তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন ১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ আজও বাংলাদেশে সমকামীরা ছড়াচ্ছে এইডসের জীবাণু শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায় শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

পাঠক সংখ্যা
638

ভোলা সংবাদদাতা:

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে নির্যাতন করে টাকা দাবিসহ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সোমবার (৩০ জুন) বিকেলে তজুমদ্দিন থানায় ৭ জনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

দলবদ্ধ ধর্ষণের মামলায় তজুমদ্দিন উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ ও তার সহযোগী মো. আলাউদ্দিনের নাম রয়েছে।

এদিকে মামলার পর সোমবার রাতে ওই ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামীর অভিযোগ, শনিবার (২৮ জুন) রাতে তার তৃতীয় স্ত্রী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বসতঘরে ডেকে আনেন। পরে কথা বলে ভাত খেতে বসেন তিনি। ওই সময় প্রথমে ঘরে প্রবেশ করেন ৪ জন। তারা তৃতীয় স্ত্রীর সামনে তাকে পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকেন। পরে যুক্ত হন আরও কয়েকজন। তারা তাকে তৃতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন।

এরপর রাত ১টার দিকে তার প্রথম স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। তিনি রাতে আসতে না পারায় রাতভর চলে নির্যাতন। রোববার সকালের দিকে প্রথম স্ত্রী টাকা না নিয়ে এলে তার সামনেও চলে নির্যাতন। এক পর্যায়ে তাকে বাহির থেকে চা খেয়ে আসার জন্য জোর করে বাজারে পাঠান। এসময় তার প্রথম স্ত্রীকে শ্রমিকদলের নেতা মো. ফরিদ ও তার সহযোগী মো. আলাউদ্দিন ধর্ষণ করেন। তাদের সহযোগিতা করেন আরও কয়েকজন।

তিনি প্রায় ৪০ মিনিট পর ফিরে এলে দরজা বন্ধ থাকায় ডাকতে থাকেন। কিছুক্ষণ পর অভিযুক্তরা এসে দরজা খুলে চলে যান। পরে স্ত্রী দলবদ্ধ ধর্ষণের বিষয়টি স্বামীকে বলেন।

এরপর এ ঘটনা থানায় না জানাতে তাকে মোবাইল ফোনে হুমকি দেন অভিযুক্তরা। পরে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি একই উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফেরেন তিনি। বাড়ি ফিরে স্ত্রী কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও বলেন বলে জানান। এরপর ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতায় তজুমদ্দিন থানায় যান তারা। পুলিশ তাদের থেকে ঘটনার কথা শুনে তদন্ত করে। বিকেলের দিকে মামলা নিয়ে রাতে তার স্ত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তজুমদ্দিন উপজেলার ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই নারীর চিকিৎসা চলছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৭ জনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামিদের সহযোগী তৃতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১২ কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক

১২ কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো- ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ জানায়, ওই কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন
language Change