তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন ১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ আজও বাংলাদেশে সমকামীরা ছড়াচ্ছে এইডসের জীবাণু শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায় শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি

গুলশানে স্পার আড়ালে শাহ আলমের রমরমা দেহ ব্যবসা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান স্পার আড়ালে চলছে নানারকম অনৈতিক কর্মকান্ড। অভিযোগ রয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে কম বয়েসী মেয়েদের চাকরির প্রলোভন দিয়ে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করেন স্পা ব্যবসায়ীরা। পতিতাবৃত্তি, মাদকসেবন, ব্ল্যাকমেইলসহ নানা অপরাধ সংগঠিত করার জন্য অপরাধীদের অভয়ারন্যে পরিনত হয়েছে এসব এসব স্পা সেন্টার।

তার মধ্যে অন্যতম স্পা ব্যবসায়ী শাহ আলম পরিচালিত স্পা সেন্টারটি। রাজধানীর গুলশান-০১ এ অবস্থিত রবি টাওয়ারের পাশের বিল্ডিং এনসিসি ব্যাংকের উপরে লিফটের ৫ এ নেমে এক সিঁড়ি নিচে গেলেই দেখা মিলবে কেঁচি গেটসহ মজবুত কাঠের দরজা লাগানো এই স্পা সেন্টারের। ভেতরে থাকা সিসি ক্যামেরা দিয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করেন শাহ আলমের কর্মচারীরা। দরজায় নক করলে খদ্দের নিশ্চিত হলে তারপর ভেতরে প্রবেশ করানো হয়। তবে ভেতরে নানা রংয়ের আলোর ঝলমলে পরিবেশ হলেও বাইরে থেকে বোঝার কোন উপায়ই নেই। কেবল ভেতরে গেলেই চোখে পড়বে স্কুল-কলেজ ও ভার্সিটি পড়ুয়া তরুণীদের আনাগোনা। পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রাতারাতি আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় স্পা ব্যবসার আড়ালে কম বয়েসী তরুণীদের দিয়ে পতিতাবৃত্তির কাজ করাচ্ছেন শাহ আলম ও তার সঙ্গীরা। পতিতা ব্যবসার পাশাপাশি মাদক সরবরাহেরও অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে।

সিটি করপোরেশন থেকে সেলুন, বিউটি পার্লার, ব্যায়ামাগার, ফিটনেস সেন্টার কিংবা ক্ষুদ্র ব্যবসার লাইসেন্সের আড়ালে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানীতে স্পার নামে গড়ে উঠেছে অসংখ্য পতিতালয়। স্পার আড়ালে দেহ ব্যবসা পরিচালনাকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রির অভিযোগ। উঠতি বয়েসী তরুণীদের দিয়ে গ্রাহকদের স্পা করানোর নামে অশ্লীল কর্মকাণ্ডসহ স্বল্প পোশাকে সেবা দেয়ার সময়ের ছবি গোপনে ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হয় বলেও জানা যায়।

জানা যায়, বিভিন্ন জায়গায় নিয়মিত মাসিক মাসোয়ারা দিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করে আসছে শাহ আলম। কম বয়েসী তরুণীদের দিয়ে অনৈতিক ম্যাসেজ পার্লার ও দেহ ব্যবসা চালানোর অভিযোগ থাকা স্বত্তেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরং নিয়মিত অবৈধ লেনদেনের বিনিময়ে নির্বিঘ্নে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবারের উঠতি বয়সের কিশোর-যুবক থেকে শুরু করে সব বয়েসি মানুষ শাহ আলমের স্পা সেন্টারের (পতিতালয়) সেবা গ্রহীতা। এসব ধনীর দুলালদের সেবা দেয়ার জন্য স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের ভাড়া করে আনা হয় শাহ আলমের কথিত এই স্পা সেন্টারে।

গুলশান-০১ এর স্থানীয় কয়েকজন ব্যবসায়ী পরিচয় গোপন রাখার শর্তে জানান, ব্যবসার নামে এসব অপকর্ম বন্ধ করতে বললে বিভিন্নভাবে বিভিন্নজনকে দিয়ে হুমকি দেন শাহ আলম ও তার লোকজন। অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঐ ভবনের আশপাশে সব সময়ই পাহারায় থাকে শাহ আলমের লোকজন। স্থানীয়রা জানান, এই স্পা সেন্টারটিতে (পতিতালয়) কখনই অভিযান পরিচালনা করেনি সিটি কর্পোরেশন এবং আইন প্রয়োগকারী সংস্থা। স্পা সেন্টারটিতে অনৈতিক কাজের জন্য রয়েছে ছোট ছোট বেশকিছু কেবিন। স্কুল-কলেজের উঠতি বয়েসি ছেলেরাসহ যুব সমাজের একটি বড় অংশই খদ্দের হিসেবে যাতায়াত করে এখানে।

খদ্দেরদের আকর্ষণ বাড়াতে ফেসবুকে চটকদার বিজ্ঞাপনসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়। যদিও আমাদের দেশে এমন অনৈতিক উপায়ে স্পা ব্যবসা পরিচালনার জন্য বৈধ কোন অনুমতি নেই। সিটি কর্পোরেশন থেকেও এমন কোন অনুমতি দেয়া হয়না। তবে সিটি করপোরেশনের কাছ থেকে হোটেল, বিউটি পার্লার, সেলুন কিংবা ব্যায়ামাগারের কথা বলে ট্রেড লাইসেন্স নিয়ে লাইসেন্সের নীতিমালা ভঙ্গ করে চলছে এই অনৈতিক ব্যবসা।

শাহ আলমের স্পা সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল গোপন ক্যামেরা দিয়ে ধনী ব্যবসায়ীসহ উচ্চ পদস্থ খদ্দেরদের ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরিবার কিংবা পরিচিতজনদের কাছে গোপন ক্যামেরায় ধারন করা ঐসব ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লায় আর্তমানবতার সেবায় নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুরে নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৮ শে জানুয়ারী শনিবার। কুমিল্লার প্রখ্যাত আইনজীবি এডভোকেট নিয়ামত উল্লাহ’র স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতিমধ্যে বহুবছর থেকেই শিকারপুর এলাকায় স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এডভোকেট নিয়ামত উল্লাহ’র প্রতিষ্ঠিত বুড়িচং শিকারপুর পশ্বিমপাড়া নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ নং ষোলনল ইউনিয়মন পরিষদের চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন। এডভোকেট মরহুম নিয়ামত উল্লাহর সুযোগ্য পুত্র ই্িঞ্জনিয়ার মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মরহুম নেয়ামত উল্লাহ’র পুত্রবধু সায়মা ইমন। সভায় বক্তারা নেয়ামত উল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনহিতকর কাজ অব্যাহত থাকব বলে আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান হাজী মো: বিল্লাল

আরও পড়ুন
language Change