তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশন সুমনা হাউজিং এর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাজধানীর অদূরে মহাসড়কের পাশে অল্প কিছু জমি কিনে গ্রাহকদের অভিনব প্রতারণার ফাঁদে ফেলছে আবাসন কোম্পানি সুমনা হাউজিং। প্রতারণার কৌশল বাস্তবায়নে চোখ ধাঁধানো বিলবোর্ড বসিয়ে আকর্ষণীয় অফারের বিজ্ঞাপন দিচ্ছে এ কোম্পানি।

জানা গেছে, ঢাকা নগরী থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পেছনে গড়ে উঠছে সুমনা হাউজিং আবাসন প্রকল্প। আধুনিক শহরের স্বপ্ন দেখিয়ে প্রকল্পের ম্যাপ আর সাইনবোর্ড ঝুলিয়ে আগামী ১০ বছরে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় মাঠে নেমেছে কোম্পানিটি। নিজস্ব অল্প কিছু জমি কিনে বাকি জমি দখল এবং ভরাট করে বার্ষিক চুক্তিতে ভাড়া নিয়ে চোখধাঁধানো সাইনবোর্ড টাঙিয়ে আকর্ষণীয় দামে প্লট বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে সুমনা হাউজিং।

একযুগ আগে এই প্রজেক্টের যাত্রা শুরু। কিন্তু আজও কোনো গ্রাহককে জমি বুঝিয়ে দিতে পারেনি তারা। এই আবাসন প্রকল্পে এককালীন মূল্য পরিশোধে বিশাল ছাড়, ফ্রি ডিনার সেট, স্ক্র্যাচ কার্ড ঘষলেই লাখ টাকা পর্যন্ত ছাড়-এমন চমৎকার বিজ্ঞাপন দিয়ে ঢাকা শহরের নামিদামি হোটেলে কয়েকদিন পর পর আবাসন মেলা করে গ্রাহকের কাছে সহজ কিস্তিতে প্লট বুকিংয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে প্রলুব্ধ হয়ে ফাঁদে পা দিয়েছে অনেক মানুষ। প্রতারণা বুঝতে পেরে অনেক গ্রাহক টাকা ফেরত চাইলে টালবাহানা করছেন মালিকপক্ষ।

শতাংশ প্রতি ৩ হাজার টাকা নির্ধারণ করে ৪ কাঠা বা ৬ কাঠা সাইজের প্রতিটি প্লটের জন্য গ্রাহকপ্রতি মাসিক কিস্তি নিচ্ছে ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। বছরে ২ লাখ ১৬ হাজার থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা। ১০ বছরে ২১ লাখ ৬০ হাজার থেকে ৩৬ লাখ টাকা পর্যন্ত।

এভাবে তাদের টার্গেটকৃত গ্রাহকের নিকট থেকে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় কাজ করছে সুমনা হাউজিং কোম্পানি। কিন্তু ১০ বছর পর গ্রাহকদের কোথায় কীভাবে কোন প্লট বুঝিয়ে দেওয়া হবে, তা একমাত্র তারাই জানেন। কারণ গ্রাহকরা যে ডুকমেন্টের ওপরে নির্ভর করে টাকা দিচ্ছেন তা এক হাজার বছরেও ফেরত পাবেন কিনা সন্দেহ রয়েছে। আবাসন ব্যবসায়ী ও কর্মকর্তারা বলছেন, এই নিয়মে প্লট পাবে না ৯৮ শতাংশ গ্রাহক।

অনুসন্ধানে জানা গেছে, টেলিভিশন ও পত্রিকার পাতায় লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করে আবাসন মেলার আয়োজন করে সুমনা হাউজিং। মেলায় দীর্ঘমেয়াদি ও সহজ কিস্তির মাধ্যমে কোনো প্রকার ডাউন পেমেন্ট ছাড়াই প্লট বুকিংয়ের সুবিধা প্রদান করেছে।

যারা এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্লট বুকিং দিয়েছে তারা অদূর ভবিষ্যতে চরম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সচেতন জনগণ। কারণ কোম্পানির দেওয়া টাকা গ্রহণের রশিদ দিয়ে কোনো সময়ই টাকা ফেরত পাবে না। আর কোম্পানিও প্লট বা টাকা ফেরত দিতে পারবে না।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কারও অনুমতি নেই। নেই আবাসন প্রকল্প করার পর্যাপ্ত জমি। তবুও শুধুই প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন হোটেলে একক আবাসন মেলার আয়োজন করে। আর এই মেলার নামে নানারকম বিজ্ঞাপন প্রচার করে। মানুষের স্বপ্ন নিয়ে এই কোম্পানির অভিনব প্রতারণা, অনুমোদন ছাড়াই প্লট বিক্রির বাহারি বিজ্ঞাপন নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল ও বিভিন্ন তারকা মানের হোটেলে প্রায়ই আবাসন মেলার আয়োজন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে সুমনা হাউজিং।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘সুমনা হাউজিং’ পরিবেশ ছাড়পত্র গ্রহণ তো দূরের কথা আবেদন পর্যন্ত করেনি। তবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না-এ ব্যাপারে সদুত্তর না দিয়ে বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, এখন নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুমনা হাউজিং আবাসন প্রকল্পের এক কর্মকর্তা বলেন, সুমনা হাউজিংয়ের নিজস্ব জমির পরিমাণ মাত্র কয়েক বিঘা। যেসব জমির ওপর সাইনবোর্ড লাগানো হয়েছে তার ৯০ ভাগই অন্যের কাছ থেকে মাসিক ভাড়ায় নেওয়া হয়েছে। কারণ আবাসন প্রকল্প বানাতে গেলে যে পরিমাণ জমি প্রয়োজন তা কোম্পানির নেই। মূলত তারা চটকদার বিজ্ঞাপনে গ্রাহকদের আকৃষ্ট করে এ প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নগর পরিকল্পনাবিদ স্থপতি কান্তা কবির বলেছেন, ঢাকার ওপর চাপ কমাতে কেরানীগঞ্জে পরিকল্পিত আবাসিক এলাকার প্রয়োজন রয়েছে। কিন্তু ২০১৪ সালের পর থেকে কেরানীগঞ্জের সর্বত্র ছোট-বড়-মাঝারি এত অনিয়ন্ত্রিত আবাসন হয়েছে যে পরিস্থিতি এখন মারাত্মক হয়ে উঠেছে। এই অনিয়ন্ত্রিত নগরায়ণ প্রতিরোধ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোরালো ভূমিকা নেওয়া উচিত।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজউকের চেয়ারম্যান বলেন, এখন থেকে রাজউকের অনুমোদনহীন ভুঁইফোঁড় কোম্পানির বিরুদ্ধে অভিযান চালানো হবে। আর এ ধরনের কোনো প্রকল্প হতে দেওয়া হবে না। রাজউক এদের রাশ টেনে ধরবে।

অভিযোগের বিষয়ে সুমনা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আলম মৃধাকে টেলিফোনে একাধিকবার কল করে, মেসেজ দিয়ে এবং অফিসে গিয়েও কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একজন কর্মচারী বলেন, ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দিয়ে আছেন। কারণ স্থানীয় ভূমিদস্যু শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর ছিলেন বশির।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভান্ডারিয়া পৌরসভার প্রথম মেয়র ফাইজুর রশিদ

হাফসা আক্তার পিরোজপুর থেকে ফিরেঃ প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ মেয়র পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং পুরুষ ও নারী কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন রুবেল খান। বিজয়ী হওয়ার

আরও পড়ুন
language Change