তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

স্মৃতিশক্তি বাড়ায় যেসব প্রাকৃতিক ভেষজ পানীয়

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

প্রাকৃতিক ভেষজ কিছু পানীয় স্মৃতিশক্তি বাড়াতে এবং কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে। গ্রিন টি, কফি, বিটে রস, কাঁচা হলুদের পানি, তুলসির ভেষজ পানীয় শরীরকে প্রাকৃতিক উপায়ে সুরক্ষা দিতে পারে। বিশেষ করে গরমের এই সময় পানিশূন্যতা হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। শরীরে পানি কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এসব পানীয় পানিশূন্যতা থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি ও কাজের গতি বাড়ায়। চটজলদি চিকিৎসকদের পরামর্শ মতো মস্তিষ্কের পক্ষে স্বাস্থ্যকর কয়েকটি পানীয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

বিটের রস

বিটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা দেহের নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। ‘দ্য জার্নাল অফ জ়েরেন্টোলজি’-তে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চিন্তাশক্তির বৃদ্ধি করে বিটের রস। সপ্তাহে তিন দিন ২৫০ থেকে ৩৫০ মিলিলিটার বিটের রস খেলে তা স্মৃতিশক্তির ক্ষেত্রে উপকারী।

কাঁচা হলুদের পানি

কাঁচা হলুদ এবং গোলমরিচ গরম জলে ফুটিয়ে পান করা যেতে পারে। এই পানীয়ের মধ্যে কারকিউমিন নামে এক ধরনে যৌগ থাকে, যা দেহে প্রদাহ বন্ধ করতে সহায্য করে। কাঁচা হলুদ এবং গোলমরিচের পানীয়টির মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা মস্তিষ্কের পক্ষে উপকারী। এই পানীয়ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

গ্রিন টি

গ্রিন টির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা মস্তিষ্কের ক্লান্তি কমাতে সাহায্য করে। ফলে কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পায়। গ্রিন টির মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে, তা ধমনীকে শিথিল রাখে। ‘আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এই চা মস্তিষ্কের বিবিধ বিষয় আয়ত্ত করার প্রক্রিয়া বৃদ্ধি করে। পাশাপাশি, স্মৃতিভ্রমও দূর করে।

তুলসী

আয়ুর্বেদে তুলসীর একাধিক গুণের উল্লেখ রয়েছে। বলা হয় শারীরিক স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে তুলসীর বিশেষ ভূমিকায় রয়েছে। আমেরিকার ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর একাধিক গবেষণায় তুলসীর বহুমুখী গুণের উল্লেখ রয়েছে। উদ্বেগ এবং অবসাদ কাটাতে তুলসীর বিশেষ ভূমিকা রয়েছে। মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তুলসী। গরম জলে তুলসীপাতা, আদা দিয়ে ফুটিয়ে চায়ের মতো তা পান করা যায়। স্বাদের জন্য এক চা চামচ মধু মিশিয়ে নেওয়া যেতে পারে।

কফি

কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা মস্তিষ্কে এক ধরনের উদ্দীপক হিসেবে কাজ করে। কফির মধ্যে উপস্থিত ক্লোরেজেনিক অ্যাসিড মস্তিষ্কের জটিল হিসাব জাতীয় কাজে । সম্প্রতি ‘প্লস মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, প্রতিদিন ২ থেকে ৩ কাপ কফি খেলে হৃদ্‌রোগ এবং স্মৃতিভ্রম শতকরা ৩০ শতাংশ কমে যেতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন বছর উদযাপনে আতশবাজি ফুটিয়ে মানুষকে কষ্ট দেবেন না

সবুজ বাংলাদেশ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন ঢাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, ‘নতুন বছর উদযাপনে বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মূমুর্ষ অবস্থায় আছেন তারা কষ্ট পান।’ এ ধরণের কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার বলেন, ‘চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ আগামীবছর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নববর্ষ উদযাপন হবে বলে জানিয়েছেন তিনি। (বিস্তারিত আসছে…) সবা:স:জু- ৫৬৩/২৪

আরও পড়ুন
language Change