তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

চারদিনের বৃষ্টিতে ডুবে আছে আমতলী, নিস্কাশন না থাকায় দুর্ভোগে লাখো মানুষ

চারদিনের বৃষ্টিতে ডুবে আছে আমতলী, নিস্কাশন না থাকায় দুর্ভোগে লাখো মানুষ
পাঠক সংখ্যা
638

মো: আল আমিন (বাবু), আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত চারদিন ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে আমতলীর মাঠ-ঘাট তলিয়ে গেছে। দ্রুত পানি নিস্কাশন না হওয়ায় পানি বন্দি হয়ে পরেছেন উপজেলার লাখো মানুষ।

জানাগেছে, গত চার দিনে আমতলীতে ১৪০.৫৮ মিমি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে উপকুলীয় অঞ্চল আমতলী উপজেলার মাঠঘাট পানিতে তলিয়ে আছে।

পানি বন্দি হয়ে হয়েছে উপজেলার অন্তত লাখো মানুষ। পানির নিচে তলিয়ে রয়েছে আউশের বীজতলা ও মাছের ঘের। শুক্রবার তেমন বৃষ্টি না হলেও মাঠ, ঘাটের পানি তেমন নিস্কাশন হয়নি।

উপজেলার কুকুয়া ইউনিয়নে সরজমিন ঘুরে দেখা গেছে, পানির নিচে তলিয়ে রয়েছে আউশের বীজতলা ও মাছের ঘের – পানের বরোজ।

কৃষকরা জানান, বীজতলা পঁচে গেলে নতুন বীজতলা তৈরি উপায় নেই। কিছু বীজ পানির ওপরে ভাসছে। ওই বীজের ওপর ভরসা করা যায় না।

এদিকে স্লুইসগেট জলকপাটের খুবই খারাপ অবস্থা, বিগত ৫ বছর আগে শেষ বারের মতন সংস্কার করা হয়েছে। জোয়ারে পানি ওঠে আবার ভাটায় পানি নামে।

কিন্তু যতটুকু নামা প্রয়োজন ততটুকু নামছে না। এভাবে পানি নামলে ৮ দিন লাগবে মাঠের পানি কমতে।

শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে।

জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার পৌর শহরের নিমাঞ্চলের বসবাসকারী মানুষের ঘরে পানি ওঠেছে।

স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তা করছে। এছাড়া আমতলী উপজেলার জোয়ারের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরের এলাকা তলিয়ে গেছে। তারা অতিকষ্টে দিনাতিপাত করছে। হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের শিবলী শরীফ বলেন, পানিতে মাঠ-ঘাট থৈ থৈ করছে। তেমন পানি নিস্কাশন না হওয়ায় পানি বন্দি হয়ে পরেছি।

আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম বলেন, আমতলি একটি মডেল পৌরসভা তারই অবস্থা খুব খারাপ, এখানে শুধু পানি আর পানি। পানির কারনে ঘর থেকে বের হতে পারছি না। নানান রোগ বালাই নিয়ে এখন বসবাস করছি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হিমেল মিয়া বলেন, উপজেলার অনেক স্লুইসগেট জলকপাট নেই।
ফলে জোয়ারে পানি ওঠে, আবার ভাটায় পানি নামে।

তার উপরে অতিবৃষ্টির পানিতে মাঠ-ঘাট তলিয়ে আছে। সব মিলিয়ে পানি নিস্কাশন হতে সময় লাগবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ৫ আগস্ট পুরস্কার

গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ৫ আগস্ট পুরস্কার

হবিগঞ্জ সংবাদদাতা: গণআন্দোলনের চেতনায় উদ্ভাসিত হয়ে হবিগঞ্জে পালিত হচ্ছে জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে বর্ণাঢ্য দেয়াল চিত্র কর্মসূচি। জেলা পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে দেয়ালভিত্তিক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়। দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম, ফ্যাসিবাদ ও দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশের গুলিতে শহীদ হওয়ার ইতিহাস গণআন্দোলনের চিত্রায়ন এতে ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নিজ হাতে রঙ তুল দিয়ে ফুটিয়ে তুলেছে এ ইতিহাস, প্রতিবাদ এবং সাহসিকতার নিদর্শন। হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন দেয়াল সাজছে বার্তাবাহী চিত্রে। আগামী ৫ আগস্ট অংশগ্রহণকারী সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ কর্মকর্তারা। অনুষ্ঠানটি শহরে একটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন
language Change