তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত!  শহীদ দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন খুনের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ৩৭ দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশিরা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড মন্ত্রিসভায় ডাক পেলেন যারা নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মৌমিতা তন্বী ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

টিএন্ডটি লাইনের লেবারের শশুরের ৩৮টি বহুতল ভবন, নেপথ্যে এডিসি সাজ্জাদ

পাঠক সংখ্যা
638

এস আই খান:

সরকারের টেলিফোন সংযোগ বিতরণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের (টিএন্ডটি) লাইনের লেবার হিসেবে ১৯৯১ সালে চাকুরীতে যোগদান করেন নূরুল হক। বাড্ডা ও আশপাশের এলাকায় গড়েছেন ৩৮টি ভবন। এর মধ্যে ৩০টির কাজ সম্পন্ন, বাকিগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে ।

ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- উত্তর বাড্ডা তাকওয়া টুইন টাওয়ার, এএম জেড হাসপাতালের পেছনে ১৫ কাঠা জমির উপর ১০ তলা ভবন, উত্তর বাড্ডা নাসিমা মঞ্জিল, একতা রেসিডেন্সিয়াল এরিয়ায় সাড়ে তিন কাঠা জমির উপর পাঁচতলা ভবন প্ল্যান পাস করে গড়েছেন ৮ তলা ভবন।

উত্তর বাড্ডা স্বাধীন স্বরণিতে ১৬ কাঠা জমির উপর এনজি হাইটস নামে ১০ তলা ভবন নির্মাণ করেছেন, একই এলাকায় শান্তি নিকেতনের ময়নার বাগ বউ বাজার এলাকায় সাড়ে ১০ কাঠা জমির উপর ১১ তলা ভবন, উত্তর বাড্ডা বউবাজার এলাকায় ১২ কাঠা জমির উপর তাকওয়া নেক্সজেন নামে ১১ তলা ভবন, যেটির কাজ এখনও চলমান। বউ বাজারের পাশে ১২ কাঠা জমিতে পদ্মা টাওয়ার নামে দশ তলা ভবন, মেরুল বাড্ডা আনন্দ নগর সার্জেন্ট টাওয়ারের সামনে তিনটি ভবনের কাজ চলমান রয়েছে  প্রত্যেকটি দশ তলা করে।

 

আনন্দনগর সুপার মার্কেটের পাশে রয়েছে ১০ তলা ভবন।
উত্তর বাড্ডা সেলিমের বাড়ির সামনে সাত কাঠা জমি কিনে ও ১ কাঠা দখল করে ৮ কাঠার উপর ১০ তলা ভবন নির্মাণ করেছেন। তাকওয়া টুইন টাওয়ারে দুইটা ভবনের প্ল্যান নিয়ে একটি ভবন নির্মাণ করেছেন।

এছাড়া আফতাব নগরে একাধিক প্লট এবং জলসিড়ি প্রজেক্টে দুইটা প্লট রয়েছে। রাজউকের আইন অমান্য করে নির্মাণ করেছে সব গুলো ভবন। খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল হকের জামাতা সাজ্জাদ ২০১৪ সালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন তার বিরুদ্ধে স্ত্রী কারিনী তনিমা আহমেদ নির্যাতনের মামলা করেছিলেন।

গত শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে অনিয়ম-দুর্নীতি করেও সেই কর্মকর্তা বহাল তবিয়তে এখনো রয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মনে ধোঁয়াসে গল্প এ যেন আরেক দূর্নীতিবাজ বেনজীর অথবা ছাগল কান্ড মতিউর রহমান এমনকি আবেদ আলীকেও হার মানিয়েছে।

শশুরের ব্যবসার অর্থের যোগানদাতা অতিরিক্ত জেলা প্রশাসক, জামাতা-তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নূরুল হকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,  তার মেয়ে জামাতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বর্তমানে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ৩৩ তম বিসিএসের এই কর্মকর্তা নিয়োগ পেয়েছেন তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়।

তিনি বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সরকারের অবৈধ ও অনৈতিক মিশন বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের ডামি নির্বাচনের সময়, তিনি ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন বিতর্কিত নির্বাচন সম্পূর্ণ করতে ভূমিকা পালন করেন।

