তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

প্রেমের টানে চীনা যুবক খুলনায়, করলেন বিয়েও

ডেস্ক রিপোর্ট:

ভাষা, সংস্কৃতি আর দূরত্ব; সবকিছুকেই হার মানাতে পারে ভালোবাসা। হৃদয়ের টান প্রবল হলে অনেক ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না ধর্ম, জাতি কিংবা জাতীয়তার পার্থক্যও। ভালবাসার এমনই এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে খুলনার প্রত্যন্ত উপজেলা দাকোপে। মাত্র দুমাসের প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন থাম্বু জাও নামের এক চীনা যুবক। বিয়ে করে জীবনসঙ্গিনী বানিয়েছেন দাকোপের খ্রিষ্টানপল্লির তরুণী পিংকি সরদারকে।

দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম তাদের প্রথম পরিচয় ফেসবুকে। প্রথম দেখাতেই ভালো লাগা, এরপর আলাপচারিতা থেকে মুহূর্তেই গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব দ্রুতই রূপ নেয় গভীর ভালোবাসায়। হাজার মাইল দূরে থেকেও থাম্বু জাও নামের ওই যুবক হৃদয়ের টানে দূরত্ব ভুলে সিদ্ধান্ত নেন এই সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেওয়ার। প্রেমের এই অদ্ভুত সাহসিকতায় পাড়ি জমান বাংলাদেশে।

আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সপ্তাহখানেক আগেই রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন থাম্বু ও পিংকি। বর্তমানে তারা খুলনার দাকোপ উপজেলায় পিংকির বাবার বাড়িতেই অবস্থান করছেন। নতুন সংসার আর নতুন পরিবেশে দুজনই খুশি।

পিংকি সরদার বলেন, আমরা একে অপরকে খুব ভালো বুঝি। থাম্বু খুব সৎ ও যত্নশীল। এখন আমাদের জীবন অনেক আনন্দের মধ্যে কাটছে।

শ্বশুরবাড়ির নতুন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন থাম্বু। যদিও ভাষাগত কিছু সমস্যায় পড়ছেন, তবে প্রযুক্তির সহায়তায় মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের কথা তুলে ধরছেন পিংকির পরিবারের কাছে। শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরাও নতুন এই অতিথিকে বেশ সাদরে গ্রহণ করেছেন। পাড়াপড়শিরা প্রতিদিন ভিড় করছেন পিংকিদের বাড়িতে।

থাম্বু বলেন, ফেসবুকে পিংকির সঙ্গে আমার পরিচয়। প্রথম দেখাতেই আমি বুঝতে পারি ও একজন ভালো মানুষ। আমরা কিছুদিন প্রেম করি এবং পরে বিয়ে করি। এখন ওর বাড়িতে থাকছি। এখানকার পরিবেশ বেশ ভালো লেগেছে।

বাংলাদেশি খাবারেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন থাম্বু। মসলা ও রান্নার ভিন্নতা শুরুতে কিছুটা চমকে দিলেও এখন সেটা উপভোগ করছেন বলেও জানান তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে স্ত্রী পিংকিকে নিয়ে চীন সফরের পরিকল্পনাও রয়েছে তার।

থাম্বু জানিয়েছেন, তিনি বাংলাদেশে বসবাস করতে আগ্রহী। পাশাপাশি এখানে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করারও পরিকল্পনা রয়েছে তার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিককে প্রাননাশের হুমকি থানায় জিডি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং থানার খিদিরপাড়া ইউনিয়নের করার বাগ গ্রামের মোঃ আশু হাওলাদারের পুত্র সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদার কে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় লিখিত জিডি করেছেন তিনি । সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদার র‍্যাব-১০  ও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন, আমি বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় পরিষদ এর মহা সচিব ও দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসাবে কর্মরত আছি। গত ২০/১০/২০২৪ ইং তারিখে অনুমানিক রাত ০৯:০০ ঘটিকায় সিরাজদিখানের ধামালিয়া বাজার এলাকায় ব্যক্তিগত কাজে হাজী মোঃ জাকির হোসেন বেপারী মেম্বার এর কাছে গেলে, ডাঃ রতনের দোকানের সামনে গত কয়ক বছর আগে তাদের বিরুদ্ধে সিরাজদিখান টংগীবাড়ী মাদকের ছড়াছড়ি শিরোনামে সংবাদ প্রকাশ করায় পূর্ব সত্রুতার জের ধরে আমাকে গালি গালাজ ও প্রাননাশের হুমকি প্রদান

আরও পড়ুন
language Change