তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ

জয়-লেখকের কাজে অসন্তুষ্ট কাদের

পাঠক সংখ্যা
638

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনুপ্রবেশ ঘটানো, কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন না করে প্রেস রিলিজ ভিত্তিক কমিটি গঠন এবং বিভিন্ন জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি ও নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভার আগে সাততলায় প্রথমে ছাত্রলীগের সভাপতিকে এবং পরে সভা শেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদককে কড়া হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত, আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছেন, জেলায় জেলায় কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটেছে, প্রেস রিলিজে কমিটি দেওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। যেখানেই ঝামেলা সৃষ্টি হচ্ছে সেখানেই তোমরা (জয়-লেখক) কথা বলে ঠিক কর। ছাত্রলীগকে আর বিতর্কিত করা যাবে না। ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

একাধিক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তার অফিস-রুম (সাততলায়-সাধারণ সম্পাদকের জন্য নির্ধারিত) বসেন। এ সময় কয়েকজন কেন্দ্রীয় নেতা, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও ছাত্রলীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন।

রাজশাহী জেলা ছাত্রলীগে অনুপ্রবেশ, বিভিন্ন জেলায় প্রেস রিলিজ কমিটি গঠন নিয়ে কেন বিতর্ক উঠছে, কেন ছাত্রলীগের লাগাম টেনে ধরতে পারছে না কেন্দ্র তা জানতে চান ওবায়দুল কাদের।

এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা সমাধানের চেষ্টা করছি। কেন্দ্রের কিছু নেতাও ঝামেলা করছে।

ওবায়দুল কাদের বলেন, কমিটিতে কেন বিতর্কিত লোক আসবে? দেখে শুনে কমিটি দিবে না? জেলায় জেলায় কোন্দল কেন তোমরা সামাল দিতে পারছ না? কথা বলে এসব ঠিক করতে পারো না? তোমার সেক্রেটারি (লেখক-তখন কেন্দ্রীয় কার্যালয়ে পৌছাননি) কোথায়? দুজন মিলে জেলায় জেলায় কথা বলো। প্রয়োজনে ঢাকায় ডেকে আনো। বিষয়গুলো সমাধান করতে হবে। কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তাদেরকে বাদ দাও। সংগঠন এভাবে চলতে পারে না।

ছাত্রলীগকে এক থাকার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যেখানেই অভিযোগ উঠছে সেখানেই ব্যবস্থা নাও। যারা ঝামেলা করছে তাদেরকেও ছাড় দেওয়া যাবে না। ছাত্রলীগকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোেনা ঝামেলায় জড়ানোর যাবে না।

সম্মেলন নিয়ে তিনি বলেন, নেত্রী এসে সম্মেলনের তারিখ ঘোষণা করবেন।

সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগের যৌথ সভা শেষে আবারও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি সংগঠনে অনুপ্রবেশ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যেসব অভিযোগ উঠছে সেগুলো সঠিক তদন্ত, সংগঠন ঠিকঠাক মতো চালানোসহ নানা দিকনির্দেশনা দেন তিনি।

জানা যায়, ছাত্রলীগে কমিটি বাণিজ্য এখন ওপেন সিক্রেট। সে কারণে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলায় কমিটি সম্মেলনের মাধ্যমে না দিয়ে কমিটি গঠন চলছে। ছাত্রলীগের লাগাম টানতে চায় আওয়ামী লীগ। সে জন্যই সংগঠনের দুই শীষ নেতাকে কড়া হুশিয়ারি দিলেন ওবায়দুল কাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাইবান্ধা-৫ উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রিপন 

জাতীয় সংসদের সদ্য সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকার টিকেট পেয়েছেন মাহমুদ হাসান রিপন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।   শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে রিপনকে চূড়ান্তভাবে মনোনীত করে আওয়ামী লীগ।   এর আগে গত ২৩ জুলাই মারা যান সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

আরও পড়ুন
language Change