তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

রাজউকের জোন ৫ এলাকায় অনিয়ম: অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের ছড়াছড়ি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৫-এর আওতাধীন এলাকায় রাজউকের বিল্ডিং কোড না মেনে যত্রতত্র উঁচু-নিচু বহুতল ভবন গড়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এসব অনিয়মের বিষয়ে রাজউকের কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। জোন ৫/১, ৫/২ এবং ৫/৩-এর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নকশাবহির্ভূতভাবে ব্যাঙের ছাতার মতো আনাচে-কানাচেতে ভবন নির্মাণ হচ্ছে, যেখানে রাজউকের বিল্ডিং কোড মানা হচ্ছে না।

অভিযোগ রয়েছে, এসব অনিয়ম দেখেও রাজউক কর্তৃপক্ষ চুপ থাকছে। অভিযোগ দায়ের করলেও লোকদেখানো নোটিশ পাঠানো হয় ভবন মালিকদের কাছে, কিন্তু কিছুদিন না যেতেই মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের মাধ্যমে অভিযোগটি ধামাচাপা পড়ে যায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না।

ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের নকশার ওপর ভিত্তি করে কাজ শুরু করার কথা থাকলেও, অধিকাংশ জমির মালিকই ছাড়পত্র পেলেই নিয়মানুযায়ী রাজউককে লিখিতভাবে অবহিত না করেই নির্মাণ কাজ শুরু করে দেন। রাজউকের নীতিতে বলা আছে, কোনো ব্যক্তি মালিকানাধীন বা রিয়েল এস্টেট কোম্পানির মোট জমির ওপর “ফার (ফ্লোর এরিয়া রেশিও)” অনুযায়ী জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা সঠিকভাবে মানা হচ্ছে না।

জানা গেছে, কোনো ভবন নির্মাণে কমপক্ষে ৮ ফিটের রাস্তা থাকতে হবে। কিন্তু রাজউকের জোন ৫ এর আওতাধীন এলাকায় এমন অনেক উঁচু ভবন গড়ে উঠেছে যেখানে ৬ ফিট রাস্তাও সঠিকভাবে নেই। এর ফলে ভবিষ্যতে প্রাণহানির মতো ভয়াবহতা ও ঝুঁকি থেকে যায়। এমনকি এ ধরনের জমির মালিকরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মানছেন না। ইমারত নির্মাণ সম্পর্কিত গেজেটে নিয়ম-নীতি থাকলেও জমির মালিকরা তা তোয়াক্কা করছেন না। এসব ভবন নির্মাণের সময় অথবা নির্মাণের পরেও রাজউক কর্তৃপক্ষের কেউ পরিদর্শন করেন না বলে অভিযোগ রয়েছে। মাঝে মাঝে রাজউকের ইন্সপেক্টররা পরিদর্শনে এলেও এবং ভবনের মালিকদের ভুল ধরতে পারলেও তা আবার টাকার বিনিময়ে ধামাচাপা দিয়ে বিচারহীন থাকেন বলে একটি অভিযোগের তথ্যে উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ৭৬ কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার-এ একটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মিত হচ্ছে। এই ভবনের একপাশে কার পার্কিং এবং অন্যপাশে গ্রাউন্ডফ্লোরে সাইকেল তৈরির বিভিন্ন সরঞ্জাম রয়েছে, যা কোনো প্রকার অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে জনজীবনে ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি করবে। কয়েক কদম সামনে এগোলেই আরও একটি ঝুঁকিপূর্ণ ভবনের দেখা মেলে – ২৯/৩০ কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার। এই ভবনটিতে আবাসিক ব্যবহারের অনুমোদন নিলেও ভবন মালিক এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার ও ভাড়া দিয়েছেন। রাজউক থেকে এই ভবনটিতে ২০২৩ সালের অক্টোবর মাসে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপর আর কোনো প্রকার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ২০ নং চানখার পুল লেন, বংশাল-এ একটি ভবন নির্মাণের জন্য কোনো প্রকার অনুমোদন বা ছাড়পত্র নেওয়া হয়নি। এছাড়াও ৯৩ আবুল হাসনাত রোড, বংশাল, ১৭০ কবরস্থান রোড, বংশাল সহ অসংখ্য এমন ভবন রয়েছে। শানাজ আব্দুল গং, ৪৮/বি পশ্চিম রায়ের বাজার, ৫২/৩ ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজার, তেজগাঁও, ২৯ খাজে দেওয়ান ২ নং লালবাগ লেন, ৩ নং খাজা দেওয়ান রোড, লালবাগ, মস রিয়েল এস্টেট লিমিটেড, ১০৭/২ হাজারিবাগ আজিমপুর, ২৩৬/২ লালবাগ রোড, ১৩ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট-এর মিসেস নাজমা গং-এর সাথে কথা বলে জানা যায় যে, অনুমোদন নেওয়ার পরে রাজউকের কোনো প্রকার ভূমিকা থাকে না এবং ইমারত পরিদর্শক পরিদর্শনেরও প্রয়োজন পড়ে না। কিসের উপরে ভিত্তি করে ভবন মালিক এই সব কথা বলেন তা আমাদের বোধগম্য নয়। এছাড়া ২৩/জে/২ ফ্রি স্কুল স্ট্রিট, কাঠালবাগান, কলাবাগান-এও অনিয়ম দেখা গেছে।

