তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা

জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রী

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক ছাত্রী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় দুই ছাত্রীর হাতে একই নম্বরের প্রবেশপত্র দেখতে পান দায়িত্বপ্রাপ্তরা। দুজনেই সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীটির প্রবেশপত্রটি জাল। অন্যদিকে আসল প্রবেশপত্রধারী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

আটক তাহমিনা বলেন, আমার বোন জামাই একজন দালালের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন এবং প্রবেশপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারি, সেটি ভুয়া। আমি কিছুই জানতাম না। আমার বোন জামাই বিষয়টি করেছেন। সে বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এ সময় ভুয়া প্রবেশপত্রধারী ছাত্রীটি কান্নায় ভেঙে পড়েন।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, জাল এডমিট কার্ড তৈরির পেছনে ওই ছাত্রী বা তার পরিবারের হাত থাকলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আমরা ইতোমধ্যে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মানবিক দিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা প্রতারণার শিকার হন, তাহলে যে দালালের মাধ্যমে বিষয়টি ঘটেছে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নীলফামারীতে সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন

  নীলফামারী প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতায় থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, অগ্রগতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তরুণেরা। এসব তরুণদের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশের দেশের উত্তর প্রান্তের নীলফামারীর সন্তান আব্দুল মোমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মানে একজন সৈনিক হিসাবে কাজ করাই যেন স্বপ্ন ছিলো, প্রবল ইচ্ছে ছিলো সমাজের জন্য কিছু করা। তারই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে বিভিন্ন সেচ্ছাসেবী যুব সংগঠনের সাথে সাফল্যের সাথে কাজ করে। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক নিজেই একটি সামাজিক উন্নয়ন মূলক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলার। সেই লক্ষ থেকে ২০১৪ সালে স্ব-উদ্যোগে গড়ে তোলেন কয়েকজন উদীয়মান যুবকদের নিয়ে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি গঠন করার পর সবাই আগ্রহের সাথে পাশে থাকলেও কিছুদিনের মধ্যে অনেকেই দূরে চলে যায়।

আরও পড়ুন
language Change