তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব!

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসী আসলাম-আশরাফের হত্যা ও চাঁদাবাজীর রাজত্ব

পাঠক সংখ্যা
638

জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসী আসলামের চাচা আশরাফ আলী গাজী হত্যা ও চাঁদাবাজীর রামরাজত্ব কায়েম করেছে। বাউনিয়াবাদ এলাকায় এই চাচা-ভাতিজার হত্যাকান্ডের ঘটনা ও চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অপরদিকে এসব ঘটনার তথ্য জেনেও আইন প্রয়োগ কারী সংস্থা রয়েছে নিরব। এতে করে হত্যা মামলার বাদী ও স্থানীয় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
জানা যায়, পল্লবীসহ মিরপুর এলাকায় দীর্ঘ দিনযাবত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে আসলাম গাজী। এছাড়াও ফারজানা নামের এক এনজিওকর্মীকে হত্যার নারকীয় ঘটনায় জড়িত রয়েছে সে। তার নির্দেশেই সাভার থেকে ওই গর্ভবতী ও এক সন্তানের জননী ফরজানাকে প্রথমে অপহরণ ও পরে পল্লবীর বাউনিয়াবাদ এলাকার একটি বাসায় আটকে রেখে দুই দিন পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে আসলামের সহযোগী সন্ত্রাসীরা। ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে অপহরণ ও আসলাম গাজীর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীর সহযোগীরা নির্যাতন চালিয়ে হত্যা করে। ঘটনার দুই দিন পর ফারজানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে, নিহত ফরজানার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা না নিতে স্থানীয় প্রভাবশালী ও একটি মহল পুলিশের কাছে তদবির চালায়। এছাড়াও মোটা অংকের টাকার বিনিময়ে পুলিশের কতিপয় দুর্নীতিগ্রস্ত সদস্য মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে।
আরও জানা যায়, সন্ত্রাসী আসলাম গাজী বহু বছরযাবত স্থানীয় এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র ও মাদক ব্যবসা এবং হত্যাকান্ডের অভিযোগ। গৃহবধূ ফরজানা হত্যাকাণ্ডের ঘটনা তার অপরাধচক্রের ভয়াবহতা প্রকাশ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত সম্পন্ন হয় এবং আসলাম গাজীর মত সন্ত্রাসীরা যেন কোনো প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে পার পেতে না পারে তার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
এদিকে, ফারজানা হত্যা মামলার বাদী নিহতের ভাই মো. রকি তার অভিযোগে জানান, তার বোন একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতো। ওই এনজিওতে গ্রাহকরা টাকা রাখলে বেশি টাকা পাওয়া যায় বলে স্থানীয় লোকজন তার বোনের এনজিওতে টাকা সঞ্চয় করতে থাকে। এনজিওটির লেনদেন ভাল থাকায় মানুষ সেখানেই টাকা গচ্ছিত রাখেন। সম্প্রতি ওই এনজিওতে সমস্যা দেখা দেয়ায় স্থানীয় আমানতকারীরা তাদের টাকার জন্য ফারজানাকে চাপ দিয়ে আসছিল। এরই জের ধরে ৩০ মে রাতে সন্ত্রাসী রনি, মামুন, মুক্তার, সম্রাট, আক্তার হোসেন, মোকসেদ আলী, ওমর, জনি, সোহেল বেপারী, আসলাম গাজী, জয়, শাকিল, লাল চাঁন ও রাকিবসহ আরও ১০/১২ জন তার মা রাবেয়া বেগমকে ১১ নম্বর সেকশনের কমিউনিটি সেন্টারে নিয়ে আটক রেখে নির্যাতন চালায়। পরবর্তীতে ৩১ মে তার বোন ফারজানাকে সাভার থেকে তুলে এনে আটক রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায়। নির্যাতন ও মারধরের এক পর্যায়ে ফারজানার মৃত্যু হয়। পরবর্তীতে গত ৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ফারজানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন দেখা যায় তার সারা শরীরে নির্যাতনের ছাপ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এ ঘটনায় তিনি পল্লবী থানায় মামলা করতে গেলে আসামী পক্ষের তদ্বিরের কারণে প্রথমে মামলা নিতে পুলিশ গড়িমসি করলেও পরবর্তীতে মামলা গ্রহণ করে (মামলা নং- ১৫, তারিখ: ০৫/০৬/২০২৫ ইং)।
তিনি আরও জানান, বর্তমানে হত্যাকান্ডের ঘটনায় মামলা করা হলেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আসামীদের গ্রেপ্তারে টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বৃহত্তর মিরপুর ও পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে আসলাম গাজী পরিচিত। পল্লবীর চাঞ্চল্যকর রফিক হত্যার সাথে প্রত্যক্ষভাবে সে জড়িত থাকলেও চার্জশীটে তার নাম না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘ দিনযাবত আসলাম মিরপুর এলাকায় জমি-বাড়ি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এছাড়াও পুলিশের কিছু অসাধু কর্মকর্তার ছত্র-ছায়ায় সে মিরপুরে গড়ে তুলেছে অপরাধ সাম্রাজ্য।
আরও জানা যায়, আসলাম বর্তমানে একাধিক বাণিজ্যিক ভবনের মালিক হলেও তার অধিকাংশ সম্পত্তি অবৈধভাবে দখল করা। কোনো ব্যক্তি যদি জমি বা ফ্ল্যাট বিক্রি করতে চায় তাহলে আসলামকে তারা চাঁদা দিতে বাধ্য হয়। তানা হলে তার বাহিনীর সদস্যরা যে কোনো মূহুর্তে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটাতে পারে। শুধু চাঁদাবাজিই নয়, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গেও সে জড়িত। তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা নিয়মিত পল্লবী ও মিরপুর এলাকায় মাদক কারবার করে। তাদের প্রাণনাশের হুমকি ও হামলার আশঙ্কায় আসলামের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকায় স্বস্তি আনতে অবিলম্বে আসলামসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করতে এলাকাবাসী জোড় দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মহিপুরে আ'লীগ নেতার বিএনপিতে যোগদান

মহিপুরে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

হাফিজুর রহমান খানঃ পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. রুহুল আমিন দুলাল আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মহিপুরে রুহুল আমিনের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলে যোগ দেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর হঠাৎ দল পরিবর্তনের এ সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যোগদান প্রসঙ্গে রুহুল আমিন দুলাল হাওলাদার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তার ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিএম মোশাররফ হোসেন একজন যোগ্য প্রার্থী এবং তিনি নির্বাচিত হলে এলাকায়

আরও পড়ুন
language Change