স্টাফ রিপোর্টার:
সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মোঃ নাসিম উদ্দিন, যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), কাজী রমজানুল হক সহ যাত্রাবাড়ী থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে গতকাল বুধবার (২৫ জুন) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত কাউয়ুস, সাং- ২৫ দক্ষিণ গোরান, থানা- খিলগাঁও, জেলা- ঢাকা ও মোঃ জিহাদ (২০), পিতা- মোঃ জহির উদ্দিন, সাং- ৯৯/২ সিদ্দিক বাজার, থানা- বংশাল, জেলা- ঢাকা। এসময় তাদের নিকট থেকে ৬,০০০ (ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা। উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার মামলা নং ৭৩, তারিখঃ ২৬/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনি ১০(গ)/৪১।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত