তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

নোয়াখালীতে কিডনি ইউনিট বন্ধের ঘোষণায় রোগীদের বিক্ষোভ

নোয়াখালীতে কিডনি ইউনিট বন্ধের ঘোষণায় রোগীদের বিক্ষোভ
পাঠক সংখ্যা
638

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট হঠাৎ বন্ধের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েছেন রোগী ও স্বজনরা। সোমবার (৭ জুলাই) সকাল থেকে হাসপাতালের সামনে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার ও স্ট্রেচারে করে কয়েকজন রোগী ও স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।

বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন ধরে এখান থেকে স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছিলেন তারা। ইউনিটটি বন্ধ হয়ে গেলে প্রাইভেট ক্লিনিকে অতিরিক্ত খরচ বহন করা অনেকের পক্ষে সম্ভব হবে না। নিয়মিত ডায়ালাইসিস না করালে অনেক রোগীর জীবন হুমকির মুখে পড়বে।

ডায়ালাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মামুন পারভেজ জানান, এখানে সরকারিভাবে কোনো বরাদ্দ আসে না। রোগীদের কাছ থেকে সামান্য অর্থ নিয়ে সেবা চালু ছিল। কিন্তু সাবেক ইনচার্জ ডা. শাহিদুল ইসলাম সাকিব বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ আপাতত ইউনিটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

তাসলিমা বেগম নামে এক রোগী বলেন, প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হয়। মাত্র ৪০০ টাকায় এই হাসপাতাল থেকে সেই সেবা পেতাম। কিন্তু হঠাৎ দুপুর ১২টার মধ্যে হাসপাতাল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেলে আমাদের মতো রোগীদের কোথায় যাব?

রোগীর স্বজন আবদুল মোতালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে ক্যাথেটর আড়াই হাজার টাকায় আর ফিস্টুলা ৬ হাজার টাকায় হয়। বাইরে এর খরচ ১৫-৩০ হাজার টাকা। কিছু প্রাইভেট হাসপাতাল মালিকের চাপে ও ষড়যন্ত্রে এটি বন্ধ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, সাবেক ইনচার্জ ডা. শাহিদুল ইসলাম সাকিব রোগী ও নার্সদের সঙ্গে অসদাচরণ করেছেন। এমনকি রোগীদের প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য করতেন, মৃত্যুকামনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, ইনচার্জ থাকা অবস্থায় তিনিও রোগীদের কাছ থেকে টাকা নিয়ে সেবা চালাতেন। তবে অসদাচরণ ও আচরণগত কারণে তাকে প্রত্যাহার করে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়। এরপর থেকেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে ইউনিট বন্ধের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডা. শাহিদুল ইসলাম সাকিব বলেন, আমি এখন এখানে নেই। ঠাকুরগাঁওয়ে বদলি হয়েছি। ডায়ালাইসিস সেন্টারের অনিয়ম তুলে ধরার কারণেই আমাকে সরিয়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে মানববন্ধনের কোনো যৌক্তিকতা নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ৩ জুলাই দুদকের অভিযানের পর ইউনিটের চিকিৎসক ও কর্মচারীরা সম্মানহানির অভিযোগ করেছেন। এখনই ইউনিট বন্ধ করছি না, তবে সরকারি সহায়তা না পেলে চালিয়ে যাওয়া কঠিন হবে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ গনমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। আপাতত বন্ধ হচ্ছে না। ২০১৮ সালের সেপ্টেম্বরে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে এই আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হয়। এরপর থেকে নোয়াখালী ছাড়াও আশপাশের জেলা থেকে বহু রোগী এখানে স্বল্প খরচে সেবা নিচ্ছেন। জনগণের স্বার্থে ইউনিট চালু রাখার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিলেটে বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ সিলেটে বাবা-মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে ধারালো অস্ত্র নিয়ে কোপ দেন রাহেল। এতে ঘটনাস্থলে বাবা ও পরে মায়ের মৃত্যু হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকবাল

আরও পড়ুন
language Change