তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র লুটপাটে আলোচনায় আ’লীগ নেতা

ভাঙারি ব্যবসায়ী থেকে কোটিপতি, তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র লুটপাটে আলোচনায় আ'লীগ নেতা
পাঠক সংখ্যা
638

আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার তালতলীর ৩৫০ মেগাওয়াট আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে চলছে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব। উপজেলা আওয়ামী লীগ সদস্য  ও ভাঙ্গারি ব্যবসায়ী শেখ মো. মশিউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকার যন্ত্রাংশ লুটের অভিযোগ উঠেছে। ওই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে অবৈধভাবে মূল্যবান ধাতব সামগ্রী লুট করে রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি।

সরকারি জমিতে তিনতলা বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে সোমবার শাহদাত হোসেন নামের একজন দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালী অভিযোগ দিয়েছেন।

শেখ মশিউর রহমানের বাড়ী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তিনি শেখ পরিবারের সদস্য বলে তালতলীতে পরিচয় দিতেন। স্থানীয়দের আরো  অভিযোগ করেন, শেখ পরিবারের সদস্য পরিচয় দিয়েই তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্র অধিকহারে লুটপাট করেছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সদস্য শেখ মশিউর রহমান বলেন, সাংবাদিকরা লেখলে কি হয় তা আমার জানা আছে? আপনারা লেখেন, যেখান থেকে থামানো দরকার সে স্থান আমি জানি ও চিনি। কত সাংবাদিকইতো আমার বিরুদ্ধে লেখলে তাতেতো কিছুই হয়নি।

আপনারাও লেখতে থাকেন। দেখি তাতে কি হয়? তিনি আরো বলেন, আমি কিভাবে টাকা আয় করেছি, তা আপনাদের জানার দরকার নেই। আমার আয়ের টাকা দিয়েই বাড়ি করেছি, জমি কিনেছি। তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল লুটের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানাগেছে, তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দারের চাচাতো বোনের ছেলে বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভির সিকদার জয়ের সঙ্গে মশিউর রহমান তার মেয়ে মীমকে বিয়ে দেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আত্মীয়তার সুবাদে রেজবির সঙ্গে গড়ে তুলেন সখ্যতা। রাজনৈতিক প্রভাব বিস্তার করে মামা-ভাগ্নের প্রত্যক্ষ মদদে মশিউর আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মুল্যবান ধাতব সামগ্রী চোরাই পথে লুটপাট শুরু করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, মশিউর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার, লোহার পাইপ, অ্যালুমিনিয়াম শিটসহ মূল্যবান যন্ত্রাংশ রাতের আঁধারে চুরি করেন। চোরাই সিন্ডিকেটের মাধ্যমে এসব মালামাল পাচার করে ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করেছেন।

স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী হিসেবে পরিচিত মশিউর বর্তমানে গোপালগঞ্জ, ঢাকাসহ একাধিক স্থানে জমি ও বাড়ির মালিক বনে গেছেন । মামা-ভাগ্নের ছত্রছায়া তাৎবিদ্যুৎ কেন্দ্রের মালামলা লুট করেই ক্ষ্যান্ত হয়নি শেখ মশিউর রহমান।

রেজবি-উল কবির জোমাদ্দার খুশি হয়ে তাকে ( শেখ মশিউর রহমান) তালতলী উপজেলা আওয়ামীলীগ কমিটির সদস্য করেছেন।

অনুসন্ধ্যানে বেড়িয়ে এসেছে, তালতলীতে মশিউর রহমানের বিলাসবহুল তিনতলা বাড়ির নির্মাণ সামগ্রী—ইট, পাথর, সিমেন্ট, বালু, রড এমনকি টাইলসও তাপবিদ্যুৎ কেন্দ্রের। সরকারি জমিতে অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় শাহ আলম নামের একজন। ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন এপিএসএর প্রত্যক্ষ সহযোগিতায়  উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার এবং তানভীর সিকদার জয়ের প্রত্যক্ষ মদদে এসব কর্মকাণ্ড পরিচালিত করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় জব্বার, রাসেল ও আকবর আলী। আরো অভিযোগ রয়েছে তালতলী থানার তৎকালীন কিছু অসাধু পুলিশ কর্মকর্তারও মদদ ছিল এই সিন্ডিকেটের পক্ষে। তথ্য অনুসন্ধানে আরো জানাগেছে, আওয়ামী লীগ শাসনামলে একাধিকবার অভিযোগ উঠলেও মশিউরের বিরুদ্ধে কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। বরং তার স্ত্রী মাহমুদা বেগম ও কন্যা সুমী, মীম ও স্বপ্নের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। দুদক অনুসন্ধান করলেই বেড়িয়ে আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক তার এক নিকটাত্মীয়। ৫ আগষ্টের পরে তাকে একটু হিমসীম খেতে হয়। গত মার্চ মাসে  উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল সামগ্রীসহ মশিউর রহমানকে গ্রেপ্তার করেন। একমাস হাজতবাসের পরে তিনি ছাড়া পান। তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

এই বিপুল বাজেটের প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে যন্ত্রাংশ লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তদন্ত হলে প্রকল্পে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করেন তারা ।

শেখ মশিউর রহমানের এমন কর্মকান্ডের বিরুদ্ধে স্থানীয় শাহদাত হোসেন নামের একজন গত সোমবার দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালী অভিযোগ দিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দারের মুঠোফোনে (01711979095) বারবার যোগযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার এক আত্মীয় জানান ৫ আগষ্টের পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে আছেন।

এ বিষয়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক এম আর সামসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। যাছাই বাছাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, তদন্ত করে অভিযোগ ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয়ের নির্দেশ মত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

মো: মাসুদ রানাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ, রামগড়। গত কাল বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন (রিপন) এর নেতৃত্বে উপজেলা পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর, থলিবাড়ী,নাকাপা,পাতাছড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম (রিনা), ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ রামগড় উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ শাহ-আলম, সদস্যসচিব মোঃ নুর হোসেন সোবাহান, যুগ্ম-আহ্বায়ক, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, কাজী মাইন উদ্দিন, মোঃ মোস্তফা, মোঃ আলাউদ্দিন, ফজর আলী, কামাল উদ্দিন সেলিম, মোঃ ইয়াছিন,

আরও পড়ুন
language Change