তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

দখলদারিত্বে বন্ধ পানি নিস্কাশন, আমতলী পৌর শহর পানিবন্দি

দখলদারিত্বে বন্ধ পানি নিস্কাশন, আমতলী পৌর শহর পানিবন্দি
পাঠক সংখ্যা
638

মো: আল আমিন (বাবু), আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ আমতলী পৌর শহরের পানি নিস্কাশনের কালভার্ট ও ড্রেনেজ  দখল করে বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন প্রভাবশালীরা। ফলে শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বসত বাড়ির জমানো পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। দ্রুত পৌর শহরের অর্ধলাখ মানুষকে রক্ষায় কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, ১৯৯৮ সালে আমতলী পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা থেকে পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা ছিল নাজুক। ২০০০ সালে পৌর শহরের পানি নিস্কাশনের জন্য বাঁধঘাট চৌরাস্তায় কালভার্ট, পৌরসভার লেকে কালভার্ট ও মিঠা বাজার এলাকার ড্রেনেজ নির্মাণ করা হয়। এগুলো দিয়ে মুল পৌর শহরের পানি নিস্কাশন হয়। ওই কালভার্ট ও ড্রেনেজ দখল করে প্রভাবশালীরা শতাধিক ব্যবস্থা প্রতিষ্ঠান ও বসতবাড়ী নির্মাণ করেছেন। ওই স্থাপনার নির্মাণ করায় কালভার্ট ও ড্রেনেজে ময়লা আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। এতে শহরের পানি নামছে না। ফলে পুরো বর্ষার মৌসুমে পৌর শহরের অধিকাংশ এলাকা পানি বন্দি হয়ে থাকে।

তীব্র জলাবদ্ধতায় বাসাবাড়িতে মশা ও মাছির জন্ম হয় এবং পানি নষ্ট হয়ে পরিবেশ চরম আকার ধারন করে। মানুষের পচা দুর্গন্ধে বসবাস করতে হয়। দ্রæত কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। গত ২৫ বছরেও রাজনৈতিক প্রভাবে দখল মুক্ত হয়নি কালভার্ট ও ড্রেনেজ। অপর দিকে গত ২৭ বছর পৌরসভা কর্তৃপক্ষ অপরিকল্পিত যতগুলো ড্রেনেজ নির্মাণ করেছেন তা দিয়েও পানি নিস্কাশন হচ্ছে না। তাতে ময়লা আবর্জনায় ভরে ড্রেনেজ আটকে গেছে।

রবিবার আমতলী পৌর শহরের চৌরাস্তা কালভার্ট ঘুরে দেখাগেছে, কালভার্ট দখল করে মামুন, জামাল প্যাদা, মনির প্যাদা ও হাসান মৃধাসহ শতাধিক ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছেন। ওই স্থাপনার খুটিতে কালভার্টের মুখ আটকে আছে। ওই খুটির সঙ্গে ময়লা আবর্জনা জমে কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে কালভার্ট দিয়ে পানি নিস্কাশন হচ্ছে না।

দখলদারিত্বে বন্ধ পানি নিস্কাশন, আমতলী পৌর শহর পানিবন্দি

অপর দিকে মিঠাবাজার ড্রেনেজের মুখ সচল থাকলেও পিছনের অংশ আটকে ব্যবসায়ী সোহেল মিয়া পাকাভবন নির্মাণ করেছেন। পৌরসভার লেকে কালভার্ট উচু হওয়ায় তা দিয়ে তেমন পানি নামছে না। পানি নিস্কাশন না হওয়ায় সবুজবাগ, কলেজ রোড, মিঠাবাজার, ওয়াবদা, ফেরিঘাট সড়ক, মাছ বাজার এলাকা ও খোন্তাকাটা চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে।  ওই পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

মিঠাবাজার এলাকার বাসিন্দা জসিম, সেলিম, সিদ্দিক ও ময়না বলেন, ব্যবসায়ী সোহেল মিয়া ড্রেনেজ দখল করে পাকা ভবন নির্মাণ করেছে। এতে ড্রেনেজ দিয়ে পানি না নামায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবুজবাগ এলাকার বাসিন্দা দীলিপ মাঝি, লালু মাঝি ও গোপাল মাঝি বলেন, পানি নিস্কাশন না হওয়ায় ১৫ পরিবার পানির মধ্যে বসবাস করছি। তারা আরো বলেন, পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা  ও মাছি জন্ম হয়ে পরিবেশ চরম আকার ধারন করছে।

একই এলাকার বাসিন্দা শাহ আলম, এসকান্দার, আশরাফ, জসিম মৃধা ও অসিম মৃধা বলেন, অর্ধ শতাধিক পরিবার পানি বন্দি অবস্থায় আছি। কালভার্ট দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি পঁচা গন্ধে এলাকায় বসবাস করা খুবই কষ্ট। তারা আরো বলেন, পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

খোন্তাকাটা এলাকার বাসিন্দা ইদ্রিস আলী, সোহেল মল্লিক, ইউসুফ আলী ও রেজাউল করিম বলেন,  ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ৪০ টি পরিবার পানি বন্দি অবস্থায় আর্ছি। বাসা-বাড়ী থেকে নামতে পারিনা। তারপর পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরছে।

ঘরে বসবাস করা কঠিন। দ্রুত পানি নিস্কাশনের দাবী জানান তারা।
ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ড্রেনেজের ওপর পাকা ভবন নির্মাণ করেনি। তবে ড্রেনেজের ওপর খুটি দিয়ে রান্নাঘর নির্মাণ করেছি।

আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, লোক পাঠিয়ে কালভার্ট ও ডেনেজের মুখের ময়লা-আবর্জনা পরিস্কার করে পানি নিস্কাশন ব্যবস্থা সচল করে দেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, দ্রুত কালভার্ট ও ড্রেনেজগুলো দখল মুক্ত করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়িক দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

আব্দুস সাত্তার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী দুলাল মিয়া (৫০) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে। উল্লেখ্য, এ মোগরাপাড়া বাড়ি মজলিশ গ্রামের মৃত হাসেমের ছেলে রাজ্জাকের সঙ্গে নিহত দুলাল মিয়ার বড় ভাই ফজল মিয়া পার্টনারে জমি-জমার ব্যবসা করতো। গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাক মোবাইলে ফজল মিয়াকে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা কাটাকাটি হলে রাজ্জাক তার দলবল নিয়ে ফজল মিয়াকে মারধর শুরু করে। এ খবর পেয়ে ফজল মিয়ার ছেলে নির্ঝর ও তার ছোট ভাই ব্যবসায়ী দুলাল মিয়া ঘটনাস্থলে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে হামলা

আরও পড়ুন
language Change