তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার

গণপূর্তের প্রধান প্রকৌশলীসহ ১৬ কর্মকর্তার নামে হত্যা মামলা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পতিত সরকারের সহযোগীরা। সেই হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারসহ ১৬ জন কর্মকর্তার নামে গত ৩১ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলা হয়েছে। হত্যা মামলায় আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের অর্থ যোগান দিয়ে এই নির্মম গণহত্যা সংঘটিত করেছে বলে উল্লেখ রয়েছে। হত্যা মামলা রজু হওয়ার পরেই গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার মামলাটি থেকে নিজেদের নাম সরিয়ে ফেলার জন্য হত্যা মামলার বাদীর সাথে সমঝোতা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

কে.এম শাহরিয়ার শুভ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ অক্টোবর এই হত্যা মামলা দায়ের করার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট পল্টন মডেল থানাকে অভিযুক্ত ব্যক্তিদের একইরকম আরো হত্যা মামলা আছে কিনা তা কোর্টকে গত ৪ নভেম্বরের মধ্যে জানানোর আদেশ দেয়। আদেশ দিয়ে ৮৭৪/২০২৪ (পল্টন) নম্বরে আবেদনটি হত্যা মামলায় রুপান্তর করে কোর্ট। আদেশ অনুযায়ী পল্টন মডেল থানা থেকে প্রতিবেদন পাঠানো হয়। যাতে উল্লেখ করে পল্টন মডেল থানায় গত ২৯ অক্টোবর মো. জামাল মিয়া বাদী হয়ে একই ব্যাক্তিদের বিরুদ্ধে একই বিষয়ে একটি হত্যা মামলা করেছেন। যার মামলা নম্বর ৪৮ ধারা: ৩০২/৩৪ দন্ডবিধি।

হত্যা মামলার নথি পত্রে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারসহ ৪ জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ৪ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ৬ জন নির্বাহী প্রকৌশলী ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১ জন নির্বাহী প্রকৌশলীর নাম আছে। প্রত্যেকেই সাবেক গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী ও সাবেক গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের একান্ত কাছের লোক ছিলেন। তাদের নির্দেশেই প্রকৌশলীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীদের দেশের ক্রান্তিকালে বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছিলেন জুলাইয়ের নির্মম ছাত্র-জনতা হত্যাযজ্ঞে।

হত্যা মামলায় আসামী প্রকৌশলীরা হলেন:

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহাম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সামছুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সতী নাথ বাসক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু, নির্বাহী প্রকৌশলী সমিরন মিস্ত্রি, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. মিরাজ হোসেন।

সূত্রে জানা যায়, হত্যা মামলাটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করার জন্য প্রধান প্রকৌশলী শামীম আখতারসহ অন্য প্রকৌশলীরা হত্যা মামলার বাদীর সাথে সমঝোতা করার চেষ্টা করছেন। কারো মতে কয়েক কোটি টাকা নিয়ে সমঝোতা করতে মাঠে নেমেছে প্রকৌশলীরা। কেউবা বলছে এই সমঝোতার টাকা প্রায় ৩০ কোটি। এই মীমাংসা প্রক্রিয়ায় মূখ্য ভূমিকা পালন করছে প্রধান প্রকৌশলীর অফিস।

প্রত্যেক আসামীর নামেই পতিত আওয়ামী সরকারের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। দুর্নীতি অনিয়ম করে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনাও রয়েছে। প্রধান প্রকৌশলী শামীম আখতার এই দলীয় ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরে প্রায় চার বছর ধরে নিয়মবহির্ভূতভাবে চলতি দায়িত্বে আছেন। শামীম আখতারের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মনিটরিং) মো. আশফাকুল ইসলাম বাবুলকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রায় এক বছর আগে তদন্ত প্রতিবেদন সচিবের কাছে জমা দিলেও প্রধান প্রকৌশলী মন্ত্রীর কাছের লোক হওয়ায় প্রভাব বিস্তার করে তদন্ত প্রতিবেদনটি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেছেন সংস্থার কর্মকর্তারা। এ কারণে মন্ত্রণালয়ের তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তে রয়েছেন তিনি। অন্যদিকে মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্কের কারণে প্রভাব বিস্তার করে বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারের ১৫তম ব্যাচের মেধাতালিকায় ৭ নম্বরে থাকার পরও প্রধান প্রকৌশলী পদে ২০২০ সালের ১৩ ডিসেম্বর চলতি দায়িত্ব পান শামীম আখতার। প্রায় চার বছর ধরে তিনি গুরুত্বপূর্ণ (গ্রেড-১) এই পদে চলতি দায়িত্ব পালন করছেন। তার এই পদে বহাল থাকার মূল কারণই হচ্ছে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা। জুলাইয়ে ছাত্র-জনতা হত্যায় অর্থ যোগান দেওয়াই তার প্রমাণ বলছেন সংশ্লিষ্টরা।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা  বলেন, যাদের নামে হত্যা মামলা হয়েছে তারা আসলেই আওয়ামী লীগের অত্যন্ত কাছে লোক ছিলেন। তাদের পক্ষে ছাত্র-জনতা হত্যায় অর্থ জোগান দেওয়া সম্ভব। এখন তারা যত টাকাই লাগুক না কেন তা দিয়ে এই হত্যা মামলা থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে।

এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্র-জনতা হত্যা করেছে কিন্তু তাদের কিছুই হবে না। তারা ঠিকই হত্যা মামলা থেকে নিজের নাম সরিয়ে নিবে। তাদের অঢেল অবৈধ টাকা আছে।

এই হত্যা মামলা ও মীমাংসার বিষয়ে কথা বলার জন্য প্রত্যেক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবি

নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবি

ডেস্ক রিপোর্টঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্বাচনের সময়ে সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা। স্মারকলিপিতে ২১জানুয়ারি থেকে ১২ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। সোমবার (১৯জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির দপ্তরে এই দাবি জানান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, এনামুল হক জমিদার, আল আমিন, নাইমুল হাসান দুর্জয় ও মাহমুদুল হাসান। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। স্মারকলিপি প্রদান শেষে জালাল আহমদ সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের তরুণ ভোটাররা দীর্ঘ ১৭বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আসন্ন জাতীয় নির্বাচন আমাদের রাষ্ট্র পরিচালনায় মতপ্রকাশের একটি ঐতিহাসিক

আরও পড়ুন
language Change