তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন দম্পতিরা

পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:

সন্তানের মুখে মা কিংবা বাবা ডাক শুনতে কে না চায়! অথচ এই সুযোগটাই পায়ে ঠেলে দিয়েছিল চীনের মানুষ। ‘এক সন্তান নীতি’ অবলম্বন করে ভুগছে নিম্ন জন্মহার সমস্যায়। এই সমস্যা থেকে উত্তরণে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এখন থেকে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন চীনা দম্পতিরা।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।

চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে যত সংখ্যক চীনা দম্পতি সন্তানের জন্ম দিয়েছেন— প্রত্যেক দম্পতিকে সন্তান লালন-পালন বাবদ বছরে একবার নগদ ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার ৪৮৪ টাকা) সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্তানের বয়স তিন বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের জনসংখ্যা ১৪১ কোটি। একসময় বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হলেও বর্তমানে মোট জনসংখ্যার হিসেবে প্রথম স্থানে আছে ভারত ও দ্বিতীয় স্থানে রয়েছে চীন।

এর আগে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের আশির দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন। কিন্তু ২০১০ সালের পর থেকে জন্মহার হ্রাস পেতে থাকায় লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্ক লোকজনের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী-পুরুষের সংখ্যা হ্রাসের মতো সংকটগুলো প্রকট হয়ে উঠতে থাকে এবং ফলশ্রুতিতে ২০১৬ সালে এক সন্তাননীতি বাতিল করে ২ সন্তাননীতি চালু করে বেইজিং।

পরে ২০২১ সালে দুই সন্তাননীতি বাতিল করে ৩ সন্তাননীতি চালু করা হয়, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উপরন্তু ২০২২, ২০২৩ ও ২০২৪— টানা ৩ বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন। তাদের টপকে জনবহুলের তালিকায় শীর্ষে পৌঁছে যায় ভারত।

জাতিসংঘের এক প্রতিবেদনের মতে, এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে ১৩০ কোটিতে। আর ২১০০ সালের মধ্যে তা আরও কমে হবে ৮০ কোটি।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দোহাজারী জামিজুরীতে ভগমান শ্রীকৃষ্ণের পঞ্চম দোললীলা স্মরণে মহতী ধর্মসভা ও মেলা সম্পন্ন

এস.এ.এম মুনতাসির, চট্টগ্রাম ব্যুরো: দোহাজারী পৌরসভাস্থ পূর্ব জামিজুরী সার্বজনীন তুলসী হরি মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোললীলা স্মরণে ৮৯ তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মেলা ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মহতী ধর্মসভা, মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও সহ ধর্মী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিদিন ভক্তদের আগমন ও জাতি ধর্ম বর্ণ সকল মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় রূপ নেয়। চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে সনাতনী অনুষ্ঠানে ভক্তের সমাগম ঘটে। উক্ত অনুষ্ঠানে রূপম চক্রবর্তীর সভাপতিত্বে ও আশিষ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা ও মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ মিত্র, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুযশা চক্রবর্তী, দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, প্রদীপ ভট্টাচার্য্য, সবুজ চৌধুরী, রূপক চক্রবর্তী, গ্লোবাল টিভির সাংবাদিক এম এ

আরও পড়ুন
language Change