তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রাম : মেয়র

করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে চট্টগ্রাম : মেয়র

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র বলেন, মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনও বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।

শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমা পানি থেকেই জন্ম নেয় এডিস মশা। আমি আশ্বাস দিতে আসিনি- আমি কাজ করতে এসেছি। চাই না, এই শহরের একজন মানুষও নিরাপত্তাহীনতায় ভোগেন। সবাই মিলে গড়তে চাই একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত চট্টগ্রাম।

তিনি বলেন, আমি যখন চসিকের দায়িত্ব নেই, তখন চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি কেবল অবকাঠামোগত নয়- মূল চ্যালেঞ্জ হলো একটি মানবিক, সহনশীল শহর গড়ে তোলা।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষ। এই শহর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ হবে- এটাই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, এক সময় জাতীয়তাবাদ কেবল বাঙালিকেন্দ্রিক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ভেঙে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা প্রতিষ্ঠা করেন। আজ আমরা সেই পথেই হাঁটছি- যেখানে সবাই অংশীদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কিসিঞ্জার চাকমা। সঞ্চালনায় ছিলেন রোমেলা বড়ুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. প্রীতি বড়ুয়া, জয়সেন বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, বাবু লিটন বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, পীযুষ বড়ুয়া প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে মাইক্রোবাসে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিলে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মঙ্গলবার (৪ মার্চ) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দুপুর ১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। আগুন লাগার সময় মাইক্রোবাসটিতে কতজন ছিল তাও জানা যায়নি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন
language Change