তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফ্ল্যাট কেনার টাকার উৎস নিয়ে বিরাট প্রশ্ন: সেগুন বাগিচা নিউ ভিশন টাওয়ারের বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাবে হচ্ছে কী?

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক

সেগুন বাগিচাস্থ নিউ ভিশন টাওয়ারের বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাবে হচ্ছে কী ? এ প্রশ্ন এই আবাসিক ভবনের প্রতিটি ফ্ল্যাট ওনারের। তারা জানান, বিকাল থেকে গভীর রাত অবধি এই অফিসার্স ক্লাবে নানা কিসিমের লোকজন আসা যাওয়া করেন। তাদের গাড়ীগুলো এমন ভাবে পার্কিং করা থাকে যে ফ্ল্যাটের বাসিন্দারা তাদের গাড়ীগুলো ঠিকমত পার্কিং করতে পারেন না।

এ ছাড়া যে সব লোকজন এই অফিসার্স ক্লাবে আসা যাওয়া করেন তাদের গতিবিধিও সুবিধাজনক মনে হয় না। অনেক সময় ক্লাবের ভেতরে উচ্চস্বরে মিউজিক বাজানো হয়। আবার চিল্লাচিল্লি চেচামেচিও শোনা যায়। অফিসার হিসাবে অনেকে এসে রাত্রীও যাপন করেন। এতকরে ফ্ল্যাটের বাসিন্দারা বিরক্ত হন। ছেলে মেয়েরাও আতংকিত হয়ে পড়ে। তাদের প্রশ্ন, আসলে কী হয় এই অফিসার্স ক্লাবটিতে ?

খোঁজখবর নিয়ে জানাগেছে, বিআইডব্লিউটিএ অফিসারদের মানষিক রিক্রিয়েশনের জন্য সেগুন বাগিচাস্থ নিউ ভিশন টাওয়ারের ৯ তলায় বিশাল আকৃতির এই ফ্ল্যাটটি ক্রয় করেন বিআইডব্লিউটিএ অফিসার এসোসিয়েশন। যার মুল্য প্রায় ৩ কোটি টাকা। এরপর এর ভেতরে অত্যাধুনিক ডেকোরেশন করা হয়। ফ্ল্যাটটি ক্রয়ের সময় তারা আবাসিক চুক্তিতে আবদ্ধ হলেও পরে গিয়ে সেটাকে ক্লাবে রূপদান করেন। অফিসারদের থাকার জন্য তিনটি ডিল্যাক্স কক্ষও তৈরী করা হয়। এ ছাড়া কার্ড ও ক্যারাম খেলার জন্য আলাদা স্পেস রয়েছে।

ডেকোরেশন শেষ হতেই সেখানে অফিসারদের আনাগোনা বেড়ে যায়। শোনা যায় এই ক্লাবটি তারা প্রতিষ্ঠা করেছেন ঠিকাদারদের সাথে গোপন লেনদেন ও আনন্দ ফুর্তি করার জন্য। শুধু তাই নয়, এই ক্লাবে জামায়াত ও বিএনপিপন্থি অফিসাররা দলের বড় বড় নেতাদের নিয়ে গোপন সভা করেন মর্মে অভিযোগ রয়েছে।
সব থেকে বড় প্রশ্ন উঠেছে এই ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস নিয়ে। এত টাকা কি বিআইডব্লিউটিএ অফিসার এসোসিয়েশনের ব্যাংক হিসাবে ছিলো ? নাকি অন্য কেন অবৈধপথে এই টাকা সংগ্রহ করা হয়েছে ? সেটি তদন্তের দাবী রাখে।
আরো অভিযোগ যে, তারা এটাকে বাইরের সংগঠনের কাছে ভাড়াও দিয়ে থাকেন। অফিসের আগতদের সেবা দান করার জন্য বিআইডব্লিউটিএর ড্রেজিং ্িবভাগের দুজন সরকারি কর্মচারীকে ওই ক্লাবে ডিউটি করতে বাধ্য করা হচ্ছে।
বর্তমানে ক্লাবটির সভাপতির দায়িত্বে আছেন বিআইডব্লিউটিএর ট্রাফিক বিভাগের পরিচালক মো: রফিকুল ইসলাম, সেক্রেটারীর দায়িত্বে আছেন ড্রেজিং বিভাগের প্রকৌশলী মো: ছাইয়েদুর রহমান, অন্যান্য দায়িত্বে আছেন উপ পরিচালক (মানব সম্পদ) মো: সিরাজুল ইসলাম ভুঁইয়া ও হিসাব বিভাগের উপ পরিচালক মো: কবিরুল ইসলাম।

আওয়ামী লীগ সরকার বিরোধী নানা প্রকার কর্মকান্ডও এই ক্লাবটিতে চলছে বলে অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার চোখে ফাঁকি দিয়ে আবাসিক ভবনে অফিসার্স ক্লাব প্রতিষ্ঠা করে সেখানে সরকার বিরোধী কর্মকান্ড ও ওয়ানটেন জাতীয় জুয়ার বোর্ড পরিচালনা,ওয়ানটেড ব্যাক্তিদের নিরাপদে রাত কাটানোর সুব্যবস্থা করার নিরাপদ স্থান হিসাবে এই ক্লাবটি এখন ব্যবহার হচ্ছে মর্মে অনেকেই সন্দেহ করছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ অফিসার এসোসিয়েশনের সভাপতি ও ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী রকিব তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন, সব বাজে কথা। আপনারা তদন্ত করে দেখুন। এটা মূলত অফিসারদের আবাসিক সমস্যা সমাধান ও কর্মকর্তাদের নানাবিধ কল্যাণের জন্যই করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর থেকেও রেজিষ্ট্রেশন নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইন শৃংক্ষলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারী ও দুদকের পদক্ষেপ কামনা করেছেন এই টাওয়ারের অধিকাংশ ফ্ল্যাট ওনারগন। (চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লুটপাট হরিলুটে মেতে উঠেছে ঘিওর উপজেলা প্রকৌশলী

  স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে গত ২০২১-২২ অর্থ বছরে এডিবি’র ১০ লাখ টাকার কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে । বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘরি করে চলতি অর্থ বছরে উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশুদের বিনোদন পার্ক, সৌন্দর্য্য বর্ধন ও ব্যাডমিন্টন কোট নির্মানের কাজ শুরু করে। সরেজমিনে জানা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশুদের বিনোদন পার্ক, সৌন্দর্য্য বর্ধন ও ব্যাডমিন্টন কোট নির্মানের জন্যে ২১-২২ অর্থ বছরের এডিবির বরাদ্দ পায় ১০ লক্ষ টাকা। উক্ত কাজের কার্যাদেশ পায় মেসার্স হায়দার এন্টারপ্রাইজ। অভিযোগ আছে গত অর্থ বছরে কাজ না করে ৩০ জুন উপজেলা প্রকৌশলী ও ইউএনও যোগ সাজশে এ টাকা উত্তোলন করেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ইউএনও নির্মান কাজের কল-কাঠি নিজের হাতে রেখে চলিত অর্থ বছরে উপজেলা

আরও পড়ুন
language Change