ঐ নির্বাচনের পরপরই তিনি পুরস্কার হিসেবে পদোন্নতি লাভ করেন এবং এর আগে ২০২০ সালের দিকে তিনি আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন ভূমি মালিকদের জিম্মি করে ব্যাপক পরিমানের অবৈধ অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে , নূরুল হকের আবাসন ব্যবসার অর্থের যোগানদাতা তার জামাতা। তিনি এসিল্যান্ড থাকাকালীন নূরুল হকের ব্যবসা জমজমাট হয়ে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এই অভিযোগের সাথে আমি সম্পৃক্ত নয় আরও সত্যতা যাচাই করে আমার সম্পৃক্ততা থাকলে আমাকে জানাবেন। কিন্তু শশুরের এই সম্পদের পিছনে উনার জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই।

টিএনটি লাইনের লেবার নুরুল হক বলেন, আমি ব্যবসা করি। আমি ব্যবসা করে খাই। প্রতিটি স্থাপনায় একাধিক শেয়ার রয়েছে। উনার স্থাপনার রাজউকের অনুমোদন আছে কীনা জানতে চাইলে তিনি বলেন, আমার নামে ২ টা ভবনের অনুমোদন নেওয়া আছে। বাকী স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সকল স্থাপনার অনুমোদন নেওয়া আছে।  কিন্তু অনুমোদন কপি দেখতে চাইলে তিনি কোনো কপি দেখাতে পারেন নাই। নিউজ লেখা পর্যন্ত নুরুল হকের ও তার মেয়ের জামাই কর্তৃক নির্মিত এই আবাসন প্রকল্পের কোনো ডকুমেন্টস সাংবাদিকদের দেখাতে পারেন নাই। বরং উনার আবাসান প্রকল্পের রিপন নামীয় একজন শেয়ার হোল্ডার প্রতিবেদককে বলেন, সাংবাদিকরা নাকী এসব তথ্যের নামে বাটপারী করছে। সাংবাদিকদের নামে মামলা দেওয়ার ভয় দেখায়। শেয়ারহোল্ডার রিপন সাহেবের হোয়াটস এ্যাপে প্রতিটি প্রকল্পের তালিকা পাঠানো হয়। সেই সাথে এসব ভবনের রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন আছে কীনা জানতে চাইলে তিনি বলেন সব আছে। কিন্তু তিনি কোনো অনুমোদন পত্র দেখান নাই।

যেহেতু নুরুল হক ও তার মেয়ের জামাই এডিসি তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও তাদের শেয়ার হোল্ডার নির্মিত ভবনের কোনো ডকুমেন্টস সাংবাদিকদের দেখান নাই সুতরাং এই ভবনগুলোতে অনেক অনিয়ম ও অনুমোদনহীন কীনা জানতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চতর তদন্তের প্রয়োজন। তাছাড়া নুরুল হক ও তার জামাতা সহ উক্ত ভবনগুলোর শেয়ারহোল্ডার সবার আয়-ব্যয়ের উৎস অনুসন্ধান প্রয়োজন। সেই জন্য দুদক, NBR ও রাজউকের তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করা হোক। প্রকৃত পক্ষে একজন টিএন্ডটি লাইনের লেবার কি করে রাতারাতি কোটি টাকার মালিক হলো?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াত নেতা হত্যার অভিযোগের আসামি জহির গ্রেফ্তার

জামায়াত নেতা হত্যার অভিযোগের আসামি জহির গ্রেফ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত নেতা কাউছার আহম্মদকে পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় এজাহারভুক্ত আসামি মো. জহিরকে (৪২) গ্রেফ্তার করেছে র‍্যাব।বুধবার (৯ জুলাই) রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে তাকে ঢাকার লালবাগ থানার বিজিবি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহির লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর এলাকার মনসুর আহমেদের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। এজাহারে উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে নিহত কাউছারদের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৫ জুন দুপুরে রাজিবপুর এলকায় বাদীর বাড়ির সামনে অভিযুক্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা করে। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি দেখে কাউছার তার ভাইকে

আরও পড়ুন
language Change