তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার ঘনিষ্ঠ দৃশ্যে কখনোই অভিনয় করিনি : তামান্না ভাটিয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের রমজান মাসে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায় পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন ক্ষমা চাইতে হবে হান্নান আসিফদের: নাছির উদ্দীন ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ

দিনে বিএনপি রাতে আ.লীগ করেছে এমন লোকদের সদস্য পদ নবায়ন হবে না: আমিনুল হক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

যারা দিনের বেলা বিএনপি করেছে আর রাতের বেলা আওয়ামী লীগ করেছে এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদও নবায়ন হবে না।

বৃহস্পতিবার উত্তরা পূর্ব ও উত্তরখানে দুইটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে। বাংলাদেশী বই

এসময় তিনি বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে – এজন্য সকলকে সতর্ক ও ঐকবদ্ধ থাকার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশী বই

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই কয়েকটি দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন আমিনুল হক। তিনি বলেন, সবাই যখন লন্ডন বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন দেশের কয়েকটি দল ইউনূস-তারেক বৈঠকটি তাদের পছন্দ হয়নি বলেই তাদের মন খারাপ। তাদের মন খারাপের কারণেই তারা বিভিন্ন মিটিং এ অংশ নিচ্ছে না।

এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির কাছে জনগণ সবার আগে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি রাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। গত ১৭ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করেছে দলটি। নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।

উক্ত কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, যারা দুর্দিনে দলের পাশে ছিলো না এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এমন লোকদের ভুলেও দলের সদস্য নবায়নের আওতায় আনা যাবে না।

কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, আব্দুস সালাম সরকার প্রমুখ। দুপুরে পল্লবীর ৬ নম্বর সেকশন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে অংশ নেন আমিনুল হক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন

লক্ষ্মীপুর সাংবাদদাতা: ইসলামী ব্যাংকে স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশি এ মানববন্ধন করে। মানববন্ধনটি আয়োজিত হয় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে। এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, আবুল কালাম, শামছুল হুদা এবং বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক তানিম হোসেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সুনামধন্য একটি প্রতিষ্ঠান। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় এস আলম গ্রুপ অদক্ষ ও অবৈধ কর্মকর্তাদের নিয়োগ দেয়, যার কারণে গ্রাহক হয়রানির শিকার হচ্ছে। তাদের চাকরি অবিলম্বে বাতিল করা উচিত। যদি পুনরায় নিয়োগ পেতে চায়, তবে পরীক্ষার মাধ্যমে বৈধভাবে

আরও পড়ুন
language Change