তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

পণ্যের দাম বাড়াবে যেসব কোম্পানি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্কনীতির প্রভাবে দেশটিতে পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বৃহৎ কোম্পানি। শুল্ক বৃদ্ধির ফলে এসব কোম্পানি তাদের অতিরিক্ত ব্যয় ভোক্তার ওপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন অধিকাংশ আমদানির ওপর ১০ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কহার আরও বেশি।

যেসব কোম্পানি দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে:

ওয়ালমার্ট
বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা ওয়ালমার্ট জানিয়েছে, চীনে তৈরি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণে মে মাসের শেষ নাগাদ তারা মূল্যবৃদ্ধি করবে। জুন থেকে দাম আরও বেশি বাড়বে বলে জানানো হয়েছে।

ম্যাটেল
খেলনা নির্মাতা প্রতিষ্ঠানটি গত ৬ মে জানিয়েছে, তারা মূল্য বৃদ্ধি করবে। কোম্পানির সিইও জানিয়েছেন, এখন যেসব পণ্যের দাম ২০ ডলারের নিচে, তার ৪০ থেকে ৫০ শতাংশই ভবিষ্যতে সেই স্তরে থাকবে না।

বেস্ট বাই
ইলেকট্রনিক্স খাতের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সরবরাহকারীরা বাড়তি শুল্কের বোঝা কিছুটা ভোক্তার ওপর চাপাবে, ফলে দাম বাড়বে।

নিন্টেন্ডো ও সনি
নিন্টেন্ডো তাদের নতুন কনসোলের অর্ডার স্থগিত করেছিল শুল্ক অনিশ্চয়তার কারণে। পরে জানায়, পণ্যের মূল মূল্য অপরিবর্তিত থাকলেও এক্সেসরিগুলোর দাম বাড়বে।

সনির অর্থনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, তারাও মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করছেন।

শেইন ও টেমু
চীনা রিটেইলার প্রতিষ্ঠান দুটি আগে ছোট মূল্যমানের পণ্যে কর থেকে অব্যাহতি পেতো। ট্রাম্প নতুন নির্বাহী আদেশে সেই ছাড় তুলে দিয়েছেন। এর ফলে দুই কোম্পানিই গত ২৫ এপ্রিল থেকে মূল্য বাড়াতে বাধ্য হয়েছে। যেমন, টেমুর একটি চেয়ার ২৪ এপ্রিল ছিল ৬১ দশমিক ৭২ ডলার, ২৫ এপ্রিল সেটি দাঁড়ায় ৭০ দশমিক ১৭ ডলারে। শেইনের একটি পোশাক সেট একদিনে ৪ দমমিক ৩৯ ডলার থেকে বেড়ে ৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়।

ফোর্ড ও সুবারু
আন্তর্জাতিকভাবে আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ এবং যন্ত্রাংশের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর ফলে ফোর্ড তাদের গাড়ির দাম ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে জানিয়েছে।

সুবারুও তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

প্রক্টর অ্যান্ড গ্যাম্বল
‘প্যাম্পার্স’, ‘টাইড’ এবং ‘চারমিন’-এর মতো ব্র্যান্ডের এই প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিছু বাজারে দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

স্ট্যানলি ব্ল্যাক অ্যান্ড ডেকার
শক্তিশালী সরঞ্জাম উৎপাদনকারী এই প্রতিষ্ঠান গত এপ্রিল মাসে গড়পড়তা ৭ থেকে ৯ শতাংশ দাম বাড়িয়েছে। বছর শেষে আরও এক দফা দাম বাড়বে বলে জানানো হয়েছে।

অ্যাডিডাস
জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ তারা উচ্চ শুল্কের প্রভাব এরই মধ্যে টের পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এসব শুল্ক নীতির ফলে সাধারণ ভোক্তাকে বাড়তি খরচ গুনতে হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন খাতকে রক্ষা ও চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়ক হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) তিনি জানাজাস্থলে উপস্থিত হন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা ও দাফনপূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাবের পাশাপাশি আনসার বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী

আরও পড়ুন
language Change