তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু

ডিজিএফআইয়ের নতুন ডিজি হলেন হামিদুল হক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের(ডিজিএফআইয়ের) নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল হামিদুল হক। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

একই সঙ্গে ডিজিএফ‌আইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয়েছে।

হামিদুল হক ১৯৭০ সালে কক্সবাজার জেলার ঈদগা ইউনিয়নের পালাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঈদগা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন ১৯৮৮ সালে। এরপর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।

মেজর জেনারেল হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা। তিনি মিরপুর স্টাফ কলেজ থেকে পিএসসি এবং সার্কভুক্ত একটি দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনএসডব্লিউসি কোর্স সম্পন্ন করেন। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি ও সামরিক বিষয়ে দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সেনাবাহিনীর ২২তম লং কোর্সের একজন ‘চৌকস সেনা কর্মকর্তা’ হিসেবে পরিচিত হামিদুল হক। ডিজিএফআইয়ের জিএসও ১ এবং পরিচালক (আইএবি) এবং ঘাঁটাইল ক্যান্টনমেন্টে কর্নেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ট্যাকটিকসে ডাইরেক্টিং স্টাফ ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড স্টাফ অফিসার ছিলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সিয়েরালিওনে ও সুদানের দারফুরে ডেপুটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হামিদুল হক। বরিশালের শেখ হাসিনা ক্যান্টমেন্টে স্টেশন কমান্ডার ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন ডিজেএফআইয়ের নতুন এই মহাপরিচালক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিদ্যুৎ খাতে লুটপাটের মাফিয়া অর্থ পাচারকারী শিহাব কোথায়?

স্টাফ রিপোর্টার: আওয়ামী সাইনবোর্ডের ব্যানারে দেশের বিদ্যুৎ খাতে টেন্ডার ও লুটপাটের মাধ্যমে ভয়ংকর মাফিয়া হয়ে উঠেছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য মশিউর রহমান শিহাব। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে শিহাব গ্রুপের ভয়ংকর ভূমিকা ছিল বলে জানা গেছে। বিদ্যুৎ খাতের সকল ধরনের যন্ত্রাংশ সাপ্লাইয়ার হিসেবে গত প্রায় এক যুগ ধরে লুটপাটের মাধ্যমে প্রায় দুই হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এই আওয়ামী লীগ নেতা শিহাব। এসব টাকার অধিকাংশই তিনি ঘন্টির মাধ্যমে বিদেশে পাচার করেছেন এবং গড়ে তুলেছেন সেকেন্ড হোম সহ ব্যবসা প্রতিষ্ঠান। নিজ এলাকা বরগুনায় তার দাপটে সবাই তটস্থ থাকতো। মূলত বিদ্যুতের সকল সেক্টর ছিল শিহাবের নিয়ন্ত্রণে টেন্ডার যন্ত্রাংশ আমদানি ও সাপ্লাই বাণিজ্য সবকিছুই তার নিজ প্রতিষ্ঠানের ব্যানারে করত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেক্টরের একাধিক বিশ্বস্ত সূত্র। এসব লুটপাটের মাধ্যমে অর্জিত কয়েকশো

আরও পড়ুন
language Change