তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম

পঞ্চগড়ে টেন্ডার ছাড়াই গাছ কাটলেন জেলা পরিষদ

পাঠক সংখ্যা
638

পঞ্চগড় পতিনিধি :

নিয়ম নীতি তোয়াক্কা না করে পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা সড়কের অবৈধ ভাবে দুটি মেহগনী গাছ কাটলেন জেলা পরিষদ। এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে এই দুটি গাছ নিয়ে জেলা পরিষদ ও এলজিইডির মধ্যে মত বিরোধ রয়েছে। দু পক্ষেই নিজেদের দাবী করেন। এলজিইডির দাবী ভিত্তিহীন দাবী করেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী।
সরেজমিনে জানা যায়,রাস্তার পাশে অবৈধ স্থাপনা রক্ষার্থে মূছা আলী নামের এক ব্যক্তি গত ২৬ জুলাই/২২ তারিখে বোদা পৌরসভার মেয়র,কাউন্সিলর ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ নিয়ে জেলা পরিষদ প্রশাসকের বরাবরে আবেদন করেন। তার প্রেক্ষিতে জেলা পরিষদ গত ১৬-১০ ২০২২ এক আদেশে প্রয়োজনীয়ও উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। সেই আলোকে গত ১৮ অক্টোবর দুপুরে জেলা পরিষদ গাছ দুটি কর্তন করেন।
গাছ কর্তন করার পরে উপস্থিত জনতা তা আটকিয়ে রাখেন। পরে স্থানীয় জনতাকে নিয়মের বাইরে থাকা একটি সুপারিশপত্র দিয়ে সেই গাছ গুলো নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা,ছবুল,মামুন ও প্রদীপ জানান, আমরা গাছের ডাল কাটলে অনেক ঝুট ঝামেলা পড়তে হয়। অথচ সরকারী মানুষ হয়ে এক ব্যক্তিকে সুবিধা দিতে গিয়ে এই অবৈধ কাজটি করেন জেলা পরিষদ। তাঁরা আরো বলেন,রক্ষক যখন ভক্ষক হয়। তখন আর কি হবে এই আইন দিয়ে। এছাড়া স্থানীয় কাউন্সিলর উক্ত ব্যক্তির কাছে মোটা অংকের টাকা নিয়ে এমন সুপারিশ করেন।
সুবিধাভোগী ব্যক্তি মুছা আলী জানান,আমি আবেদন করি। তারা কিসের বলে এটি কাটলেন তা আমার জানা নেই। তবে বাড়ির সিমানা ও ঘরের বিষয় নিয়ে তিনি কোন কথা না বলে সাংবাদিদের উপর চড়াও হন।
বোদা পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা জানান,স্থানীয় এক ব্যক্তি গাছ দুটির কর্তনের জন্য কাউন্সিলর শাহজাহান সিরাজ ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সুপারিশ নিয়ে আমার নিকট আসলে তাদেঁর সুপারিশের প্রেক্ষিতে আমিও সেখানে সুপারিশ করি। তবে গাছ কাটার বিষয়ে আমার কিছু করার নেই। এটি জেলা পরিষদের বিষয়।
কাউন্সিলর শাহাজাহান সিরাজ জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ঠিক না। আমি মানবিক কারনে বিষয়টি সুপারিশ করি। আর গাছ কাটার বিষয়টির অনুমতি আমি দিতে পারি না। সেটি সংশ্লিষ্ট দপ্তরের বিষয়।
বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন জানান,স্থানটি পৌর সভায় হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলর সুপারিশ দিলে সেই আবেদনে আমিও স্বাক্ষর করি।
পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের জানান, গাছ গুলো আমাদের। আমি সবে মাত্র এসেছি। এভাবে কাটা হলেও পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া করা হবে। এছাড়া জনপ্রতিনিধিদের সুপারিশের প্রেক্ষিতে আমি গাছ গুলো কর্তন করি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

পারভেজ মাহমুদ হাটহাজারী, চট্টগ্রামঃ ”মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এক আলোচনা সভা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, ভূমি সহকারী কমিশনার আবু রায়হান প্রমূখ। সভা শেষে সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহানের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের শিক্ষার্থীরাসহ উপস্থিত লোকজন তা অবলোকন করেন।

আরও পড়ুন
language Change