এলাকার অনেকেই বলেন, “আমরা দেখেছি, কোনো এলাকায় যদি ভবনে আগুন লাগে বা দুর্ঘটনা ঘটে, তাহলে রাস্তার স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেই ভবনটির কাছে যেতে পারে না। যার কারণে ক্ষতির পরিমাণও বেশি হয়। এমনকি যদি ভবিষ্যতে কখনো ভূমিকম্প হয়, তাহলে এই বহুতল ভবন (৮/১০তলা) গুলোর অবস্থা কী হবে তা কি কেউ একবার চিন্তা করে দেখেছেন?” সমাজের সচেতন ব্যক্তিরা বলেন, “যাদের চক্রান্তে আজ দেশে এ ধরনের অবৈধ ও বহুতল ভবন নির্মাণ হচ্ছে, সেই অসাধু ব্যক্তিদের আইন মানতেই হবে। অন্যথায় তাদের জন্য প্রকাশ্য শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।”

আবার এমন ঢাকা শহরে, যেসব স্থানে ৭/৮ তলার বেশি অনুমোদন হয় না, সেসব স্থানে অসাধু ভবন মালিকরা ৫ তলার পরিবর্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ১০/১২ তলা ভবন নির্মাণ করছেন। এমনকি ৪ ফিটের রাস্তা আছে এমন স্থানেও বহুতল ভবন তৈরির গোপন রহস্য কী? ছাড়পত্র সেকশনের ব্যক্তিরা অনিয়ম করে ও ফায়দা লুটে অনায়াসে ছাড় পেয়ে যাচ্ছে কিভাবে? অবশ্যই তা খতিয়ে দেখা দরকার।

এলাকার অনেক সচেতন ব্যক্তিরা বলেন, “মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করার অধিকার কারোর নেই। তাই দুর্নীতিবাজ ভবন মালিক, প্রকৌশলী, কন্ট্রাক্টরদের প্রতি সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তাদের দৃষ্টি রাখা উচিৎ। এখনই সময় এসেছে।” আরও জানা গেছে, অনেক অসাধু জমির মালিকেরা গোপনে রাজউকের কর্মীদের সহায়তা ও অনৈতিক সখ্যতার মাধ্যমে ভবন নির্মাণে অনিয়ম করছেন।

মন্তব্য আছে, ভবিষ্যতে এই সব ভবনে বসবাসরত মানুষের প্রাণের ঝুঁকি থেকেই যায়। দুর্ঘটনা ঘটে গেলেও তখন আর এগুলো দেখার বা জবাবদিহিতা কারোর কাছে থাকছে না। জনমনে প্রশ্ন থেকেই যায় এতো অনিয়মের সমাধান কোথায়? অনিয়ম প্রমাণের পরেও বিচারহীন কিভাবে থাকছে? কোন অপশক্তির বলে নতুন-পুরাতন অবৈধ ভবন নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? কোন ক্ষমতাধরদের অবৈধ কালো হাতের ইশারায় আড়ালে চলছে অবৈধ ভবন নির্মাণ? আর কতকাল এই অনিয়মের জয়জয়কার চলবে? আদৌ যদি অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তাহলে অবৈধ ভবনের ছড়াছড়ি কেন? এসব কথা কি নিছক আলাপ, নাকি প্রলাপ?

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক: দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।   এতে বলা হয়, গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।   অন্যদিকে, লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে রাজধানী বৈরুতে একটি আটতলা ভবনে হামলায় ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জনকে হত্যা করে ইসরায়েল। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার

আরও পড়ুন
language Change