তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

আইসিসির নতুন প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা

পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক:

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় স্ট্রিমিং চ্যানেল জিওস্টারের বর্তমান সিইও সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

সাঞ্জোগকে দায়িত্ব দিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘আমি আইসিসির সিইও হিসেবে সাঞ্জোগ ‍গুপ্তার নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তিনি ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আইসিসির জন্য অমূল্য হবে। বিশ্বব্যাপী খেলাধুলার পাশাপাশি এমঅ্যান্ডই ল্যান্ডস্কেপ সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেট ভক্তদের দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি ক্রমাগত কৌতূহল আগামী বছরগুলোতে খেলাটির বিকাশে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’

জয় শাহ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী সীমা ছাড়িয়ে যাওয়া, ক্রিকেটকে অলিম্পিকে একটি নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠা করা, বিশ্বজুড়ে এর বিস্তার বৃদ্ধি করা এবং এর মূল বাজারে শিকড় আরও গভীর করা।’

আইসিসির দায়িত্ব পেয়ে সাঞ্জোগ বলেছেন, ‘এই সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের, বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে। এটা হলো খেলাটির জন্য উত্তেজনাপূর্ণ সময়। বৃহৎ পরিসরের ইভেন্টগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যিক সুযোগগুলো প্রশস্ত হচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচিত হলে জনগণের খাদেম হিসেবে কাজ করব-বুলবুল

নির্বাচিত হলে জনগণের খাদেম হিসেবে কাজ করব-বুলবুল

  মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে (২২ নভেম্বর) শনিবার দুপুর ৩ ঘটিকায় জামায়াতে ইসলামীর ছাত্র – যুবকদের নিয়ে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ স্লোগানে-এ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করেছে দলটি। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এরকম নজিরবিহীন সমাবেশ আয়োজন কেউ করতে পারিনি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসালামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি বক্তব্য দেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী

আরও পড়ুন
language Change