তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

অপমান সইতে না পেরে বুড়িচংয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাঠক সংখ্যা
638

। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে নাছরিন আক্তার রুপা(১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। (৫ অক্টোবর ২০২২) বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার রুপা শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত নাছরিন আক্তার রুপা’র বাবা আব্দুল মালেক জানান,পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী,ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে সাদা উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থলে গিয়ে নিহত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ে লাশ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা -র প্রতিনিধিকে জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান কলেজ ছাত্রী নাছরিন আক্তার রুপার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,থানাতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আত্মহত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি

ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি

ডেস্ক রিপোর্টঃ ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার প্রয়োজনে এ পদক্ষেপ নিতে পারেন তিনি। শুক্রবার রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে মার্কিন কৃষকদের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, তার নেতৃত্বাধীন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে বর্ধিত শুল্ক আরোপ করেছে তার জেরেই মার্কিন কৃষকদের এই প্রণোদনা দেওয়া সম্ভব হচ্ছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন,কৃষকরা যুক্তরাষ্ট্রের অপরিহার্য সম্পদ। তারা এই দেশের মেরুদণ্ডের অংশ। বছরের পর বছর ধরে অবহেলার কারণে মার্কিন কৃষক ও কৃষির অগ্রগতি স্থবির হয়েছিল। আমি যে শুল্কনীতি নিয়েছি,তার কারণেই এটা সম্ভব হয়েছে। এই যে আজ আমরা কৃষকদের এই

আরও পড়ুন
language Change