তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তায় ১০ দিনের রিমান্ড চেয়ে দুর্জয়কে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

এর আগে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে মানিকগঞ্জের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুর্জয়কে গ্রেপ্তার করে। এরপর তাকে মানিকগঞ্জে আনার পরে পুলিশি হেফাজতে রাখা হয়। পরে আজকে বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি বাদী হয়ে মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি হলেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়। মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৩(ক) ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ ছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ১ এ দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করে। এছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মামলায় আজকে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক চার দিনের রিমান্ড মুঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ন জয়ন্তীর সম্মাননা পেলেন (ডিসি ওয়ারী) শাহ ইফতেখার আহমেদ

জাহিদ হাসানঃ মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ন জয়ন্তী, ২০২১ উদযাপন উপলক্ষে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি”র উদ্যোগে মাদক, সন্ত্রাস,অপরাধ নির্মুলে সচেতনতা, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরনকারী শহীদদের স্মরনে আলোচনা সভা,শীতবস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার ডেমরা মাতুয়াইল কোনাপাড়া ফার্মের মোড় ইউসিবি ব্যাংক সংলগ্ন স্থানে চলোযাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে–প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওমর ফারুক জালাল এর সঅপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহরাওয়ার্দীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা,শীতবস্ত্র বিতরন,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।গুরুত্বপুর্ন কাজে ব্যাস্ত থাকায় তিনি স্ব-শরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। রবিবার উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক সোহরাওয়ার্দী,অর্থ সম্পাদক নাজমুল

আরও পড়ুন
language Change