তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

চা বানানোর কৌশল

পাঠক সংখ্যা
638

ফিচার ডেস্ক॥

সকালে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে অনেকের দিন শুরু হয়। আবার সন্ধ্যার ক্লান্তি কাটাতেও চায়ের জুড়ি নেই। যে কোনো আড্ডা বা মুভির আসর চা ছাড়া জমে না। চায়ে রয়েছে ফাইটোকেমিক্যালস, এটি হাড় শক্ত করে। চা ক্যানসার প্রতিরোধক ও হৃদরোগের ঝুঁকি কমায়। মস্তিষ্ক গঠনে সহায়তা করে।

প্রতিদিন চা বানানোর পরও অনেকেই নিজের বানানো চায়ের স্বাদ নিয়ে সন্তুষ্ট থাকে না। তবে চা বানানোর কিছু কৌশল অবলম্বন করলে চায়ের স্বাদ বেড়ে যাবে কয়েকগুণ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে নিখুঁত এক কাপ চা বানাতে পারবেন-

কখনোই চিনি, চা পাতা, পানি একসঙ্গে ফুটতে দেবেন না। এতে চায়ের স্বাদ নষ্ট হবে। তবে চায়ের স্বাদ বাড়াতে চাইলে, চা পাতা ফোটানোর সময় সামান্য লবণ যোগ করতে পারেন।

চা পাতা কখনোই প্লাস্টিকের কৌটায় রাখবেন না, কাচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন। খেয়াল রাখবেন কৌটায় সরাসরি রোদ না লাগে।

রং চা বানানোর ক্ষেত্রে, পানি আর চা পাতা কিন্তু কখনোই একসঙ্গে ফোটাবেন না। এতে গ্যাস নষ্ট, সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনো রকম স্বাদও পাওয়া যায় না। যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন। এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এতে চায়ের স্বাদ আরও ভালোভাবে মিশে যায়।

ভালো রং পেতে দুধ চা আর লিকার চা বানানোর সময় দানা চা ব্যবহার করুন। এছাড়া চায়ের পানি যত গরম হবে, চা পাতা থেকে তত ভালোভাবে ক্যাফেইন আর অ্যান্টি-অক্সিডেন্ট পানিতে মিশে ঘ্রাণ এনে দেবে।
ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ চায়ে দেবেন না। দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে তারপর চা বানাবেন। ফ্রিজের ঠান্ডা দুধ দিলে ঘি আলাদা হয়ে যাবে। এতে চায়ের স্বাদে তারতম্য ঘটে।
আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেড করে প্রথমে গরম পানির মধ্যে দিন। তাতে দু-একটা তুলসী পাতা, তিন থেকে চারটি লবঙ্গ, গোলমরিচ দিতে পারেন। এই পানি ভালোভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন। অতিরিক্ত চা পাতা দিলে চায়ের স্বাদ নষ্ট হয়ে যাবে খেতে তিতা লাগবে।

লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন। ভালো করে শুকনো হলে সেই খোসা গুঁড়া করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন। এতে স্বাদ বৃদ্ধি পাবে।

চা পাতা বা টি-ব্যাগ যা-ই ব্যবহার করুন না কেন, তা একবারই ব্যবহার করতে হবে। চা পাতা পুনরায় ব্যবহার করতে গেলে তাতে আর ক্যাফেইন অবশিষ্ট থাকে না। চা বানানোর সময় ছোট কাপ ব্যবহার করলে ভালো। এতে চা বেশিক্ষণ গরম থাকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। আহতরা হলেন- শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা একই এলাকার বাসিন্দা। দু’জনই শ্যামপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত হলেও আতঙ্ক কাটেনি পরিবার ও স্থানীয়দের মাঝে। স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে শ্যামনগর সীমান্তের খাদলা এলাকায় ছয়জন স্থানীয় ব্যক্তি ভারতের অন্তত দেড়শ গজ ভেতরে অনুপ্রবেশ করেন। সেই সময় বিএসএফ টহল দল ছররা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি,

আরও পড়ুন
language Change