তারিখ লোড হচ্ছে...

হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

ফ্যাসিস্ট প্রেতাত্মা গণপূর্তের মোয়াজ্জেম এখনো বহাল তবিয়তে

পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

জুলাই আন্দোলনে ০৫ আগষ্ট ২০২৪ এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ফ্যাসিস্টদের শিকড় রয়ে গেছে দেশ পরিচালনার সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে। অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার দেশ সংস্কারের পরে নির্বাচনের কথা বললেও ফ্যাসিস্ট হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতার মসনদে বসে থাকতে যে সকল সচিবগন অতন্ত্রপ্রহরীর ন্যায় তাকে সাপোর্ট করে গেছেন এবং বিনিময়ে নিয়েছেন অনৈতিক সুবিধা তাদের বিষয়ে এখন পর্যন্ত তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপকর্মের সহযোগী ও সুবিধাভোগী এক কর্মকর্তার পূর্ণাঙ্গ তথ্য।

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড়াই কান্দী গ্রামের ইলিয়াস উদ্দিন ও পিয়ারা বেগমের পুত্র মোঃ মোয়াজ্জেম হোসেন, গণপূর্তের উপ-বিভাগীয় কর্মকর্তা। সরকারি কর্মকর্তা হলেও তিনি কর্মক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটাতেন। অনুসন্ধানে বেড়িয়ে আসে মোঃ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন। ২০০৯ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর সাবেক সভাপতি ও রংপুরের বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটু সাক্ষরিত প্রত্যয়ন পত্র দ্বারা যা প্রমানিত। শুধু তাই নয়, ২০০৯ সালের ১০ অক্টোবর ৩৬বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রত্যায়ন পত্রে উল্লেখ রয়েছে তিনি ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এবং মোঃ মোয়াজ্জেম হোসেন আওয়ামী সংগঠনের জোরালো সমর্থক বলেও উল্লেখ করা হয়। ফ্যাসিস্টদের সীলমোহর নিয়ে সরকারি দপ্তরে বসে লুটপাট করেছেন এই কর্মকর্তা।

সরকারি বিভিন্ন প্রকল্পে আওয়ামী সংসদ সদস্যদের সুপারিশে দায়িত্ব পালনের নামে দুর্নীতি করেছেন মোঃ মোয়াজ্জেম হোসেন। প্রধান বৃক্ষপালনবিদ পদে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও এমপি কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ও মির্জা আজমের সুপারিশ প্রাপ্ত হন এই কর্মকর্তা। অগ্রণী ব্যাংক থেকে সরকারি টাকা আত্মসাৎ, চাকুরী ক্ষেত্রে অসদাচরণ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গণপূর্ত আরবরিকালচার এর উপ বিভাগীয় অফিসার জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বগুড়ার সারিয়াকান্দী আসনে আওয়ামীলীগের দলীয় এমপি জনাব আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বনাথ সরকার বিটু, এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমের যোগসাজশে এবং সিন্ডিকেটের মাধ্যমে মানিকগঞ্জ সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর নতুন ভবনে বৃক্ষরোপনে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত ও দুর্নীতি করেন। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এর সুপারিশে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ পদ দখল করে দীর্ঘ সময় সরকারী টাকা লুটপাট করে এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে চাকুরীর ক্ষেত্রে নিষিদ্ধ ছাত্রলীগের প্রভাব খাটিয়ে মোঃ মোয়াজ্জেম হোসেন গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের সাথে সিন্ডিকেট গড়ে তোলেন। চাকুরির ক্ষেত্রে অসদাচরণ এবং সরকারী কর্মকর্তা হিসাবে অর্থঋণ আদালতে মামলা নং ৯০/২০১০ এর ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে কর্মস্থল হতে পালায়ন করেছিলেন। সরকারী চাকুরী ক্ষেত্রে টাকা আত্মসাত করার জন্য (স্মারক নং ৬৪৭/১ তারিখ ০৫/০৩/২০০৯) অভিযুক্ত হন। এরপরেও কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম ও কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি বিশ্বনাথ বিটু এর লিখিত সুপারিশের বদৌলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সহযোগী হিসেবে কাজ করেন এই মোয়াজ্জেম হোসেন। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং এর অভিযোগ আছে তার বিরুদ্ধে। ঢাকায় ও বগুড়ায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এই কর্মকর্তা যা নিয়ে পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সখিপুরের ১’৭২ মিটার কাঁচা রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি: সখিপুরের আনু সরকারের কালভার্ট থেকে দরজি কান্দি ১’৭২ মিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির সময় স্হানীয় জনগন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এমন কী জটিল রোগীর চিকিৎসায় জরুরী সেবা প্রদান করা কষ্টকর হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন সরকার বলেন – ” রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত,শীত মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালে সম্পূর্ন চলাচল অনুপযোগী হয়ে পড়ে “। উক্ত এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের কাছে রাস্তাটি যেন দ্রুত পাকাকরণ করে জনগনের দুর্ভোগ লাঘব করতে সচেষ্ট হবেন। এই প্রসংগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার ওয়াসেল কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন – সমস্যাটি আমার নজরে এসেছে, অচিরেই গুরুত্বপূর্ণ

আরও পড়ুন
language Change