তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

বাংলাদেশকে চাপে ফেলার জন্য পুশ ইন শুরু করেছে ভারত: মির্জা ফখরুল

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর বাংলাদেশকে চাপে ফেলার জন্য সমস্ত বর্ডারে পুশ ইন শুরু করেছে ভারত। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্যা পায়নি এবং বর্ডারে মানুষকে গুলি করে হত্যা করছে ভারত।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার আলেম-ওলামাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, জনগণের রক্তের বিনিময়ে ও মাদরাসার ছেলেদের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এখন তোমরা একটু সিধা রাস্তায় চলার সুযোগ করে নাও। সৎ পথে চলার রাস্তা বের করো এবং জনগণ যত ভালো থাকে, সুস্থ থাকে তারা যেন তাদের অধিকার পায় সেই ব্যবস্থা করো। এজন্য আমরা সব দলগুলো এক হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, ড. ইউনুসের নেতৃত্বে।

তিনি বলেন, এরইমধ্যে বাংলাদেশ শত্রুরা, ইসলামের শত্রুরা বিভিন্নভাবে বিভাজনের সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক- ইউটিউবে এমন এমন কথা প্রচার হয় ও এমন তথ্য দেওয়া হয় এতে জাতি আরও বিভক্ত হয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার কথায় কথায় জঙ্গি খুঁজে বেড়াতো। ফজরের নামাজ মসজিদে পড়ার অপরাধে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে ধরে নিয়ে যেতো। এটা হলো সারা দেশের চিত্র। এমনকি জঙ্গি সাজানো হয়েছে। মাদরাসার এতিম ছেলেদের ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে বিভিন্ন লিফলেট লিখে হাতে ধরিয়ে বলতো তারা জঙ্গি, সেখানে র‍্যাবের লোকেরা বন্দুক-পিস্তল দিয়ে হত্যা করেছে। এই ঘটনাগুলো পতিত আওয়ামী লীগ সরকার ঘটিয়েছে। দু-একটা নয়, অসংখ্য জায়গায়।

তিনি বলেন, আমি শেখ হাসিনার আমলে ১৩ বার জেলে গেছি, ৪ বছর জেলে ছিলাম। মামলা হয়েছিল ১২১টা। একইভাবে ঠাকুরগাঁওয়েও ৭ হাজার মামলা হয়েছে এবং যাদের নামে মামলা হয়েছে তারা সবাই সাধারণ মানুষ কোনোদিন আদালতের বারান্দায় পর্যন্ত উঠেনি। তাদের একটাই অপরাধ তারা হাসিনার পক্ষ নেয়নি।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা আলাপ হয়েছে, সেই আলাপে একটা নির্বাচনের সময় ঠিক হয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন ভিডিও ফাঁস, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

ডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়া থেকে শুরু গণমাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড। এ নিয়ে পানি কম ঘোলা হচ্ছে না। সময়ের পরিক্রমায় নতুন করে নিয়েছে ঘটনার মোড়। এবার মামলা তুলে নিতে চান মুরাদনগরের ওই ভুক্তভোগী নারী। তিনি না বুঝেই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলেই মামলাটি করেছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী নারী বলেন, ‘আমি না বুঝেই ফজর আলীর বিরুদ্ধে মামলাটি করেছি। পরিবার ও এলাকার কারো সঙ্গে পরামর্শ ছাড়াই মামলা করে আমি এখন আমার স্বামীর চাপের মুখে আছি। স্বামী ও আমার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা প্রকাশ করছে। আমি আমার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই। কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভালো লাগে না। আমি মামলাটি তুলে নেব।’ এদিকে, মুরাদনগরের এ ঘটনায় নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘তোদের বাপ আইছে’ নামক একটি

আরও পড়ুন
language Change