তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পাঠক সংখ্যা
638

মোঃ হাসানঃ

গতকাল র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভুয়া ডিবি পরিচয় প্রদানকারীর একটি চক্র রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তি ও পথচারীদের ডিবি পরিচয় প্রদান করে তাদেরকে মিথ্যা মামলা ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে টাকা ডাকাতি করার উদ্দেশ্যে রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ১০ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী চক্রের ১। মোঃ সবুজ খাঁন (৪৬), পিতা- মৃত আ: বারেক খাঁন, স্থায়ী সাং- চড়াদী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, ২। মোঃ মিন্টু পাটোয়ারী (৪০), পিতা- মৃত মিন্নাত পাটোয়ারী, মাতা- মৃত ফুল বানু, স্থায়ী সাং- দুর্গাদী, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, ৩। মোঃ রাসেল মোল্লা (৪৫), পিতা- মৃত আ: রব, মাতা- মৃত জুলেখা বেগম, সাং- নদীয়ার চাঁন, থানা- বোয়ালমারী, জেলা-ফরিদপুর, ৪। মোঃ ইকবাল মিয়া (৩৯), পিতা- মোঃ মালেক মিয়া, মাতা- মৃত খোদেজা বেগম, স্থায়ী সাং- শিরুআইল, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, ৫। মোঃ মনিরুল ইসলাম (৪০), পিতা- মৃত আ: মান্নান ফকির, মাতা- নুরজাহান বেগম, স্থায়ী সাং- গোপালপুর, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠি ও ৬। মোঃ খোকন মিয়া (৪৫), পিতা- মৃত হরমছ মিয়া, স্থায়ী সাং- পেরিআটা, থানা- সরিষাবাড়ি, জেলা- জামালপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ০৩ টি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, ০২ টি ওয়াকিটকি সেট, ০১ টি হাতকড়া, ০১ টি খেলনা পিস্তল, ০১টি হ্যান্ড ফ্লাশ লাইট, ০১টি পুলিশ মনোগ্রাম সম্বলিত স্টিকার, ০৭ টি মোবাইল ফোন ও নগদ-১০৯৫০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্থান, মতিঝিল, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তি ও বিভিন্ন প্রয়োজনে টাকা নিয়ে চলাচলকারী ব্যক্তিদের টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করে আসছিল। তারা তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেগ ডিবি পুলিশ সেজে গতকাল ১০/১০/২০২২খ্রিঃ তারিখ যাত্রাবাড়ী এলাকার ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টাকা ডাকাতি করতে এসে র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, গ্রেফতারকৃত সবুজ উক্ত ভুয়া ডিবি পুলিশ চক্রের মূলহোতা। তারা মূলত ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ও টাকা বহনকারী ব্যক্তিদের টার্গেট করত। এই কাজের জন্য গ্রেফতারকৃত রাসেল ব্যাংক ও জনবহুল এলাকায় অবস্থান করে ভিকটিম নির্দিষ্ট করে ভিকটিমকে অনুসরন করত এবং ভিকটিমের বর্ণনা ও অবস্থান সম্পর্কে তাদের সমন্বয়ক মিন্টুকে জানায়। মিন্টু পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সে ও তার অন্যান্য সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট সদৃশ্য পোষাক পড়া অবস্থায়, হাতে ওয়াকিটকি সেট ও হ্যান্ডকাপ নিয়ে ভাড়াকৃত মাইক্রোবাসযোগে ভিকটিমের নিকট উপস্থিত হয়ে নিজেদের ডিবি পুলিশের বিভিন্ন কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। ভিকটিম কিছু বুঝে উঠার আগেই তাকে মাদক কারবারি বা মামলার আসামীসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের সাথে থাকা মাইক্রোবাসে উঠিয়ে মারধর করত এবং দ্রæত উক্ত স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যেত। পরবর্তীতে ভিকটিমের কাছে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ মূল্যবান সকল জিনিসপত্র নিয়ে ভিকটিম’কে সুবিধাজনক স্থানে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যেত।

