তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

কুমিল্লার বরুড়ায় এলজিইডি প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নামে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে কুমিল্লার বরুড়া উপজেলায়। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘটকপুর এলাকায় এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক উপসহকারী প্রকৌশলী এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের যোগসাজশের অভিযোগ রয়েছে।

ঘটকপুর খলিল চেয়ারম্যান বাড়ির সংলগ্ন ব্রীজ থেকে খালের পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে এডিপির আওতায় ৩ লাখ ৯৯ হাজার ৯১০ টাকার বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় ‘শাহজাহান টেকনো বিল্ডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, এই এলাকাতেই এলজিইডির অর্থায়নে ২০২২ সালের ৭ জুলাই ২ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে রাস্তা পাকা করণসহ ৩০০ মিটার প্রতিরক্ষা ওয়াল নির্মাণ করা হয়েছে, কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার খলিলুর রহমান।

স্থানীয়রা অভিযোগ করেন, নতুন করে কোনো কাজনা করে পুরনো এলজিইডি প্রকল্পকে দেখিয়ে উপজেলা প্রকৌশল অফিস থেকে এডিপির বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন জানান, “এটি মূলত এলজিইডির কাজ, রাস্তা ও ওয়াল একসঙ্গে করা হয়েছে।”

শাহজাহান টেকনো বিল্ডার্সের মালিক রোবায়েত আহমেদ উৎসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বলেন, “আমার হাতে অনেক কাজ, ফাইল দেখে বলতে পারবো।” পরবর্তীতে সরাসরি যোগাযোগের কথা বললেও তাকে আর পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটির পেছনে মূল ভূমিকা পালন করেন বরুড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আঃ মন্নান। তিনি আরএফকিউ (রিকোয়েস্ট ফর কোটেশন) পদ্ধতি ব্যবহার করে পূর্বে সম্পন্ন হওয়া এলজিইডি প্রকল্পকেই নতুন প্রকল্প হিসেবে উপস্থাপন করেন এবং বিল অনুমোদনের জন্য কাজের তদারকি ও বিল প্রস্তুতিতে মুখ্য ভূমিকা পালন করেন।

বরুড়া উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, “আমি এখানে নতুন যোগ দিয়েছি। বিষয়টি খতিয়ে না দেখে মন্তব্য করতে পারবো না।”

সরকারি অর্থে বাস্তবায়ন না হওয়া প্রকল্পে বিল উত্তোলনের এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টরা সবাই রয়েছে নীরব ভূমিকায়। এতে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে মালামাল লুটপাটের অভিযোগ

  নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বহুজাতিক মোটরসাইকেল কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লি: এর ওয়্যারহাউজ কর্মচারীদের মারধর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোল্লা ওরফে মামুন মোল্লার বিরুদ্ধে। শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া ছালামত মোল্লা রোডে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান হোসেন। অভিযোগ সুত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেল সংরক্ষণের জন্য ২০১৫ সালে ওয়্যারহাউজ ভাড়া নেয় টিভিএস অটো বাংলাদেশ লি:। যার মেয়াদ শেষ হয় চলতি বছরের ৩০ জুন। সেই করানে গত ২৯ জুন ওয়্যারহাউজের যাবতীয় মালামাল স্থানান্তর করেছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক ওয়্যারহাউজে ঢুকে ইনচার্জ খাইরুল কবির হোসেন

আরও পড়ুন
language Change