তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

গণপূর্তে জামায়াত-বিএনপিপন্থি প্রকৌশলীদের লোভনীয় পদায়ন!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

পীরখ্যাত প্রকৌশলী মো: শামীম আখতার প্রধান প্রকৌশলী পদে যোগদান করার পর থেকেই অস্থিরতা চলছে গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরে । আওয়ামী ঘরানার প্রকৌশলীরা কিছুতেই মেনে নিতে পারছেন না অনভিজ্ঞ এই অধিকর্তাকে। তিনি যোগদান করার পর থেকেই বিএনপি -জামায়াত সমর্থিত প্রকৌশলীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে লোভনীয় জোন ও বিভাগে পদায়ন ও বদলী করে গোটা গণপূর্ত অধিদপ্তরকে জামায়াত-বিএনপি করণে লিপ্ত রয়েছেন কথিত পীর সিন্ডিকেট।
একাধিক সুত্রে জানাগেছে,প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার তার অনুগত কিছু প্রকৌশলী নিয়ে একটি সিন্ডিকেট গঠন করেছেন। এই সিন্ডিকেটের সাথে গণপূর্ত প্রতিমন্ত্রীর বিশেষ সখ্যতা রয়েছে। সিন্ডিকেট সদস্যরা গত এক বছরে কেবল বদলী খাতেই শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তারা অর্থের লোভে এতটাই অন্ধ হয়ে পড়েছেন যে, পদায়ন ও বদলীর ক্ষেত্রে সরকারি নীতিমালাও মানছেন না। সাবেক ছাত্রলীগ নেতাদের বঞ্চিত করে চুয়েট ও বুয়েট থেকে পাস করা শিবির ও ছাত্রদল নেতাদের লোভনীয় জোন ও বিভাগে বদলী করে জামায়াত ও বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন। তাদের কারো কারো বিরুদ্ধে সরকার পতন আন্দোলনে আর্থিক পৃষ্ঠপোষকতা এমন কি সয়ং লন্ডন প্রবাসী তারেক জিয়াকে অর্থ যোগানের অভিযোগ রয়েছে।
বিএনপি -জামায়াত ঘরাণার এসব প্রকৌশলীকে প্রাইজ পোষ্টিং দিয়ে লালন পালন করায় গণপূর্ত অধিদপ্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কার্যক্রমেও শ্লথগতি পরিলক্ষিত হচ্ছে। প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার যোগদানের পর থেকে আজ অব্দি নতুন কোন প্রকল্প গ্রহন করতে পারেন নি। ফলে প্রকৌশলীরা বসে বসে বেতন নিচ্ছেন। গোটা অধিদপ্তরে একটা স্থবিরতা নেমে এসেছে।
এ প্রসংগে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রকৌশলী বলেন,প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের গণপূর্ত অধিদপ্তর চালানোর মত কোন যোগ্যতাই নেই। তিনি সব সময় পীরত্ব নিয়ে ব্যস্ত থাকেন। তার অনুগতদের আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য তিনি ঠিকাদারী লাইসেন্স করে দিয়েছেন। এবং বড় বড় ঠিকাদারী কাজ দিয়ে সহযোগিতা করছেন। অনভিজ্ঞ এসব শিষ্য ঠিকাদাররা অতি নিন্মমানের কাজ করেই বিল তুলে নিচ্ছেন। প্রধান প্রকৌশলীর পীর সিন্ডিকেটের লোক হওয়ায় সঠিকভাবে কাজ না করলেও নির্বাহী প্রকৌশলীরা বিল দিতে বাধ্য হচ্ছেন।
তিনি সরকারি এই গুরুত্বপূর্ণ অধিদপ্তরটিকে পীর আউলিয়ার দরবার শরীফে পরিণত করেছেন। প্রতিদিন তার কাছে প্রচুর সংখ্যক শিষ্য বা ভক্ত তদবীর করতে এসে থাকেন। তাদেরকে সময় দিতে গিয়ে তিনি সবকারি গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখছেন। এতেকরে সরকারি কাজে জট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের সরকারি যানবাহন,ড্রাইভার ও তেল ব্যবহার করে তিনি প্রায়ই ভক্ত ও শিষ্যদের বাড়ীতে দাওয়াত খেতে যান। খানকা শরীফে ওয়াজ করতে যান । যা একটি গরহিত অপরাধ।
সুত্রমতে তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্বে এসে বিতর্কিত তিনজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চট্রগ্রাম,রংপুর ও গোপালগঞ্জ বিভাগে পদায়ন করেছেন। এই তিন জন প্রকৌশলী বুয়েট ও চুয়েটে পড়াকালে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের পারবারের অন্যান্য সদস্যরা এখনো বিএনপি ও জামায়াতের রাজনীতিতে যুক্ত বলে দাবী করেছে সুত্রটি। এই তিন প্রকৌশলী হলেন: চট্রগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়ের, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী আবু হানিফ ও রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আব্দুল গফ্ফার। এই তিন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বদলী বা পদায়ণে ২০ কোটি টাকা ঘুস লেনদেন হয়েছে মর্মে গণপূর্ত ভবনে প্রচারণা আছে।
উল্লেখ্য যে, জামায়াত-বিএনপি ঘরাণার এই তিন প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ তিন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে অতিগুরুত্বপূর্ণ বিভাগে বদলী বা পদায়ণ করায় আওয়ামী লীগ ঘরাণার প্রকৌশলীরা ক্ষুব্ধ হয়েছেন। তাদের প্রশ্ন- সারা জীবন ছাত্র লীগ ও আওয়ামী লীগের রাজনীতি করে তারা কি পেলেন?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

স্টাফ রিপোর্টারঃ জুলাই-আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।  এর মধ্যে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭৫ জনের এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ই-পাসপোর্ট বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার। পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের

আরও পড়ুন
language Change