তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা, এমনকি উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার একটি অপ্রাতিষ্ঠানিক নিয়ম চালু ছিল। এই প্রথাকে প্রশাসনিক কর্তৃত্ববাদ ও সামন্তবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করে বর্তমান সরকার তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও জানানো হয়, মন্ত্রিসভার জারি করা প্রটোকল নির্দেশিকাগুলোতেও ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকল বিধিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ দেবেন।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না ডেকে ‘মিস্টার’ বা ‘মিস’ বলা যথেষ্ট।

অনেক নাগরিক ও সামাজিক সংগঠন এই সিদ্ধান্তকে প্রশাসনের মানবিকীকরণ ও আধুনিকীকরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তাই তাদের সঙ্গে সমতার ভিত্তিতে আচরণ করাটাই শোভন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা ওয়াসায় প্রবেশে কালে লাগবে পাস

স্টাফ রিপোর্টারঃ নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এখন থেকে পাস ব্যতীত প্রতিষ্ঠানটিতে প্রবেশ করতে পারবেন না বহিরাগত কোনো ব্যক্তি। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা দেন। আদেশে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান উল্লেখ করেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ওয়াসায় নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে– ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতীত প্রবেশ করতে পারবে না; সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবে না; আগত ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড নিতে হবে, যা দৃশ্যমান রাখতে হবে; ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম চালু করতে হবে; ঢাকা ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম

আরও পড়ুন
language Change