গ্রেফতারকৃত মোঃ সবুজ খাঁন (৪৬) উক্ত ভুয়া ডিবি পুলিশ চক্রের মূলহোতা। সে ডাকাতি কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি (ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া, খেলনা পিস্তল ইত্যাদি) সরবারহকারী হিসেবে কাজ করত। উক্ত ডাকাত দল তার সরবারহকৃত সরঞ্জামাদি ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করত। র‌্যাব তার সরবারহকৃত সরঞ্জামাদিসহ উক্ত ভুয়া ডিবি পুলিশ চক্রকে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও পল্টন থানায় একই অপরাধে ০৩ টি মামলা রয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃত মোঃ মিন্টু পাটোয়ারী (৪০) পেশায় একজন ছদ্মবেশী সিএনজি ও অটো-রিক্সা চালক। এই পেশার আড়ালে সে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডাকাতির জন্য তথ্য সংগ্রহ করত। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী সুবিধাজনক সময় উক্ত বাড়ী/ দোকান/ ব্যাংক/ ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের পথরোধ করে তাদের সর্বস্ব লুটে নিত।

গ্রেফতারকৃত মোঃ রাসেল মোল্লা (৪৫) পেশায় একজন গাড়ী চালক। সে তার এই পেশার আড়ালে উক্ত ডাকাত দলের গোয়েন্দা হিসেবে কাজ করত। সে ডাকাত সরদার সবুজের আদেশ অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও জনবহুল এলাকায় অবস্থান করে ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে নির্দিষ্ট করে ভিকটিমকে অনুসরন করে ভিকটিমের বর্ণনা ও অবস্থান সম্পর্কে তাদের সমন্বয়ক মিন্টুকে জানায়। মিন্টু রাসেলের দেয়া তথ্য মতে ভিকটিমের নিকট উপস্থিত হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে তাদের সর্বস্ব লুটে নিত। আসামী রাসেলের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারী ও গোপালগঞ্জের কাশিয়ানি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃত মোঃ ইকবাল মিয়া (৩৯) ডাকাতির জন্য সবুজ এর অন্যতম সহযোগী হিসেবে কাজ করত। সে প্রায় ০৩ বছর যাবৎ নিজ বাড়ী মাদারীপুর জেলা শিবচর হতে ঢাকায় এসে উক্ত দলের সাথে যুক্ত হয়ে ডিবি পুলিশ সেজে ডাকাতি করে আবার শিবচর চলে যেত। এছাড়া তার বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় ০১টি দস্যুতার মামলা রয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃত মোঃ মনিরুল ইসলাম (৪০) পেশায় একজন দর্জি। গত ০১ বছর যাবৎ সে তার দর্জি পেশা ছেড়ে ডাকাত দলের সাথে যুক্ত হয়ে মিন্টুর অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে বগুড়া শেরপুর থানা নাঃ ও শিঃ নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা রয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মো:পুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে জঘন্য অপপ্রচার ডিজিটাল নিরাপত্তা আইনে পোষ্টদাতা যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবিকা,উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের চরিত্রের ওপর জঘন্য কালিমা লেপন করে ফেসবুকে একটার পর একটা নোংরা পোষ্ট আপলোড করে মানহানী ও রাজনৈতিক ক্যারিয়ারের অপুরুনীয় ক্ষতিসাধন করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইরে দায়েরকুত মামলায় তানভীর রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। মামলার বর্ণনায় জানাগেছে, গ্রেফতারকুত যুবক তানভীর রাজু এলাকায় প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি ইট ভাটার ব্যবসা করেন। তার আপন ভাই কামরুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই যুবক দীর্ঘদিনধরে মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের বিরুদ্ধে তার নিজ নামীয় ফেসবুকে জঘন্য ভাষায় আপত্তিকর তথ্য প্রচার করে আসছিলো। এতকরে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের মান সম্মানহানী ও রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। তানভীর

আরও পড়ুন
language Change