোল পড়ে। তারা দিশেহারা হয়ে পড়েন। স্বামী হারিয়ে স্ত্রীও পাগলপ্রায়।

ইব্রাহিম মিয়া বলেন, তার মরদেহ সব প্রক্রিয়া শেষে যে কোম্পানিতে চাকরি করতেন সে কোম্পানি দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবির রঞ্জন তালুকদার বলেন, বিষয়টি শুনেছি। আমরা তার পরিবারের খোঁজখবর নিচ্ছি। আমাদের যা যা করণীয় তাই করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তার ব্যাপারে চেষ্টা করবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না: জাহিদ

স্টাফ রিপোর্টার ॥ গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই আগস্টে দেশের মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যে ফাটল ধরানো যাবে না। মঙ্গলবার (৫ নভেম্বর) শৃঙ্খলা উপ কমিটির সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ সম্পাদক আমিরুল ইসলাম

আরও পড়ুন
language Change